প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহঃ
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে আমাদের রয়েছে বিশেষ পরিকল্পনা।
১. ক্যাডেট কলেজের আদলে কার্যক্রম পরিচালিত হয়।
২. সু-দক্ষ পরিচালনা পর্ষদ।
৩. প্রতিষ্ঠানিক কার্যক্রম ডিজিটাল সাউন্ড সিস্টেমসহ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত।
৪. দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান করা হয়।
৫. মেধাবী ও অমনোযোগী শিক্ষার্থীদের পৃথক ক্লাসে কৌশলগত ভাবে পড়া আদায়সহ সর্বাধিক ক্লাসের নিশ্চয়তা ও নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হয়।
৬. JSC. এবং SSC পরীক্ষার্থীদের ভালো ফলাফলের (A+) জন্য বিশেষ ব্যবস্থা নেওয়াসহ সকল শিক্ষর্থীদের গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট করা হয়।
৭. বির্তক প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য এবং উপস্থাপনাসহ বিভিন্ন সহ শিক্ষা ক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
৮. Language Club এর মাধ্যমে ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
৯. ২৬টি কম্পিউটার সমৃদ্ধ ল্যাব, উন্নত বিজ্ঞানাগার ও সমৃদ্ধ পাঠাগারের মাধ্যমে বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা হয়।
১০. আবাসিক ছাত্রদের জন্য নিরিবিলি ও মনোরম পরিবেশে থাকা-খাওয়ার সু-ব্যবস্থাসহ রুটিন মাফিক কার্যক্রম তত্ত্বাবধান করা হয়।
১১. Counseling এর মাধ্যমে Motivate করাসহ প্রত্যেক শিক্ষর্থীর জন্য আলাদা রেকর্ড ফাইল ব্যবহার করা হয়।
১২. নামায পড়া ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিক্ষা দেয়া হয়।
১৩. অভিভাবক সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলের মতামত প্রকাশের সুযোগ দেয়া হয়।
১৪. মুক্তিযোদ্ধার সন্তান, নাতি, এতিম মেধাবী, একই পরিবারের একাধিক ছাত্র ও A+প্রাপ্ত ছাত্রদের বিশেষ ছাড়! রয়েছে।
১৫. অত্র প্রতিষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেয়েদের ভর্তির সুযোগ রয়েছে।