Study Care

Study Care A reliable centre for academic and professional English.

25/12/2024
21/11/2020

১. ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
(ক) ১২৫৫ (খ) ১৯০৫ (গ) ১৬১০ (ঘ) ১৯৪৭
২. লালবাগের কেল্লা কে স্থাপন করেছেন?
(ক) ইসলাম খান (খ) শায়েস্তা খান (গ)শাহ সুজা (ঘ) টিপু সুলতান
৩. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন কে?
স্রমাট আকবর (খ)মুসা খান (গ) ইসলাম খান (ঘ) ঈসা খাঁ
৪. বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন কে?
(ক)বখতিয়ার খলজি(খ) ফখরুদ্দিন মোবারক শাহ (গ)নবাব সিরাজুদ্দৌলা (ঘ) নবাব আলীবর্দি খান।
৫. পলাশীর যুদ্ধ হয় ১৭৫৭ সালের-
(ক) ২২জুন (খ)২১জুন (গ)২৩জুন (ঘ) ২৪ জুন।
৬. ঢাকার ধোলাই খাল খনন করেন কে?
(ক) ইসলাম খান (খ)শায়েস্তা খান (গ) মীর জুমলা (ঘ) ঈসা খাঁ।
৭.বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে?
(ক) সম্রাট বাবর(খ)আলাউদ্দিন মুবারক খলজি(গ)ফখরুদ্দিন মোবারক শাহ (ঘ) ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
৮.নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন শতাব্দীতে?
(ক) ষষ্ঠ শতাব্দী (খ)পঞ্চম শতাব্দী (গ) সপ্তম শতাব্দী (ঘ) অষ্টম শতাব্দী।
৯.বারো ভূইয়া কাদেরকে বলা হতো?
(ক) মোগল আমলের ১২ জন সেনাপতিকে (খ) বৃটিশ আমলের শক্তিশালী যোদ্ধাদের (গ) বড় বড় স্বাধীন জমিদারকে (ঘ) উপরে উল্লেখিত সকলকে।
১০. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
(ক)নবাব হাফিজুর রহমান (খ) নবাব আবদুল গণি (গ)নবাব আবদুল লতিফ (ঘ)নবাব কুতুবউদ্দিন
১১. ইবনে বতুতা কার রাজত্বকালে বাংলায় আসেন?
(ক) ফখরুদ্দিন মোবারক শাহ (খ)আলাউদ্দিন হুসেন শাহ (গ)গিয়াসউদ্দিন আজম শাহ(ঘ) মুহাম্মদ বিন তুঘলক
১২.বাংলার প্রথম রাজা কে?
(ক)শশাঙ্ক (খ)গোপাল (গ)ধর্মপাল (ঘ)লক্ষ্মণ সেন
১৩.তৈমুর লং ভারত আক্রমণ করেন?
(ক)১৬৯৮ সালে (খ) ১৫৯৮ সালে (গ) ১৩৯৮সালে (ঘ) ১৪৯৮ সালে
১৪. ঢাকা গেট কে নির্মাণ করেন?
(ক) মীর জুমলা (খ) শায়েস্তা খান (গ) ইসলাম খান (ঘ) ঈসা খান
১৫.বাংলার প্রথম স্বাধীন নবাব কে?
(ক) নবাব আলীবর্দি খান (খ)নবাব সিরাজুদ্দৌলা (গ) নবাব মুর্শেদকুলি খান (ঘ) মীর কাসিম।
১৬. ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন কে?
(ক) শেরশাহ (খ) জাহাঙ্গীর (গ) আকবর (গ) শাহজাহান।
১৭. দ্বিতীয় পানি পথের যুদ্ধ হয় কখন.
(ক) ১৫২৬ সালে (খ) ১৭৬১ সালে (গ) ১৬৫৬সালে (ঘ) ১৫৫৬ সালে।
১৮.মুদ্রা ব্যবস্থা চালু করেন কে?
(ক)মুহাম্মদ বিন তুঘলক (খ) ইলতুতমিশ (গ) কুতুবউদ্দিন আইবেক (ঘ) সুলতান নাছির উদ্দীন মাহমুদ।
১৯.ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি?
(ক) ৬০টি (খ) ৯০টি (গ) ৮১টি (ঘ) ৭০টি।
২০. গজনির সুলতান মাহমুদ কতবার ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন?
(ক) ২০ (খ) ২১ (গ) ১৮ (ঘ) ১৭

https://www.prothomalo.com/chakri/employment/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0...
19/11/2020

https://www.prothomalo.com/chakri/employment/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8-%E0%A7%AF-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯ লাখের বেশি আবেদন জমা পড়েছে। গত ২৫ অক্টোবর থে....

