Ruhul Amin

Ruhul Amin আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে ভয় করে থাকে। (ফাত্বের ২৮ আয়াত)

02/08/2026

আগামী ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। আজ ০২ আগস্ট ২০২৬ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’ ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সভায় চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আইবিএ ইউনিটের পরীক্ষায় ৭০ নম্বরের MCQ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। চারুকলা ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন/লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৯০ মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ এবং বাণিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস ২৮ মার্চ ২০২৭ তারিখে শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

আলহামদুল্লিাহ!সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি পরীক্ষা 2020-2021 শিক্ষাবর্ষে মেধাতালিকায় ২য় স্থান ...
23/11/2021

আলহামদুল্লিাহ!
সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি পরীক্ষা 2020-2021 শিক্ষাবর্ষে মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছে মো: মোস্তাফিজুর রহমান,সিটি কলেজ এবং ৮ম স্থান অধিকারী মো: শাকিল খান, নটরডেম কলেজ।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ,কেমন আছো সবাই ?এবছর এইচএসসি পরীক্ষা না হওয়া নিয়ে তোমাদের মধ্যে অনেক পজিটিভ এবং নেগেটিভ মিশ...
08/10/2020

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ,কেমন আছো সবাই ?এবছর এইচএসসি পরীক্ষা না হওয়া নিয়ে তোমাদের মধ্যে অনেক পজিটিভ এবং নেগেটিভ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।কী পেলাম আর কী হারালাম এই হিসাবে না বসে সামনে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতিতে যেন প্রাপ্তির খাতাটা ভারী থাকে তাই এখন থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যুদ্ধের প্রস্তুতিটা সেরে নিতে হবে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে তোমাদের কাঙ্ক্ষিত ফল পেতে বা তোমাদের স্বপ্ন পূরণে তোমাদের পাশে সবসময় রয়েছে #স্কলার্স_নরসিংদী। আমরা "স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নরসিংদী শাখা" তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির স্বপ্ন পূরণের লক্ষ্যে শীঘ্রই নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি।আশা করি তোমরা অনতিবিলম্বে আমাদের নতুন ব্যাচে তোমাদের আসন নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে আরো একধাপ এগিয়ে থাকবে।শুভকামনা সবার জন্য।

তোমাদের জন্য আমরা নতুন করে যে সুবিধাগুলো নিয়ে আসছি তা হলো:

১. এই মাসের ১৪ তারিখ থেকে আমরা নতুন করে পূর্ণাঙ্গ কোর্স শুরু করছি।

২. আমাদের সম্পূর্ণ কোর্সের ক্লাসগুলো ZOOM এবং GOOGLE MEET -এর মাধ্যমে নেব যেখানে অনধিক ৫০ জন শিক্ষার্থী থাকবে।

৩. সপ্তাহে ৫ দিন ক্লাস।

৪. সরাসরি পরিচালক কর্তৃক ক্লাস পরিচালনা।

৫. সপ্তাহে ২ টি ইংরেজি ক্লাস ।

৬.BOM ও ফিনান্স/মার্কেটিংয়ের আলাদা আলাদা ক্লাস।

৭. Daily এবং Weekly টেস্ট।

৭. Progress টেস্ট এবং কোর্স শেষে বিশ্ববিদ্যালয় ভর্তির অনুরূপে ১২টি মডেল টেস্ট।

৮. শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত Solve ক্লাস।

৯. শিক্ষার্থীদের সুবিধার্থে বই এবং শিট আমরা কুরিয়ার যোগে পৌঁছে দেব।

বি:দ্র: বাংলাদেশ সরকার কর্তৃক করোনা মহামারীর কারণে H.S.C পরীক্ষা বাতিল ঘোষণা করে ডিসেম্বরে ফলাফল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায় জানুয়ারি নাগাদ এডমিশন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই চলতি মাসের ১৪ তারিখ থেকে আমাদের ’_2020-21 ব্যাচ-এ ভর্তি হতে এবং বিস্তারিত জানতে যোগযোগ করুন👇

মোবাইল: ০১৯৯০৩৬০২১১

০১৭০৮৫৪৯২৬৫
০১৭২১১৫০০৪৪

#শুভেচ্ছা_ও_শুভ_কামনা
#নিরাপদ_থাকো

কেন Scholars' নরসিংদী শাখায় ভর্তি হবেনঃ★সরাসরি হেড অফিসের তিনজন সিনিয়র শিক্ষকদের দ্বারা পরিচালিত নরসিংদীর একমাত্র বিশ্বব...
11/03/2020

কেন Scholars' নরসিংদী শাখায় ভর্তি হবেনঃ
★সরাসরি হেড অফিসের তিনজন সিনিয়র শিক্ষকদের দ্বারা পরিচালিত নরসিংদীর একমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।
★ বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে।
★ সকল বিষয় কোচিং জগতের শ্রেষ্ঠ শিক্ষকদের ক্লাস।
★ প্রতি সপ্তাহে ২টি English ক্লাস এবং প্রতি বিষয়ে ৩টি ক্লাস পর পর Solved ক্লাস।
★ দুর্বল ও অমনোযোগীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা এবং ৩টি ক্লাস শেষ হবার পর শিক্ষার্থীর উন্নয়ন যাচাই করার জন্য Progress টেস্ট।
★ প্রতি বিষয়ের সকল ক্লাস শেষ হওয়ার পর উক্ত বিষয়ের উপর Subject Final Test।
★ প্রতি বিষয়ে আলাদা আলাদা পূর্ণাঙ্গ বই (পরিচালক কর্তৃক লিখিত) বিনা মূল্যে প্রদান।
★ বিষয়ভিত্তিক সর্বাধিক ক্লাসের নিশ্চয়তা।
★ সকল ক্লাস শেষ হওয়ায় পর ভর্তি পরীক্ষার অনুরূপ (MCQ+WRITTEN) MODEL TEST ।

বিজ্ঞাপন বা কোচিং নয়, শিক্ষকরাই পরাবেন শিক্ষার্থীকে।
অভিজ্ঞ শিক্ষকরাই পারেন সল্প সময়ে পূর্নাঙ্গ প্রস্তুতি নিতে সাহায্য করতে।
"চলো হাঁটি স্বপ্ন পূরণের পথে, চলো হাঁটি Scholars' নরসিংদী শাখার সাথে.

Scholars' University Admission Coaching Narsingdi Branch
Address: 206/20 Balur Math, Brahmandi, Narsingdi-1600.
Contact : 01990360211

Address

Dhaka
Narsingdi

Telephone

+8801990360211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ruhul Amin:

Shortcuts

Share

Category