Kmthhs All Batch Community

Kmthhs All Batch Community কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় 🇧🇩

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Rayhan, Kobir Molla, Tanjima Akter Mim, Shati Akther, ...
17/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Rayhan, Kobir Molla, Tanjima Akter Mim, Shati Akther, Nur Mohammad

12/04/2025
20/10/2024
আমি যা   বুঝি  যা মনে করি  বা যা দেখি কেউ ২০  বছর কেউ  ১৫ বছর আবার কেউ ৩০,  ৪০ বছর  ও বর্তমানে যারা আছে    প্রতিষ্ঠানে শ...
28/08/2024

আমি যা বুঝি যা মনে করি বা যা দেখি কেউ ২০ বছর কেউ ১৫ বছর আবার কেউ ৩০, ৪০ বছর ও বর্তমানে যারা আছে প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে তাদের ছাত্র-ছাত্রীদের প্রতি চেষ্টা কম করা হইনি
এখনো করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে
প্রিয় এলাকাবাসী ক্ষমা করবেন আপনাদের ছেলে মেয়েদের খবর নেন পড়া শুনা কেমন চলছে , স্যারদের চেষ্টার কম না।

আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ছাত্রদের জন্যে, আমাদের এলাকার মোহাম্মদ মৌলভী তোফাজ্জল হোসেন সাহেব এই স্কুল টি প্রতিষ্ঠিত করেছে দরিদ্র এলাকার ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ হাতের নাগালে পৌঁছে দেয়ার উদ্দেশ্য।

সুতরাং তাদের চাহিদা মোতাবেক সাজাতে হয়। আমি মনে করি শিক্ষকরা ছাত্রদেরকে নিজের সন্তানের মত ভালোবাসে

তাদের উত্তম ভবিষ্যৎ এর জন্য চেষ্টা করে আদর করে সোহাগ করে, ধমক দেয় বুকে টেনে নেয় কিন্তু চাহিদা পুরন করতে পারে না
সারা পৃথিবীতেই তো সন্তানের জীবন সাজাতে গিয়ে অ বাবা-মা রাই নিঃস্ব হচ্ছে, পথে বসছে। শিক্ষক রা কেনো ?

তারা তো কোমলমতি বুঝতে পারেন না
কোমল মতি শিক্ষার্থীদের পিছনে
প্রতিটি শিক্ষক রা পরিশ্রম করে যাচ্ছে
প্রতিটি গার্ডিয়ানদেরকে স্কুলে এনে বুঝানো হচ্ছে আপনাদের ছেলে মেয়েদের প্রতি একটু খোজ খবর রাখেন মনোযোগ দেন তাদের প্রতি গুরুত্ব ভাবে নজর দিন সে কি স্কুলে আসে কিনা তা খিয়াল রখবেন
তাহলে এটা তাদের ব্যর্থতা মনে হয়
আমি মনে করি ব্যর্থতা না তাদের কাজ তারা ঠিকই চালিয়ে যাচ্ছে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর দেখি
কিছু গার্ডিয়ানরা তাদের ছেলে মেয়েরা পরীক্ষায় ফেল করার পর অনেক দুঃখ প্রকাশ করে
উপরের ক্লাসে উঠার জন্য কত কিছু বলে
কিন্ত কেনো। মনে রাখবেন আপনার আপনাদের ছেলে মেয়েদের প্রতি ভালো করে সময় দেন লেখা পড়া অটো মেটিক
ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ

ভুল হলে মাক করে দিয়েন

মাননীয় এমপি মহোদয়  জনাব, সিরাজুল ইসলাম মোল্লা  নরসিংদী ৩ শিবপুর     কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ  বিদ্যালয় এর সম্...
10/05/2024

মাননীয় এমপি মহোদয়
জনাব,
সিরাজুল ইসলাম মোল্লা
নরসিংদী ৩ শিবপুর
কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সভাপতি
জনাব,
কায়সার মাহবুব ( ইভান )।
ফেরদৌস আহমেদ ফাত্তিন ডিরেক্টর
টি হোসেন কোম্পানি লিমিটেড নরসিংদী। ও
প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ওবায়দুল হক স্যার

বাবা, মা আমাদের প্রথম শিক্ষক কিন্তু আসল শিক্ষক হলেন প্রাতিষ্ঠানিক শিক্ষক যারা আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলেন।– ...
29/02/2024

বাবা, মা আমাদের প্রথম শিক্ষক কিন্তু আসল শিক্ষক হলেন প্রাতিষ্ঠানিক শিক্ষক যারা আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলেন।
– রেদোয়ান মাসুদ

ঐতিহ্যবাহি কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রবীণ দুইজন শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল বাছেত আশ্রাফী ও জনাব মোঃ মোছলেহ উদ্দিন স্যারের অবসর জনিত কারনে "বিদায় সংবর্ধনা অনুষ্ঠান" আগামী ০৪.০৩.২০২৪ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয়ের ৪র্থ তলায় নির্মিত সামসুন্নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,
জনাব আবরার উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, টি হোসেন এন্ড কোং,নরসিংদী।

বিশেষ অতিথি -
১.কায়সার মাহবুব, সভাপতি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
২.মোহাম্মদ আলতাফ হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিবপুর, নরসিংদী।

সভাপতিত্ব করবেন-
জনাব মোহাম্মদ ওবায়দুল হক
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ,
শুভাকাঙ্ক্ষী সকলেই আমন্ত্রিত।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার।সকল ভ...
21/02/2024

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার।
সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আয়োজনে : কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, শিবপুর, নরসিংদী।

করারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয এর এসএসসি পরীক্ষা ২০২৪ এর আসন বিন্যাস।
14/02/2024

করারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয এর এসএসসি পরীক্ষা ২০২৪ এর আসন বিন্যাস।

কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা তারেক আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ...
16/12/2023

কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা তারেক আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী কর্তৃক আয়োজিত দোয়া-🤲

শোকাবহ ১৫ ই ডিসেম্বর,নরসিংদী জেলার বিশিষ্ট শিল্পপতি, মরহুম  আলহাজ্ব মৌলভী তোফাজ্জল হোসেন সাহেবের কনিষ্ঠ পুত্র, নরসিংদী স...
15/12/2023

শোকাবহ ১৫ ই ডিসেম্বর,নরসিংদী জেলার বিশিষ্ট শিল্পপতি, মরহুম আলহাজ্ব মৌলভী তোফাজ্জল হোসেন সাহেবের কনিষ্ঠ পুত্র, নরসিংদী সরকারি কলেজের ২ বারের নির্বাচিত ভি.পি, টি.হোসেন কোম্পানির সাবেক এম.ডি.ও কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, মরহুম আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ সাহেবের ৩য় মৃত্যুবার্ষিকী।

প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতি ছিল উনার অগাধ ভালোবাসা। তিনি ছিলেন একজন বিচক্ষণ, বুদ্ধিদীপ্ত,দূরদর্শী,জনদরদী, দানশীল ও সাদা মনের মানুষ।

উনার ৩য় মৃত্যুবার্ষিকীতে কারারচরের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে ও কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন...

Address

Narsingdi

Telephone

+8801962138832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kmthhs All Batch Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category