Ask Dr. Foriad

Ask Dr. Foriad Dr. Md.Foriad ullah
MBBS(STAMC)
FCPS (Medicine ) Part-2
MD(Neurology ) Phase A
DHAKA MEDICAL COLLEGE

রোগী দেখে মাথা হ্যাং করলে ফেসবুকে ঢুকে একটু রিলস দেখতে গেলাম, গিয়ে দেখি ঘরের বাজার এর জামশেদ হুজুর সুন্দরবনের প্রাকৃতিক ...
14/09/2026

রোগী দেখে মাথা হ্যাং করলে ফেসবুকে ঢুকে একটু রিলস দেখতে গেলাম, গিয়ে দেখি ঘরের বাজার এর জামশেদ হুজুর সুন্দরবনের প্রাকৃতিক মধু বিক্রি করছে।

বিরক্ত হয়ে ইউটিউবে নিউজ শুনতে গেলাম, ওখানে গিয়ে দেখি ন্যাচারো বিডি থেকে আল-আমিন হুজুর হানিনাট বিক্রি করছে। একই বিজ্ঞাপন দেখতে দেখতে পাগল হয়ে সেদিন ২ জনের পেজ থেকেই অর্ডার করছি।
ভাবছি যেহেতু প্রোডাক্ট কিনলাম, আর মনে হয় বিজ্ঞাপন সামনে আসবেনা। কিন্তু হয়েছে উল্টা, এখন আরো বেশি এগুলো সামনে আসছে, মাঝে মাঝে আবার ডাইরেক্ট ফোন আসে... (স্যার আপনি আমাদের থেকে অমুক প্রোডাক্ট নিয়েছিলেন, কেমন ছিলো প্রডাক্ট, আবার পাঠাবো নাকি, এই অফার, সেই অফার ইত্যাদি ইত্যাদি..
গাইজ আমার পাগল হতে কত দেরি?

Dr.Md. Foriad Ullah
MBBS(STAMC)
FCPS( Medicine) Part-2
MD( Neurology) Phase A
Dhaka medical College
চেম্বার : শাহীন জেনারেল হাসপাতাল, রায়পুরা নরসিংদী

বি:দ্র: পোষ্টটি কপি ও ইডিট করা
মূল পোষ্ট: Masud Rana

14/09/2026
🚨 একবার একটু চিন্তা করে দেখুন…আপনি জরুরি কোনো কাজে হাসপাতালে বা অন্য কোথাও যাচ্ছেন। সঙ্গে একজন রোগী আছে। 😔ড্রাইভার যদি ব...
11/09/2026

🚨 একবার একটু চিন্তা করে দেখুন…
আপনি জরুরি কোনো কাজে হাসপাতালে বা অন্য কোথাও যাচ্ছেন। সঙ্গে একজন রোগী আছে। 😔
ড্রাইভার যদি বুঝতে পারে যে আপনার সঙ্গে রোগী আছে, তখন অনেক সময় ভাড়াটাও হঠাৎ বেড়ে যায়!
যে জায়গায় ভাড়া ১০০ টাকা, সেখানে রোগী দেখে কত টাকা চাইবে—কেউ কেউ তার কোনো ঠিক রাখে না! 💰
একজন মানুষ যখন রোগী নিয়ে বিপদে পড়ে ছুটছে, তখন তার এই অসহায় অবস্থার সুযোগ নেওয়া কি ঠিক? 💔
ভাড়া নিন, কিন্তু একটু মানবিক হোন।
বিপদের সময় মানুষকে সাহায্য করুন—তার অসহায়ত্বের সুযোগ নেবেন না। 🤲❤️

28/08/2026

ইমদাদ ভাই, সৌদি প্রবাসী ছিলেন, বাংগালীদের চিকিৎসা ব্যাবস্থা ওদেশে কেমন সেই কথায় জানাচ্ছিলেন।

শ্বাসনালীতে বাদাম আটকে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। শিশুটির ফুসফুস সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও বাদাম...
28/08/2026

শ্বাসনালীতে বাদাম আটকে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। শিশুটির ফুসফুস সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও বাদামটি ট্রাকিয়া বা শ্বাসনালীর প্রধান দুটি শাখায় আটকে বাতাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃ/ত্যু ঘটে।

ঐতিহাসিক এই ঘটনার পর শিশুটির ফুসফুস ও শ্বাসনালীর ক্ষতিগ্রস্ত অঙ্গটি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মড অ্যাবট মেডিকেল মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। মূলত চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও শিশু নিরাপত্তার সচেতনতায় নমুনাটি প্রদর্শিত হচ্ছে।

27/08/2026

❤️ হঠাৎ হার্টবিট খুব বেড়ে গেলে কী করা হয়?
কখনো কখনো হার্টের গতি হঠাৎ খুব বেড়ে গিয়ে মিনিটে ১৫০–২০০ বার পর্যন্ত হতে পারে। একে SVT বলা হয়।
আজ এমন একজন রোগীর ক্ষেত্রে Valsalva Maneuver করা হয়েছে।
একটি সিরিঞ্জের প্লাঞ্জার ঠেলার মতো করে জোরে চাপ দেওয়ার মাধ্যমে এই পদ্ধতিটি করা হয়।
🫀 এই চাপ শরীরের একটি স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া তৈরি করে, যা কিছু SVT রোগীর হার্টবিট স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
⚠️ তবে হার্টবিট বেড়ে গেলেই নিজে নিজে এটি করা উচিত নয়।
ECG করে কারণ নিশ্চিত করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 🩺

