রায়পুরা প্রতিবন্ধী স্কুল Raipura Disability school

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • রায়পুরা প্রতিবন্ধী স্কুল Raipura Disability school

রায়পুরা প্রতিবন্ধী স্কুল Raipura Disability school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রায়পুরা প্রতিবন্ধী স্কুল Raipura Disability school, School, Narsingdi.

04/04/2026

বড় হাতের অক্ষর বাকপ্রতিবন্ধী স্টুডেন্ট আজ হাতের ইশারায় বড় হাতের অক্ষর বুঝিয়েছে।
কথা বলতে না পারলেও শেখার ইচ্ছা আর মেধা কতটা শক্তিশালী হতে পারে—আজ আবার বুঝলাম।
শিক্ষকের জন্য এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কী হতে পারে!”

21/03/2026

ঈদ মোবারক

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলাহ

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ-

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম

অর্থ: আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।

20/02/2026

রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সময়।
এই মাস আমাদের ধৈর্য, সংযম ও ভালো কাজের মাধ্যমে নিজেকে বদলে নেওয়ার সুযোগ দেয়।
রোজা আমাদের শেখায় ক্ষুধার কষ্ট অনুভব করে অসহায়দের পাশে দাঁড়াতে।
আল্লাহ যেন আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করেন।
রমজান আমাদের জীবনে রহমত, বরকত ও মাগফিরাত বয়ে আনুক।

খোশ আমদেদ মাহে রমাদান ১৪৪৭ হিজরি
18/02/2026

খোশ আমদেদ
মাহে রমাদান ১৪৪৭ হিজরি

বিকাল শিফট
07/02/2026

বিকাল শিফট

03/02/2026

”“শবেবরাতের এই পবিত্র রাতে আল্লাহ যেন আমাদের সব দোয়া কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের জীবনকে শান্তি ও বরকতপূর্ণ করেন। আমিন।”

02/02/2026

অটিজম স্কুলের শিক্ষিকা লিমা মিস তিনি সুরেলা কণ্ঠে গজল পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। তার গজলে ছিল শান্তি, ভালোবাসা ও আত্মিক অনুভূতির ছোঁয়া, যা শিক্ষার্থী ও উপস্থিত সবার মনে গভীর প্রভাব ফেলে। এমন সুন্দর উদ্যোগ স্কুলের পরিবেশকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে।

01/02/2026

বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের অগ্রগতি সরেজমিনে দেখার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরীফ ভাই স্কুল পরিদর্শনে আসেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন, তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। তাঁর এই উপস্থিতি বিদ্যালয়ের পরিবেশকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণাময় করে তোলে।

স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরীফ ভাই বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি, শৃঙ্খলা ও স...
01/02/2026

স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরীফ ভাই বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তাঁর উপস্থিতি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

রায়পুরা উপজেলার নির্বাহি অফিসার মাসুদ রানা স্যারের তত্ত্বাবধনে স্কুলে কম্বল বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ ভ...
31/01/2026

রায়পুরা উপজেলার নির্বাহি অফিসার মাসুদ রানা স্যারের তত্ত্বাবধনে স্কুলে কম্বল বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ ভাই।

ওর নাম আহমদ। সে কথা বলতে পারে না, ভালোভাবে হাঁটতেও পারে না, কলম ধরতেও পারে না। কিন্তু স্কুলে আসে সবসময়।আমরা ডাকলে সে মুচ...
27/01/2026

ওর নাম আহমদ। সে কথা বলতে পারে না, ভালোভাবে হাঁটতেও পারে না, কলম ধরতেও পারে না। কিন্তু স্কুলে আসে সবসময়।আমরা ডাকলে সে মুচকি হাসে। কখনো লজ্জা পেলে মায়ের আচলের নিচে আশ্রয় নেয়—এই ছোট্ট আচরণেই প্রকাশ পায় তার নিষ্পাপ ও পবিত্র হৃদয়।
আহমদ স্কুলে আসতে খুব ভালোবাসে। স্কুলের সময় হলে সে মাকে অস্থির করে তোলে—জ্ঞান ও সান্নিধ্যের প্রতি এই আগ্রহ সত্যিই প্রশংসনীয়। আজ যখন অন্য শিক্ষার্থীরা লেখা দেখাচ্ছিল, তাদের দেখে আহমদও নিজের খাতা এগিয়ে দিল। সামর্থ্যের সীমার মধ্যেও শেখার এই আগ্রহ দেখে মন ভরে গেল। খাতা দেখার পর আহমদের মুখে যে আনন্দ ফুটে উঠল, তা ছিল আল্লাহর এক বিশেষ নিয়ামত।
সবচেয়ে অনুপ্রেরণার জায়গা হলো তার মা। কোনো ক্লান্তি নেই তার চোখে। সন্তান কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কলম ধরতে পারে না—তবুও সন্তানের মন ভালো রাখার জন্য, সুস্থ বিনোদনের জন্য এবং নৈতিকতা শেখানোর জন্য নিয়মিত স্কুলে নিয়ে আসেন। এমন ধৈর্য ও ত্যাগ নিঃসন্দেহে ইবাদতের শামিল।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“সন্তানের জন্য মায়ের কষ্ট জান্নাতের পথ সহজ করে দেয়।”
এমন সব মায়েদের প্রতি রইল গভীর সম্মান ও দোয়া। আল্লাহ তায়ালা যেন তাঁদের ধৈর্যের উত্তম প্রতিদান দান করেন, সন্তানদেরকে তাঁদের জন্য দুনিয়া ও আখিরাতে রহমতের কারণ বানান। আমিন। 🤲

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when রায়পুরা প্রতিবন্ধী স্কুল Raipura Disability school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category