18/11/2020

আজকের_সাধারণ_জ্ঞান
পত্রিকা থেকে সংগৃহীত (১৭ নভেম্বর, ২০২০)

বাংলাদেশ বিষয়াবলী

০১. মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭ নভেম্বর, ১৯৭৬.
# # জন্ম - ১২ ডিসেম্বর, ১৮৮০; ধানগড়া গ্রাম, সিরাজগঞ্জ।
# # তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, পরে এই সংগঠনের নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।

০২. জাতিসংঘের সংস্থা ইউনিসেফের হিসাবে বাংলাদেশের কিশোর-কিশোরীর সংখ্যা বর্তমানে কত?
উত্তরঃ ৩ কোটি ৬০ লাখ।
# # ২০১৯-২০ অর্থবছরে শিশুকেন্দ্রিক বাজেট বরাদ্দ - ৮০ হাজার ১৯৭ কোটি টাকা।

০৩. বাংলাদেশ কবে জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে?
উত্তরঃ ১৯৯০ সালে।
# # দেশে জাতীয় শিশু আইন প্রথম প্রণীত হয় - ১৯৭৪ সালে (সংশোধনী আসে - ২০১৩ সালে)।
# # দেশে জাতীয় শিশু নীতি প্রথম প্রণীত হয় - ১৯৯৪ সালে (সংশোধনী আসে - ২০১৩ সালে)।

০৪. জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বীর মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলী কবে ইন্তেকাল করেন?
উত্তরঃ ১৬ নভেম্বর, ২০২০.

০৫. বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে বাংলাদেশ সরকার কবে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে?
উত্তরঃ ১৭ নভেম্বর, ২০২০.

০৬. দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি?
উত্তরঃ ৬৫ হাজার ৬২০টি।
# # প্রাথমিক স্তরে মোট শিক্ষা প্রতিষ্ঠান - ১ লাখ ২৯ হাজার ২৫৮টি।
# # মোট শিক্ষার্থী - ১ কোটি ৬৩ লাখ।

০৭. নির্মাণাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে?
উত্তরঃ ২০২৬ সালে।

আন্তর্জাতিক বিষয়াবলী

০১. ‘Trans-Pacific Partnership (TPP)’ থেকে যুক্তরাষ্ট্র কবে বেরিয়ে যায়?
উত্তরঃ ২৩ জানুয়ারি, ২০১৭ সালে।

০২. ‘General Services Administration (GSA)’ কোন দেশের সরকারি প্রতিষ্ঠান?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
# # দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাইডেনকে জয়ী ঘোষণা করলেও GSA এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নি।

০৩. কেনিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ নাইরোবি।

০৪. ‘Federal Investigation Agency (FIA)’ কোন দেশের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা?
উত্তরঃ পাকিস্তান।

০৫. নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তরঃ নানাইয়া মাহুতা।
# # নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ঘোষিত নতুন মন্ত্রীসভায় মাওরি আদিবাসী নারী রাজনীতিক নানাইয়া মাহুতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি

০১. বায়ুমণ্ডলের বায়ুশূন্য স্তরের নাম কী?
উত্তরঃ তাপমণ্ডল।
# # এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে।

০২. সাইটোপ্লাজমের বাইরের দিকের অংশকে কী বলা হয়?
উত্তরঃ এক্টোপ্লাজম।

খেলাধুলা

উল্লেখযোগ্য খেলার খবর নেই তবে মুজিব বর্ষ উপলক্ষ্যে আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দেখার আমন্ত্রণ রইলো।

সেরা_উক্তি

“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে।”
- পাওলো কোয়েলহো (বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক)।

সংগ্রহেঃ Smd Kabir Hossain.

