Daulatkandi M.B. High School

Daulatkandi M.B. High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daulatkandi M.B. High School, High School, Daulatkandi, Raipura, Narsingdi.

01/08/2026
দৌলতকান্দি মহিউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক ইংরেজি শিক্ষক মোবারক হোসেন খোকন স্যার আজ স্ট্রোক করার পরে হসপিটালে ...
06/12/2023

দৌলতকান্দি মহিউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক ইংরেজি শিক্ষক মোবারক হোসেন খোকন স্যার আজ স্ট্রোক করার পরে হসপিটালে নেওয়া হলে সন্ধ্যায় জহিরুর ইসলাম মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

(উল্লেখ্য যে কুলিয়ারচর এর মুসা মিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন)

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় হইতে           এস এস সি 2023 ইং সনের  পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে  ব...
03/10/2023

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় হইতে এস এস সি 2023 ইং সনের পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ, স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীর পক্ষ থেকে তাদের কে আন্তরিক অভিনন্দন।

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থি শান্তা ইসলাম এর পড়াশুনার সকল খরচ বহন করবেন এক জন শিক্ষানুরা...
15/09/2023

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থি শান্তা ইসলাম এর পড়াশুনার সকল খরচ বহন করবেন এক জন শিক্ষানুরাগী ।
প্রতি মাসে তাকে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
গত কিছু দিন আগে সজল মাহমুদ ( সাধারন সম্পাদক বিশ্ববিদ্যালয় ছাএ সংসদ, দৌলতকান্দি এম বি উচ্চ বিদ্যালয় ) শুভেচ্ছা পোস্ট করার পর বৃওি প্রদান কারী সজল মাহমুদ এর সাথে যোগাযোগ করেন।
মহান হৃদয়ের মানুষ টির নাম পরিচয় গোপন রাখার শর্তে শান্তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ বাবদ প্রতি মাসে ৭৫০০ (সাত হাজার পাঁচশত টাকা) শিক্ষা বৃওি প্রদান করবেন ওনার নিজ ফাউন্ডেশন থেকে।
মহান হৃদয়ের মানুষটির জন্যে বিদ্যালয়ের পক্ষথেকে রইল অনেক অনেক শুভ কামনা।

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২০ ব্যাচের কৃতি শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ...
04/09/2023

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২০ ব্যাচের কৃতি শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত‌। তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

এস.এস.সি পরীক্ষা 2023 এর ফলাফলমোট পরীক্ষার্থী- 82 জনমোট পাস-        72 জন জিপিএ  5.00 -   6 জনপাশের হার-      87.80%
28/07/2023

এস.এস.সি পরীক্ষা 2023 এর ফলাফল
মোট পরীক্ষার্থী- 82 জন
মোট পাস- 72 জন
জিপিএ 5.00 - 6 জন
পাশের হার- 87.80%

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যা...
14/03/2023

দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্খী, অভিভাবক এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিগণকে আমন্ত্রন জানানো হলো। আপনাদের উপস্থিতি কামনা করছি।
মোহাম্মদ শফিউদ্দিন
প্রধান শিক্ষক
দৌলতকান্দি মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়।

 #শোক_সংবাদঃতালুক কান্দি গ্রামের মরহুম  আব্দুল বারিক  মৌলভী সাহেবের বাড়ীর (পুরান বাড়ী) মরহুম সোলায়মান মিয়ার দ্বিতীয় ছেলে...
06/02/2022

#শোক_সংবাদঃ
তালুক কান্দি গ্রামের মরহুম আব্দুল বারিক মৌলভী সাহেবের বাড়ীর (পুরান বাড়ী) মরহুম সোলায়মান মিয়ার দ্বিতীয় ছেলে এবং দৌলত কান্দি এম বি উচ্চ বিদ্যালয়ের সুদীর্ঘকালীন নিষ্ঠাবান কর্মচারী ও একজন বিনয়ী মানুষ মো অহিদ উল্লাহ আজ রাত ৯ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মরহুমের বিদেহী আত্মার উপর রহমত নাযিল করুন এবং জান্নাত নসীব করুন। আমিন।

13/01/2022

অনিবার্য কারণে ১৫.০১.২০২২ তারিখ রোজ শনিবার রায়পুরা কলেজ কেন্দ্রে‌ দৌলতকান্দি এম.বি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া স্থগিত করা হয়েছে।
তাই ১৫.০১.২০২২ রোজ শনিবার বিদ্যালয়ে যথা সময়ে ক্লাস হবে। সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য জানানো হল।

16/04/2020

প্রিয় ছাএ/ছাএী বৃন্দ আশা করি সবাই ভাল আছ।তোমরা যার যার ঘরে অবস্থান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। স্রষ্টা ক্ষমা করুক তার সকল সৃষ্টিকে,বিশ্ব হোক পাপ মুক্ত। সেই বিশ্বে তোমরা বাঁচবে নতুন করে।

STAY HOME. & STAY SAFE.

বাসায় সিলেবাস অনুযায়ী পড়তে থাক, প্রয়োজনে যে, যে বিষয় পড়াই ঐ শিক্ষকের সাথে তোমরা যোগাযোগ করবে।

Address

Daulatkandi, Raipura
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daulatkandi M.B. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category