18/01/2024
মুযাক্কার মুআন্নাস কাকে বলে এবং সেগুলোর অর্থ কী:
মুযাক্কার মুআন্নাসের অর্থ:
[প্রথমে আমাদের জেনে নিতে হবে যে , আরবি ভাষা একটি প্রশস্ত ভাষা , এর ব্যপ্তি অনেক , যেহেতু কুরআন সুন্নাহর ভাষা সেহেতু স্বাভাবিকত তার এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে যা অন্য কোনো ভাষায় তেমন একটা পরিলক্ষিত নয় , তো আরবি ভাষার একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে আরবি ভাষায় শব্দে লিঙ্গগত পার্থক্য হয়ে থাকে যেমন ঠিক আমরা মানুষ দুই শ্রেণীর। , পুরুষ/মহিলা , আরবি ভাষায় শব্দও পুরুষবাচক স্ত্রীবাচক হয়ে থাকে]
• তো যে শব্দ পুরুষবাচক তাকে আরবিতে مُذَكَّر মুযাক্কার বলে।
• আর যে শব্দ স্ত্রীবাচক তাকে مُؤَنَّث মুআন্নাস বলে।
মুযাক্কার মুআন্নাস কাকে বলে:
• যে শব্দের শেষে ة গোল তা থাকে না তাকে সাধারণত মুযাক্কার (পুরুষবাচক) বলে। যেমন: كتاب ، قلم ، كرسي ، بيت ، باب
• যে শব্দের শেষে ة গোল তা থাকে তাকে মুআন্নাস (স্ত্রীবাচক) বলে। যেমন: مدرسة ، سبورة ، كراسة ، غرفة ، ثلاجة