16/11/2020

আজকের_সাধারণ_জ্ঞান
পত্রিকা থেকে সংগৃহীত (১৬ নভেম্বর, ২০২০)

বাংলাদেশ বিষয়াবলী

০১. বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী কবে পাস হয়?
উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৯৭৫.

০২. সত্যজিৎ রায়ের ‘অপু’ খ্যাত বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কবে প্রয়াত হন?
উত্তরঃ ১৫ নভেম্বর, ২০২০.
# # জন্মঃ ১৯ জানুয়ারি, ১৯৩৫.

০৩. বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ রিয়ার অ্যাডমিরাল মো. আশরাফুল হক।

০৪. কাকে বাংলাদেশের ইস্পাতশিল্পের গুরু বলা হয়?
উত্তরঃ আলীহোসাইন আকবরআলী।
# # বাংলাদেশের উল্লেখযোগ্য ইস্পাত তৈরি প্রতিষ্ঠান বিএসআরএম এর বর্তমান চেয়ারম্যান তিনি।

আন্তর্জাতিক বিষয়াবলী

০১. বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
উত্তরঃ আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারি বা ‘Regional Comprehensive Economic Partnership (RCEP)’.
# # দীর্ঘ আট বছরের চেষ্টায় হলো এই চুক্তি।
# # চুক্তি স্বাক্ষর - ১৫ নভেম্বর, ২০২০.
# # চুক্তিতে স্বাক্ষরকারী দেশ - অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ানের ১০টি দেশ ও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
# # বৈশ্বিক আকার - বিশ্বের এক-তৃতীয়াংশ জনসংখ্যা ও ২৯ শতাংশ জিডিপি।

০২. ‘প্রাউড বয়েজ’ কোন দেশভিত্তিক উগ্র ডানপন্থী গোষ্ঠী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

০৩. ভারতের কোন সম্প্রদায় ঐতিহ্যবাহী ‘ফতেহ দিবস’ উদযাপন করে?
উত্তরঃ শিখ সম্প্রদায়।
# # ১৮ শতকে তাঁদের হাতে মোগল বাহিনীর পরাজয় স্মরণে এই দিবস উদযাপন করে থাকে এই সম্প্রদায়।

০৪. ‘কালবাজার’ কোন দুই দেশের মধ্যবর্তী বিরোধপূর্ণ এলাকা?
উত্তরঃ আজারবাইজান ও আর্মেনিয়া।
# # তবে গত ১৫ নভেম্বর আর্মেনিয়া বিরোধপূর্ণ এই এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু করেছে।
# # রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তিচুক্তির আওতায় আগামী ২০ নভেম্বরের মধ্যে কালবাজার ও আঘদাম এবং ১ ডিসেম্বরের মধ্যে লাচিন এলাকা থেকে আর্মেনিয়া সরে আসবে।

০৫. ইরিত্রিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ আসমারা।

০৬. সদ্য (৯ নভেম্বর) অভিসংসিত পেরুর প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মার্টিন ভিজকারা।
# # পেরুর বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট - ম্যানুয়েল মেরিনো।

০৭. ফিলিপাইনে সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তরঃ ভামকো।
# # ভামকোর আগে ফিলিপাইনে আঘাত হানে - টাইফুন গনি।

০৮. সার্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলেকসান্দার হুচিচ।
# # হাঙ্গেরির প্রধানমন্ত্রী - পিতর জিজার্তো; প্রেসিডেন্ট - ভিক্তর ওরবান।

০৯. শিশু বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো কাগজপত্রহীন অভিবাসীদের দেশটিতে বৈধভাবে বসবাসের সুযোগ দিতে ওবামা সরকারের চালু করা কর্মসূচির নাম কী?
উত্তরঃ Deferred Action for Childhood Arrivals (DACA).
# # কর্মসূচির শুরু - ২০১২ সালে।
# # এই অভিবাসীরা ‘ড্রিমার্স’ নামে পরিচিত।

