03/05/2022
❤️❤️ইদ মোবারক❤️❤️
Welcome to Keep Learning Bangladesh. With the slogan 'Get ready for next Bangladesh' in mind, in 2020 we started our journey to build a next Bangladesh.
03/05/2022
❤️❤️ইদ মোবারক❤️❤️
02/05/2022
07/08/2021
কখনো সমূদ্র দেখেছেন? জাহাজ কিভাবে সমূদ্রপাড়ি দেয় সেটাও নিশ্চয় দেখেছেন। আপনি কি জানেন সমূদ্র যতই অশান্ত হোক না কেনো যতক্ষন না ঢেউ এসে জাহাজকে উলটে না দেয় অথবা যতক্ষন না জাহাজের ভিতর পানি না ডুকে ততক্ষন পর্যন্ত প্রতিকূল অবস্থাতেও জাহাজটি টিকে থাকে। হুম জানি আপনি জানেন এবং খুব ভালো ভাবেই জানেন। এখন আসি মূল আলোচনায়।
একজন উদ্যোক্তা শুধু উদ্যোগ গ্রহনই করেন না, গ্রহণীয় উদ্যোগকে বাস্তবে রুপদানের স্বপ্ন দেখে থাকেন। তাকে তার এই পথচলায় বা এই স্বপ্ন পূরণের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অনেক কাটা ভরা পথ পাড়ি দিতে হয়। অনেক বাধা, অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখে তাকে সবসময় দাড়াতে হয়। এবার একটা কাজ করা যাক। জাহাজকে নিজের সাথে এবং সমূদ্রকে কাটাযুক্ত পথের সাথে তুলনা করে দেখা যাক কি ঘটে। হ্যা ঠিক ধরেছেন। যতক্ষন না জাহাজের অভ্যন্তরে পানি এসে না ভরে যায় অথবা জাহাজ না উলটে যায় ততক্ষন যেমনি করে জাহাজ ডুবে যায় না ঠিক তেমনি আপনার ভিতরেও যতক্ষন পর্যন্ত কোনো বাধা এসে না বাসা বাধতে পারে ততক্ষন পর্যন্ত আপনাকেও সে বাধা আটকাতে পারে না। তাই নিজের মনে কোনো বাধাকে প্রশ্রয় না দিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়াই হোক একজন স্বপ্নচারির মূল লক্ষ্য।
দেখুন, ব্যাক্তি জীবনে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী থাকলেও আপনার সাফল্যের পথে অনেকেই বাধা হয়ে দাড়াতে পারে। কেউ বলবে "এতো পড়াশোনা করে এই কাজ করবে? এর থেকে ভালো একটা চাকরী করো।" কেউ বলবে "এটা কোনো কাজ হলো? এর চেয়ে ভালো ওটা করো।" আপনি যদি মনে করেন আপনার প্লান ঠিক আছে এবং এর শেষ দেখে ছাড়বেন তবে আপনার প্রতি অনুরোধ কারোর কথায় কখনোই কান দেবেন না। পৃথিবীতে যারা বড় কিছু করেছেন তাদেরকে প্রথম দিকে
হয় পাগল ভাবতো নয়তো ভবঘুরে ভাবতো। আজ তারাই পৃথিবীর অগ্রযাত্রার নায়ক। নিজেকে নায়ক ভাবতে থাকুন। নিজের কাজ কে ভালোবাসতে শিখুন। একদিন আপনিও পারবেন পৃথিবীকে বদলে দিতে।
মো: আবু ইউসুফ
মার্কেটিং কনসাল্টেন্ট
13/05/2021
পবিত্র মাহে রমজানে শেষে ঈদ-উল-ফিতর সকলের জিবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। এ আনন্দে কিপ লার্নিং বাংলাদেশ পরিবার আপনাদের সবাইকে জানাচ্ছে ঈদ মোবারাক।
#ঈদমোবারক
#ঈদমোবারাক
26/04/2021
স্বপ্নটাকে বাচিয়ে রাখা জরুরী। স্বপ্নটার যত্ন করা জরুরি।
07/04/2021
➡️➡️➡️➡️ বুস্টিং করার পরেও কি আপনার সেল কম হচ্ছে?? তাহলে এই আর্টিক্যালটি আপনার জন্যে। ⬅️⬅️⬅️⬅️
আপনি কি খেয়াল করেছেন সারাদিন আপনি অনেক ফেসবুক এড দেখেন কিন্তু সব ফেসবুক এডে আপনি ডুকেন না আবার ডুকলেও সব এড থেকে আপনি পণ্য বা সেবা ক্রয় করেন না। এমন কেনো হয় ভেবেছেন কখনো?? আজ এই ব্যাপারটা নিয়েই আলোচনা করবো।
➡️➡️➡️ ফেসবুক আমাদের কে সহজ একটি বাটন বা টুলস দিয়ে দিয়েছে। আর সেটা হচ্ছে পেইজ বা পোস্ট বুস্ট করা। বুস্ট হচ্ছে কেউ আপনার পেইজ বা পোস্ট দেখতে চাচ্ছে না অথচ আপনি জোর করে দেখাচ্ছেন।
ধরুন আপনি সেল করেন মোবাইল। আপনার পেইজ আপনি বুস্ট করলেন আর এমন সব মানুষের কাছে পৌছালো যাদের এই মূহুর্তে মোবাইলের কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ আপনার মার্কেট হচ্ছে বনানী আর আপনি পোস্টার লাগাচ্ছেন মোহাম্মাদপুর। এখন নিশ্চয় বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি?? হ্যা ঠিক ধরেছেন, আমি বলতে চাচ্ছি এখনো সময় আছে এই বুস্ট কে না করুন আর আপনার সেল বাড়ান।