🚨 গ্যাসের ওষুধও কি ক্ষতি করতে পারে?PPI (Omeprazole, Esomeprazole, Pantoprazole ইত্যাদি) গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির চিকিৎস...
27/08/2026

🚨 গ্যাসের ওষুধও কি ক্ষতি করতে পারে?
PPI (Omeprazole, Esomeprazole, Pantoprazole ইত্যাদি) গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির চিকিৎসায় খুবই কার্যকর। কিন্তু অপ্রয়োজনে বেশি মাত্রায় বা দীর্ঘদিন খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে—
🟠 Vitamin B12 ও Magnesium কমে যেতে পারে
🟠 Iron ও Calcium শোষণে প্রভাব পড়তে পারে
🟠 হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বাড়তে পারে
🟠 কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা হতে পারে
🟠 কিছু অন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে
💊 তাই গ্যাস হলেই মাসের পর মাস PPI খাওয়া নয়।
প্রয়োজন অনুযায়ী সঠিক ওষুধ, সঠিক ডোজ এবং সঠিক সময়ের জন্যই ব্যবহার করা উচিত। 🩺
নিজে নিজে দীর্ঘদিন ওষুধ নয়—কারণটা খুঁজে চিকিৎসা করুন। ❤️

27/08/2026

আজকে এক রোগীর পেট থেকে ফ্লুইড ড্র (Fluid Draw) করা হলো!
🩺🩸ভিডিওতে আপনারা দেখছেন, লিভারের সমস্যার কারণে পেটে জমা হওয়া অতিরিক্ত পানি বা হিউজ এসসাইটিস (Huge Ascites) বের করা হচ্ছে।

কেন ও কিভাবে এই পানি জমল? ❓

🛑 লিভার সিরোসিস: লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও শক্ত হয়ে গেলে।
📈 রক্তচাপ বৃদ্ধি: লিভারের ভেতরের শিরায় রক্তচাপ বেড়ে তরল পেটে চুইয়ে পড়ে।
📉 প্রোটিনের অভাব: লিভার ঠিকমতো 'অ্যালবুমিন' প্রোটিন তৈরি করতে না পারলে রক্ত থেকে পানি বের হয়ে যায়।
এর প্রতিকার কি?
💊🧂 লবণ নিয়ন্ত্রণ: খাবারে কাঁচা বা অতিরিক্ত লবণ খাওয়া সম্পূর্ণ বন্ধ করা।
💧 পানি নিয়ন্ত্রণ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক পানি পানের পরিমাণ নির্দিষ্ট করা।
💊 ওষুধ সেবন: শরীর থেকে অতিরিক্ত পানি বের করার জন্য ডাইইউরেটিক্স (Diuretics) জাতীয় ওষুধ খাওয়া

।🏥 ফ্লুইড ড্র (Paracentesis): পেটে অতিরিক্ত পানি জমে শ্বাসকষ্ট হলে সিরিঞ্জ বা ক্যাথেটার দিয়ে পানি বের করা।

যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। 🩺✨

🚨 ২০ টাকায় ১৮ পিস! শিশুকে দেওয়ার আগে একবার ভাবুন… 🚆👶আমি প্রতি সপ্তাহে ট্রেনে যাতায়াতের সময় হকারদের কাছে এই ধরনের লিচু ফ্...
21/08/2026

🚨 ২০ টাকায় ১৮ পিস! শিশুকে দেওয়ার আগে একবার ভাবুন… 🚆👶
আমি প্রতি সপ্তাহে ট্রেনে যাতায়াতের সময় হকারদের কাছে এই ধরনের লিচু ফ্লেভারড “Edible Jell” বিক্রি করতে দেখি। 🍬
💰 ১৮ পিসের একটি প্যাকেট মাত্র ২০ টাকা!
এত কম দামে তৈরি ও বিক্রি হওয়া খাবারটি সত্যিই নিরাপদ ও মানসম্মত কি না—সেটা আমাদের জানা জরুরি। ⚠️
❗ সস্তা মানেই ভেজাল—এ কথা বলা যাবে না।
কিন্তু শিশুদের খাবারের ক্ষেত্রে উৎস, উপাদান ও মান সম্পর্কে নিশ্চিত না হয়ে ঝুঁকি নেওয়াও উচিত নয়।
🔎
👶 ছোট শিশুর কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্র এখনো বিকাশমান। দূষিত বা অনিরাপদ খাবার দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
❤️ ২০ টাকার খাবার দিয়ে শিশুর স্বাস্থ্যের ঝুঁকি নেবেন না।
🚆 ট্রেনে এমন খাবার দেখলে শুধু নিজের সন্তানকে নয়—অন্য অভিভাবকদেরও সচেতন করুন।
📢 সচেতন থাকুন • নিরাপদ খাবার বেছে নিন • শিশুদের নিরাপদ রাখুন ❤️

Address

Raipura
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ask Dr. Foriad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share