Dakshin Sadharchar High School

Dakshin Sadharchar High School This is the school from where students learn how to cope up them with the new era of Competition.

এই জাতিকে কেমনে দমাবেন!! একজনের বুকে গুলি করছেন, লক্ষ বুক পেতে দিছে। পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্য...
24/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!
একজনের বুকে গুলি করছেন, লক্ষ বুক পেতে দিছে।
পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে
ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে- এক হাজার তিনশো কোটি।
• টিএসসিতে একদিনে উঠেছে কোটি+
• আস-সুন্নাহ দিচ্ছে ২০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• হিন্দুরা আশ্রয় নিচ্ছে মসজিদে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• গ্রামে-গ্রামে ছাত্ররা টাকা তুলে চলে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়।
দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?
এ জাতিকে দমানো সোজা না।
ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান।
এটাই বাংলাদেশ। 🇧🇩🇧🇩🇧🇩💚💚❤️❤️
নোটঃ এই জাতিকে দমানোর একটাই রাস্তা, আওয়ামীলীগ আর বিএনপি তে ভাগ করে দেয়া। তাহলেই তারা একে অন্যের শত্রু হয়ে যায়, এমন কোন নিষ্ঠুর কাজ নাই তখন তারা করে না।

06/08/2024

মনে রাইখেন যে লীগ রে আপনারা ১৫ বছরে সরাইতে পারেন নাই,
সে লীগরে ১৫ দিনে সরাইছি। আপনারা এখন শো-ডাউন দিয়া বিশৃঙ্খলা করলে, আপনাদের সরাইতে ১৫ মিনিট লাগবে।

06/08/2024

খায়বার যুদ্ধে এক ব্যক্তি গণিমতের মাল থেকে কিছু একটা সরিয়ে রেখেছিল। পরে সে যখন মারা যায়, রাসূল সা. তার জানাযা পড়ালেন না। সাহাবীরা এতে খুব অবাক হলেন। কারণ, সেও তাদের মতো একজন মুজাহিদ ছিল।
নবিজি সা. তখন বলেন, "সে সম্পদ আত্মসাৎ করেছে।" সাহাবীরা তল্লাসি চালিয়ে দেখলো, আসলেই সে একটি রেশমি বস্ত্র আত্মসাৎ করেছিল। (তিরমিযী, মিশকাত, পৃ. ২৪২)
আরেক হাদীসে রাসূল (সা) সরাসরি বলেছেন, "নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম রয়েছে।" (বুখারী, মিশকাত হা/৩৯৯৫)।
অথচ আজকে আমরা অনেকেই বিজয়ের খুশিতে উল্লাসিত হতে গিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছি, লুট করছি। ভুলে যাচ্ছি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। এর ফলে কিয়ামতের দিন কঠিন শাস্তি রয়েছে।
দ্বিতীয়ত, কেউ কেউ এই সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অমুসলিমদের ওপর আক্রমণ চালাচ্ছে। এর ফলে ইসলাম এবং মুসলিমদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অথচ হাদীসে এসেছে-
‘যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে (অন্যায়ভাবে) হত্যা করল, সে জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ তার সুগন্ধ ৪০ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়।’ (বুখারী, হাদিস : ২৯৯৫)
বরং ঈমানের দাবী হচ্ছে, জনসাধারণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। হাদীসে এসেছে, "যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন।" (তিরমিযী ২৬২৭)
তাহলে বিজয়ের খুশী কীভাবে প্রকাশ করা উচিত?
👉🏻 আল্লাহর প্রশংসাগাথায় তাঁর পবিত্রতা বর্ণনা করা। (সূরা নাসর)
👉🏻 শোকরানা নামাজ আদায় করা। ((জাদুল মাআদ)
👉🏻 বীর-শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। (তিরমিযী, হাদিস: ১৯৫৫)
👉🏻 কুরআন পাঠ করা এবং দুআ করা।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তাওফীক দিক এবং বিজয়ের আনন্দ প্রকাশের সঠিক পন্থা অবলম্বনের তাওফীক দিক।

ক্ষমতা তাদের কাছে থাকায় তারা আমাদের উপর গুলি করেছে, আইন-প্রশাসন দিয়ে অন্যায়ভাবে বল প্রয়োগ করেছে। নিরস্ত্র মানুষের উপর হা...
06/08/2024

