27/11/2025
কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সংশোধিত ফরম ফিলাপ ফি সংক্রান্ত নোটিশ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fashion Design Training Institute, Narsingdi., Education, Shaheprotab, Narsingdi.
27/11/2025
কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সংশোধিত ফরম ফিলাপ ফি সংক্রান্ত নোটিশ
09/11/2025
Form fillup notice for Final Examination -2025.(Even Semester)
08/10/2025
বাতঁশিপ্রই ও এফডিটিআই এর ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য় পর্বের(সেশন:২০২৪-২৫) শিক্ষার্থীদের মিল ভিজট সংক্রান্ত নোটিশ।
24/09/2025
# নোটিশ #
এতদ্বারা ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট,নরসিংদী এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর নোটিশ অনুযায়ী আগামী ২৮/০৯/২০২৫ খ্রি: রোজ রবিবার হতে ০৪/১০/২০২৫ খ্রি. রোজ শনিবার পর্যন্ত শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে সকল একাডেমি কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ০৫/১০/২০২৫ খ্রি. রোজ রবিবার হতে সকল শিক্ষার্থীকে রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হলো।
ননী-শ্রী
ইন্সট্রাক্টর(একাডেমিক কো অর্ডিনেশন)
এফডিটিআই,নরসিংদী।
# নোটিশ #
এতদ্বারা ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট,নরসিংদী এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর একাডেমি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২১/০৯/২০২৫ খ্রি: তারিখ হিন্দু ধর্মীয় মহালয়া উপলক্ষে সকল একাডেমি কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ২২/০৯/২০২৫ খ্রিষ্টাব্দে সকল শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হলো।
ননী-শ্রী
ইন্সট্রাক্টর(একাডেমিক কো অর্ডিনেশন)
এফডিটিআই,নরসিংদী।
প্রথম পর্বের অরিয়েন্টেশন সংক্রান্ত নোটিশঃ-
এতদ্বারা ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট নরসিংদীতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং( ফ্যাশন ডিজাইন -১৬)শিক্ষাক্রমে ১ম পর্বে ভর্তিকৃত ছাত্র/ ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে,আগামী ১৭/০৯/২০২৫ খ্রি. রোজ বুধবার সকাল ১১ঘটিকায় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট,নরসিংদী এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
অনুরোধক্রমেঃ
ননী-শ্রী(ইন্সট্রাক্টর-একাডেমিক কো-অর্ডিনেশন)
এফডিটিআই;নরসিংদী।
(প্রয়োজনে 📞:০১৭২৪৮৯০০৫৯)।
08/09/2025
প্রথম পর্বে ভর্তি সংক্রান্ত নোটিশঃ-
১ম ও ২য় পর্যায়ে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ভর্তি শুরুর তারিখ :
১৪/০৯/২০২৫ খ্রি: থেকে ১৫/০৯/২০২৫ খ্রি:
এতদ্বারা ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট নরসিংদীতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং( ফ্যাশন ডিজাইন -১৬)শিক্ষাক্রমে ১ম পর্ব ভর্তিচ্ছুক ছাত্র/ ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, ভর্তির জন্য নিম্নোক্ত কাগজপত্র সমূহ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
০১। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট,
০২। পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি,
০৩। প্রশংসা পত্রের মূল কপি বা ফটোকপি,
০৪। বাবা-মায়ের NID কার্ডের ফটোকপি,
০৫। আবেদন কনফার্ম করার কপি,
০৬। ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি,
০৭। ভর্তির জন্য নির্ধারিত পূরণকৃত ফর্ম (প্রতিষ্ঠান হতে সরবরাহ করা হবে),
০৮। প্রথম পর্যায়ে ভর্তি ফি সর্বমোট= ৫৯০০/- টাকা।
ভর্তির সময় আবশ্যিকভাবে বাব-মা কিংবা বৈধ অভিভাবককে সংগে নিয়ে আসতে হবে।
অনুরোধক্রমেঃ
ননী-শ্রী(ইন্সট্রাক্টর-একাডেমিক কো-অর্ডিনেশন)
এফডিটিআই;নরসিংদী।
(প্রয়োজনে 📞:০১৭২৪৮৯০০৫৯)।
জরুরী নোটিশ:
ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট,নরসিংদী এর ২য় পর্ব(সেশন:২০২৪-২৫); ৪র্থ পর্ব(সেশন:২০২৩-২৪) এবং ৬ষ্ঠ পর্ব(সেশন:২০২২-২৩) এর সকল শিক্ষার্থীকে যথাযথ ড্রেসকোড মেনে রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
বি.দ্র: যদি কোন শিক্ষার্থীর মোট হাজিরা ৮০% এর নিচে থাকে এবং পর্বমধ্য পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে বাকাশিবো এর নিয়মানুযায়ী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশক্রমে
ননী ভূষণ গাইন
(ইন্সট্রাক্টর-একাডেমিক কো অর্ডিনেশন)
এফডিটিআই,নরসিংদী।
27/07/2025
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং(৪বছর মেয়াদি)শিক্ষাক্রমের পর্ব -পরিকল্পনা(জুলাই,২০২৫-ডিসেম্বর,২০২৫)।
27/07/2025
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং(৪বছর মেয়াদি)শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠানসমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম পর্বের ভর্তি কার্যক্রমের সময়সূচি।
21/07/2025
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ।
26/06/2025
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম পর্বের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।