01/01/2023
যাদের লক্ষ্য ঢাবি 'খ' ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট) এবং বিভাগ পরিবর্তন
MCQ অংশে বাংলা-১৫, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান-৩০ নম্বর
'খ' ইউনিটের জন্য বাংলায় নূন্যতম ৫, ইংরেজীতে নূন্যতম ৫ এবং সাধারণ জ্ঞান অংশে নূন্যতম ১০ নম্বরসহ সর্বমোট নূন্যতম ২৪ নম্বর পেলে কোনো পরিক্ষার্থীকে MCQ অংশে পাশ বলে বিবেচিত করা হবে।
লিখিত অংশেঃ
MCQ অংশে পাশ করার পরই লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হয়। লিখিত অংশে নূন্যতম ১১ নম্বর পেতে হবে।
এর মধ্যে 'খ' ইউনিটে বাংলায় নূন্যতম ৫ এবং জেনারেল ইংলিশে নূন্যতম ৫ নম্বর পেতে হবে।
MCQ এবং লিখিত উভয় অংশ মিলিয়ে সর্বমোট নূন্যতম ৪০ নম্বর পেলেই কোনো পরিক্ষার্থী ঢাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবে।
অতঃপর ভর্তি পরীক্ষা ও জিপিএ-র প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়।
'খ' ইউনিটের লিখিত অংশে।
'খ' ইউনিটের লিখিত অংশে বাংলা/Elective English- এ থাকে ২০ নম্বর এবং General English -এ থাকে ২০ নম্বর।
লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য, উপন্যাস ও নাটক-ভিত্তিক), লেখক/কবি পরিচিতি, মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক), সারাংশ/সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত) এবং অনুবাদ অধিক গুরুত্ব পায়।
General English এর ক্ষেত্রে Comprehension, Short paragraph, Explanation (Explain with the reference to the Context), Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation of sentences থেকেই সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রশ্ন করা হয়।
লিখিত অংশের এই আলোচনা থেকে তোমরা বুঝতেই পারছো বাংলা ও বিশেষ করে ইংরেজিতে তোমাদের কতটুকু দক্ষ হওয়া লাগবে!!
প্যারাগন ইউনিভার্সিটি এডমিশন কেয়ার
২০৩ পশ্চিম ব্রাহ্মন্দী, (নরসিংদী সরকারি কলেজের উত্তর পার্শ্বে)
01791663545, 01711665873