ক্ষমতা তাদের কাছে থাকায় তারা আমাদের উপর গুলি করেছে, আইন-প্রশাসন দিয়ে অন্যায়ভাবে বল প্রয়োগ করেছে। নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি-আপনি সবাই তার নিন্দা করেছি, প্রতিবাদ করেছি।
আজ ক্ষমতা আমাদের হাতে, আমরাও যদি তাদের মত এখন অসহায় আত্মসমর্পণ করা মানুষগুলোর উপর হামলা চালিয়ে তাদের পরিবারসহ মেরে ফেলি, আগুন জ্বালিয়ে দেই, তাদের থেকে আমাদের পার্থক্যটা কোথায়? তারাও জালিম ছিল, আমরাও জালিমই হলাম।
ইসলামের কোথায় বলছে ভিন্ন ধর্মীদের বাড়িতে, মন্দিরে হামলা করতে গিয়ে?
আজকে আমি এইসব কথা বলায় আমাকে একজন বলল আমি নাকি আওয়ামীলীগ। হাসিনাও রাজাকার বলেছিল। দল করা লোকগুলো সর্বদা এমনই করে।
জন্মের পর আওয়ামীলীগ আর বিএনপি দেখে আসছি, ওদের কাউকে আর দেখতে চাই না। ওরা সব যেই লাউ সেই কদু।
সবশেষে একটা কথাই বলবোঃ ভিন্নমত মানেই সে অমানুষ না, তাকে আপনি খুন করতে পারেন না।

04/08/2024

সারা দেশে যে জাগরণের ডাক এসেছে, আমাদের সবার উচিত এই ডাকে সারা দেয়া।
কেউ বসে থাকবেন না, কেউ একা হবেন না, কেউ অন্যকে একা হতে দিবেন না। সবাই একসাথে থাকলে কেউ সাহস করবে না আপনাদের উপর কোন আঘাত আনতে। যেখানেই মানুষ কম সেখানেই হতাহতের সংখ্যা বেশি। আপনি যান, আপনার বন্ধুকে নেন, ভাইকে নেন, বাবাকে নেন। সময় এখন ঘরে বসে থাকার না। সবাই এক হোন।

04/08/2024
04/08/2024

যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়
আমি তাকে ঘৃণা করি-
যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে
আমি তাকে ঘৃণা করি-
যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী
প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না
আমি তাকে ঘৃণা করি-
কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক
বাংলাদেশের কবিরাও
লোরকার মতো প্রস্তুত থাকুক
হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেনগানের গুলিতে সেলাই হয়ে
যাবার জন্য প্রস্তত থাকুক
তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে
কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার।
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না
আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব
হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রিদিন ইনটারোগেশন
মানি না
নখের মধ্যে সূঁচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা
মানি না
পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে
মানি না
ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায় ক্ষত
মানি না
ধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠে সহসা আ্যালকোহল
মানি না
নগ্নদেহে ইলেকট্রিক শক কুৎসিৎ বিক্রত যৌন অত্যাচার
মানি না
পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলবার ঠেঁকিয়ে গুলি
মানি না
কবিতা কোন বাধাকে স্বীকার করে না
কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক।
আমাকে হ্ত্যা করলে
বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব
আমার বিনাশ নেই-
বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব
আমার বিনাশ নেই-
সুখে থাকব, দুঃখে থাকব সন্তান-জন্মে সৎকারে
বাংলাদেশ যতদিন থাকবে ততদিন
মানুষ যতদিন থাকবে ততদিন।

batch 2007
18/08/2020

batch 2007

করোনা নিয়ে সচেতন হোন, আপনার আশেপাশের সবাইকে সচেতন করুন। ঘরে থাকুন, নিয়ম মেনে চলুন। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
17/04/2020

করোনা নিয়ে সচেতন হোন, আপনার আশেপাশের সবাইকে সচেতন করুন। ঘরে থাকুন, নিয়ম মেনে চলুন। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

Address

Dakshin Sadharchar, Shibpur, Narshingdi, Dhaka
Narsingdi
1612

Telephone

+8801723240628

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dakshin Sadharchar High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dakshin Sadharchar High School:

Shortcuts

Share