জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী

জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী

Share

জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ মাদ্রাসার, অফিসিয়াল পেইজ।

Photos from জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী's post 21/05/2026

জামিয়ার ২০২৬/২৭ঈ. ১৪৪৭/৪৮ হিজরি শিক্ষাবর্ষের
প্রথম মাসিক পরীক্ষা চলছে......

হলের একাংশ,
মারহালা:- কাফিয়া,হেদায়াতুন্নাহু,তাইসীর,খূসুসী(বিশেষ),উর্দূ

17/05/2026

সর্তকতা কাম্য......

রাত ১২.৫০ মিনিটে জামিয়ার দাওরা হাদিসের রুমে চুরি করার জন্য প্রবেশ করে,তখন তাকে দাওরায়ে হাদিসের ছাত্ররা আটক করে, তাকে যেখানে দেখবেন সর্তক থাকবেন।

কেউ যদি তার পরিচয় জেনে থাকেন, আমাদেরকে জানানোর অনুরোধ রইল.....

Photos from জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী's post 05/05/2026

নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসায় ৫ মে’র শহীদদের স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত!

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে নরসিংদীতে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাদ জোহর জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী-এর উদ্যোগে জামিয়া মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্র, শিক্ষক এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিলে ৫ মে’র ঘটনার স্মৃতিচারণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, জামিয়ার মুহতামিম শাইখুল হাদীস হাফেজ মুজিবুর রহমান নো'মানী।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয় এবং শাপলার শহীদ ও আহতদের জন্য বিশেষ দুআ করা হয়।

05/05/2026

ঐতিহাসিক ৫ মে শাপলা চত্বরে গণহত্যায় নিহত শহীদদের স্মরণে আমাদের জামিয়ার আয়োজনে দুআ মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত......

30/04/2026

জামিয়ার বার্ষিক_ইসলামী_মহাসম্মেলন_ আগামি১২-১৩ই_নভেম্বর ২০২৬ ইং এ নির্ধারণ করা হয়েছে, আশাকরি আশেপাশে যারা মাহফিলের তারিখ করবেন।এই তারিখ খেয়াল করবেন।
উক্ত তারিখে মাহফিলের তারিখ নির্ধারন না করার জন্য অনুরোধ করা গেল,

Photos from জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী's post 15/04/2026

“সুন্দর লেখা — শিক্ষার সৌন্দর্য, শিক্ষার্থীর গৌরব।”
“সুন্দর হস্তলিপি — জ্ঞানের আলোকে করে আরও উজ্জ্বল।”
“পরিচ্ছন্ন লেখা, উজ্জ্বল ভবিষ্যৎ।”

এই স্লোগানকে সামনে রেখে আমাদের জামিয়ায় চলছে ১৪৪৭–১৪৪৮ হিজরী শিক্ষাবর্ষে আরবী, বাংলা হস্তলিপি প্রশিক্ষণ

04/04/2026

জরুরী এলান.....
সবক ইফতিতাহ:- সকাল ১০ টায়

সকল ছাত্রকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

02/04/2026

আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না..

বর্তমান সময়ে আমরা অনেকেই আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষার জন্য হিফজ প্রতিষ্ঠানে ভর্তি করাতে আগ্রহী। এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু প্রতিষ্ঠান “আন্তর্জাতিক হিফজুল কোরআন” নাম ব্যবহার করে বাহ্যিক চাকচিক্য ও আকর্ষণীয় পরিবেশ দেখিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করছে।

চমৎকার আলোকসজ্জা, সুন্দর ভবন, আকর্ষণীয় বিজ্ঞাপন—সবকিছু দেখে অনেকেই ভাবেন এখানেই হয়তো সর্বোত্তম শিক্ষা দেওয়া হয়। কিন্তু বাস্তবতা সবসময় এমন নাও হতে পারে। আমাদের জামিয়ার আশেপাশে এমন কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখান থেকে ছাত্ররা আমাদের এখানে ভর্তি হতে আসার পর খোঁজ নিয়ে জানা যায় ৩ বছরে মাত্র ৫ পারা পড়েছে,সেখানে ছাত্রদেরকে"বেফাক,তানযীম পরীক্ষা ও দেওয়ানো হয়না।
আমাদের জামিয়ার এক উস্তাদের নিকট ওই মাদরাসার এক ছাত্র ইন্টারভিউ দেয়,ওই হুজুরের ভাষ্য হলো "গতকাল এক ছাত্র বিশেষ জামাত ভর্তি হওয়ায় জন্য আসে সে কোরআন শরীফ নাযেরা পড়তে পারে না, বাংলা রিডিং পারে না কিন্তু তার আব্বা বলছে আমি তাকে এক প্রতিষ্ঠানেই ৯ বছর পড়িয়েছি। এবং সে ঐ প্রতিষ্ঠানের ১ নম্বর ছাত্র"
এমন আরো অনেক উদাহরণ রয়েছে।

একজন অভিভাবক হিসেবে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নিলে চলবে না।

বরং খোঁজ নিন—
★শিক্ষকদের যোগ্যতা কেমন
★শিক্ষার মান ও পদ্ধতি কী
★বেফাক ও তানযীম বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে কি না,
★পূর্বের শিক্ষার্থীদের সফলতা কেমন

★মনে রাখবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ কোনো পরীক্ষার বিষয় নয়। ভুল সিদ্ধান্ত তার জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
তাই সচেতন হোন, যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন। শুধুমাত্র নাম বা বাহ্যিক পরিবেশ দেখে নয়, প্রকৃত মানের ভিত্তিতেই আপনার সন্তানের জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করুন।

এ সমস্ত ধোঁকাবাজ প্রতিষ্ঠানকে বয়কট করুন

30/03/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা সাজিদুর রহমান ( দা.বা.)এর সহধর্মিনী ইন্তেকাল করিয়াছেন।

আমরা জামিয়া পরিবার শোকাহত!
মহান আল্লাহপাক মরহুমাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


সাহেপ্রতাপ, নরসিংদী
Narsingdi
1603