➡️➡️➡️ এখন সেল বাড়ানোর জন্যে কি করতে হবে আপনার?? এখন সেই কথাই বলছি। সেল বাড়ানোর জন্যে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে সঠিক ভাবে ফেসবুক এড রান করা এবং কাস্টমার এভাটার বা কাস্টমার জার্নি তৈরি করা।
↪️↪️↪️↪️↪️ সঠিক ফেসবুক এড ↩️↩️↩️↩️
ধরুন আপনি টি শার্ট সেল করবেন। এখন যদি আপনি বুস্ট করেন তাহলে পুরো দেশে কার কাছে না কার কাছে পৌঁছুবে সেটা বাবা ফেসবুক ই ভালো জানে। এখন যদি ধরুন এমন একটা ব্যবস্থা করা যায় যেখানে আপনার পোস্ট শুধু ইউনিভার্সিটি পড়ুয়া বা ইন্টার পড়ুয়া ছেলে পেলের কাছে পৌছুলো তাহলে কিন্ত আপনার সেল দ্বিগুন হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। আর এই কাজ টিই আপনি ফেসবুকের এড ম্যানেজার থেকে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
↪️↪️ কাস্টমার এভাটার বা কাস্টমার জার্নি ↩️↩️
এখনাকে আপনাকে আপনার কাস্টমারকে যত্ন করতে হবে। ভালোবাসতে হবে। কাস্টমারকে আবার রিপিট আনতে হবে। যারা আপ্নার প্রোডাক্ট নিবে না তারাও আপনার ফিউচার কাস্টমার। আপনার ফিউচার কাস্টমারকে চিনতে হবে। তাদের কে বারংবার আপনার কথা খুব সুন্দর ভাবে মনে করিয়ে দিতে হবে। এমন আরো অনেক কৌশল আছে সেগুলো আয়ত্ব করলে ফ্রিতেই আপ্নি একটা সেলস ফ্যানেল তৈরি করে সেলস বাড়াতে পারবেন।
এমন আরো অনেক অনেক কৌশল আছে সেল বাড়ানোর জন্যে। আপনি সেগুলো যদি আয়ত্ব করতে পারেন তবেই আপনার সেলস জেনারেট হবে আগের চেয়ে দ্বিগুন ভাবে।
03/10/2020
আপনার কোনো ওয়েবসাইট নেই, কিন্তু ই-কমার্সের মতো ব্যবসা করতে চাচ্ছেন?? এফ কমার্স বা ফেসবুক দিচ্ছে আপনাকে সেই সুবর্ণ সুযোগ। ফেসবুক প্লাটফর্ম কে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ ক্ষুদ্র উদ্যেক্তা তৈরী হচ্ছে প্রতিনিয়ত। আপনিও এই সুযোগকে যদি কাজে লাগাতে চান তবে আপনাকেও কিছু বেসিক বিষয় জানতে হবে। আমাদের এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন সেই সব বিষয় গুলো যে গুলো জানা থাকলে আপনি সহজেই প্রফেশনালভাবে F-Commarce শুরু করতে পারবেন।
02/10/2020
E-Commerce হলো বর্তমান বিশ্বে যে কয়টি স্মার্ট পেশা আছে তার মধ্যে সবচেয়ে চাহিদামূলক পেশা। এই কোর্সে আপনাদের দেখানো একটা E-Commerce বিজনেস শুরু করার জন্যে আপনাকে কি কি করতে হবে, কি কি জানতে হবে এবং কখন কিভাবে এগুবেন। ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে এই কোর্স টি আপ্নারা পেয়ে যাবেন একদম ফ্রি তে। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেইজে। ধন্যবাদ সবাইকে।
30/09/2020
Canva হলো এমন একটি ডিজাইন বেইজ ওয়েবসাইট যার ব্যবহার জানা থাকলে আপনার নিজের ব্যবসার জন্যে বা প্রতিদিনের কাজের জন্যে দরকারী বিভিন্ন টেমপ্লেট বা পোস্ট ডিজাইন ফ্রিতে করা খুবই সহজ হয়ে পড়বে। আপনার টুকিটাকি গ্রফিক্স ডিজাইন করার জন্যে আর কোনো গ্রাফিক্স ডিজাইনার কে হারায় করতে হবে না। এই কোর্স টি Keep Learning Bangladesh এ ফ্রি তে করানো হচ্ছে। তাহলে আর দেরী কেনো? এখনি এনরোল করে ফেলেন আর Canvar এর মাস্টার হয়ে যান 💯💯😍😍।
27/09/2020
Keep Learning Bangladesh হচ্ছে আপনাদের ওয়েবসাইট। এখান থেকে আপনি যেমন কিছু বিষয় শিখতে পারবেন তেমনি আপনার জানার বিষয়গুলো থেকেও সবাইকে শেখাতে পারবেন। আগামী বাংলাদেশ গড়তে Keep Learning Bangladesh এর সাথেই থাকুন।
27/09/2020
Keep Learning Bangladesh হচ্ছে আপনাদের ওয়েবসাইট। এখান থেকে আপনি যেমন কিছু বিষয় শিখতে পারবেন তেমনি আপনার জানার বিষয়গুলো থেকেও সবাইকে শেখাতে পারবেন। আগামী বাংলাদেশ গড়তে Keep Learning Bangladesh এর সাথেই থাকুন।