An-Nahda Tahfizul Quran Girls Academy

An-Nahda Tahfizul Quran Girls Academy Live by the Quran

আপনার মাদরাসার মেধাবী হাফেজা কি জাতীয় পর্যায়ের মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার জন্য প্রস্তুত?আলহামদুলিল্লাহ!নরসিংদীর হিফজ ...
19/09/2026

আপনার মাদরাসার মেধাবী হাফেজা কি জাতীয় পর্যায়ের মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার জন্য প্রস্তুত?
আলহামদুলিল্লাহ!
নরসিংদীর হিফজ বিভাগের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য এসেছে এক অনন্য সুযোগ।
আশুগঞ্জ বালিকা হিফজ মাদ্রাসা আয়োজিত
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬
এর নরসিংদী অডিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে—
📍 আন-নাহদা তাহফিজুল কুরআন বালিকা একাডেমি, নরসিংদী।

নরসিংদীর সকল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা, পরিচালক, উস্তাযাত ও সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান—
আপনাদের প্রতিষ্ঠানের যোগ্য ও প্রতিভাবান হাফেজাদের এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিন।
আপনার মাদরাসার কোনো একজন প্রতিভাবান হাফেজাই হয়তো একদিন জাতীয় মঞ্চে আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে।
📌 বিস্তারিত তথ্য পোস্টারে দেওয়া রয়েছে।

পোস্টটি শেয়ার করে নরসিংদীর সকল হিফজ মাদরাসা ও সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিন।

12/08/2026

আমাদের ছোট্ট তাহিয়্যা,
বয়স মাত্র চার বছর!

ভোরের পাখির কলতানের মাঝে ছোট্ট কন্ঠে আরবি হরফের প্রথম পাঠ।
আল্লাহ কুরআন শেখা তার জন্য সহজ করে দিক,আমিন!!

بسم الله الرحمن الرحيمالامتحان يكرم المرء أو يهينه"পরীক্ষা মানুষকে সম্মানিতও করে, আবার অপমানিতও করে।"শুরু হতে যাচ্ছে ২০২...
19/07/2026

بسم الله الرحمن الرحيم
الامتحان يكرم المرء أو يهينه
"পরীক্ষা মানুষকে সম্মানিতও করে, আবার অপমানিতও করে।"

শুরু হতে যাচ্ছে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা।প্রিয় ছাত্রীদের হাতে পৌঁছে গেলো তাদের প্রবেশপত্র।পরীক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন। এখন সময় আত্মবিশ্বাস, পরিশ্রম, দোয়া ও আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের।

সকলের কাছে আমার প্রিয় ছাত্রীদের জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের ইলমে বরকত দান করুন, তাদের মেহনত কবুল করুন এবং উত্তম ফলাফল অর্জনের তাওফিক দান করুন, আমীন!!!

الحمد لله الذي بنعمته تتم الصالحاتআমাদের প্রতিষ্ঠানের পথচলায় আজ একটি স্মরণীয় ও আবেগঘন অধ্যায় যুক্ত হলো।মাদরাসা প্রতিষ্ঠা...
13/07/2026

الحمد لله الذي بنعمته تتم الصالحات
আমাদের প্রতিষ্ঠানের পথচলায় আজ একটি স্মরণীয় ও আবেগঘন অধ্যায় যুক্ত হলো।

মাদরাসা প্রতিষ্ঠার পর এই প্রথম আমাদের দুইজন শিক্ষার্থী আল্লাহ তা'আলার অশেষ অনুগ্রহে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে।বহু দিনের পরিশ্রম, অগণিত পুনরাবৃত্তি, ভুল-শুদ্ধের সংশোধন, দোয়া সবকিছুর পর আজ তারা তাদের শেষ সবক সম্মানিত উস্তাদ,শ্রদ্ধেয় অভিভাবক এবং মাদরাসার সকল শিক্ষার্থীদের সামনে শুনিয়েছে।
ঐ মুহূর্তে মনে হচ্ছিল,এই ছোট্ট প্রতিষ্ঠানের প্রতিটি স্বপ্ন যেনো আল্লাহ একে একে পূর্ণ করতে শুরু করেছেন।কুরআনের হাফিজাদের কন্ঠে শেষ সবক শোনা, একজন শিক্ষক ও প্রতিষ্ঠান এর জন্য এর চেয়ে বড় আনন্দ আর কী-ই বা হতে পারে!!

হে আল্লাহ!
আমাদের এই প্রতিষ্ঠান কে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার একটি উত্তম মাধ্যম হিসেবে কবুল করুন এবং ভবিষ্যতে আরও অসংখ্য হাফেজা গড়ে তোলার তাওফিক দান করুন।

আন-নাহদা তাহফিজুল কুরআন বালিকা একাডেমি
১৩.০৭.২০২৬

27/06/2026

হুসনুস সওত (حُسْنُ الصَّوْتِ) প্রতিযোগিতা ২০২৬
নাম:মারিয়া বিনতে বশির
বিভাগ:হিফজুল কুরআন
গ্রুপ:ক

আজ ১০ই মহররম উপলক্ষে ছাত্রীদের জন্য হুসনুস সওত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। সারাদিনের আয়োজন ও ব্যস্ততার পর যখন পুরস্ক...
26/06/2026

আজ ১০ই মহররম উপলক্ষে ছাত্রীদের জন্য হুসনুস সওত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।

সারাদিনের আয়োজন ও ব্যস্ততার পর যখন পুরস্কার হাতে বাচ্চাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখলাম,তখন যেন সব ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে গেলো।বাচ্চাদের এই নির্মল হাসিই আমাদের অনুপ্রেরণা, আর তাদের এই আনন্দই আমাদের সকল পরিশ্রমের সার্থকতা।

আল্লাহ তা'আলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন এবং আমার বাচ্চাদের দ্বীনের খেদমতে কবুল করে নিন।

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ!!

26/06/2026

হুসনুস সওত (حُسْنُ الصَّوْتِ) প্রতিযোগিতা ২০২৬
নাম:মনিরা বিনতে শাহাদাত
বিভাগ:হিফজুল কুরআন
গ্রুপ:ক

26/06/2026

হুসনুস সাওত (حُسْنُ الصَّوْتِ) প্রতিযোগিতা ২০২৬
নাম:মাইশা বিনতে মাহবুব
বিভাগ:হিফজুল কুরআন
গ্রুপ:ক

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when An-Nahda Tahfizul Quran Girls Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category