১০. ২০২০ সালে বিশ্বের সেরা ব্র্যান্ড কোনটি?
উত্তরঃ অ্যাপল, যুক্তরাষ্ট্র।
# # দ্বিতীয় সেরা - অ্যামাজন, যুক্তরাষ্ট্র; তৃতীয় সেরা - মাইক্রোসফট, যুক্তরাষ্ট্র।

বিজ্ঞান ও প্রযুক্তি

০১. জীবজগতের কোন রাজ্যকে ‘সুপার কিংডম’ বলা হয়?
উত্তরঃ ইউক্যারিওটা।

০২. বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ Nymphaea nouchali

খেলাধুলা

০১. একুশ শতকে জন্ম নেওয়া প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে কে সম্প্রতি এটিপি ট্যুরের কোনও টুর্নামেন্ট জিতেছেন?
উত্তরঃ ইয়ানিক সিন্নার, ইতালি।
# # ইয়ানিক সিন্নারের জন্ম - ১৬ আগস্ট, ২০০১.
# # পুরুষ টেনিসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন - অ্যারন ক্রিকস্ট্যাইন, যুক্তরাষ্ট্র (১৬ বছর ২ মাস ৮ দিন বয়সে; ১৯৮৩ সাল)।

সেরা_উক্তি

“সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।”
- ফ্র্যাঙ্ক লয়েড (আমেরিকান লেখক ও শিল্পী)।

সংগ্রহেঃ Smd Kabir Hossain.

16/11/2020

এক কথায় প্রকাশ
#কনফিউশন_গুলো_একসাথে

সকলের জন্য প্রযোজ্য -সার্বজনীন
সকলের জন্য হিতকর/মঙ্গলকর -সর্বজনীন

#মনে_রাখুন : সম
ম=মঙ্গলকর
স=-সর্বজনীন

ইন্দ্রকে জয় করেন যিনি -ইন্দ্রজিৎ
ইন্দিয়কে জয় করেন যিনি-জিতেন্দ্রিয়

ফল পাকলে যে গাছ মারা যায় -ওষধি
যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয়-ঔষধি

যা পূর্বে দেখা যাই নি -অদৃষ্টপূর্ব
যা পূর্বে ছিলো এখন নেই -ভূতপূর্ব
যা পূর্বে কখনো হয় নি-অভূতপূর্ব

যার কোন উপায় নেই -নিরুপায়
যার অন্য কোনো উপায় নেই -অনন্যোপায়

পরকে পালন করে যে -পরভৃৎ (কাক)
পরের দ্বারা প্রতিপালিত যে -পরভৃৃত (কোকিল)

অাকাশ ও পৃথিবী (স্বর্গ ও মর্ত্য)- ক্রন্দসী
অাকাশ ও পৃথীবির অন্তরাল -রোদসী

শত্রুকে জয় করেন যিনি-শত্রুজিৎ(পরঞ্জয়)
শত্রুকে হত্যা করেন যিনি -শত্রুঘ্ন

ক্ষুদ্র চিহ্ন -বিন্দু
ক্ষুদ্র বিন্দু -ফুটকি

অক্ষির সমীপে -সমক্ষ
অক্ষির অভিমুখে-প্রত্যক্ষ
অক্ষির অগোচরে -পরোক্ষ
চক্ষুর সম্মুখে সংঘটিত -চাক্ষুষ

যে নারীর স্বামী বিদেশে থাকে -পোষিতভর্তৃকা।
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে-পোষিতপত্নীক/পোষিতভার্য

collected

🔲◼ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার (International Children's Peace Prize)। প্রতি বছর শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং নাজুক...
14/11/2020

🔲◼ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার (International Children's Peace Prize)। প্রতি বছর শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং নাজুক অবস্থায় থাকা শিশুদের সুরক্ষায় কাজের জন্য এই পুরস্কার দেয় ‘কিডস রাইটস’ নামের একটি সংগঠন। ১২ থেকে ১৮ বছর বয়সীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারেন।

কিডস রাইটসের বিশেষজ্ঞ কমিটি ৪২ টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে ১৭ বছর বয়সী সাদাত হোসেনকে অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক অ্যাপ ‘সাইবার টিনস’ বানানোর স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের হেইগে সিটিতে শুক্রবার এক অনুষ্ঠানে নড়াইলের ১৭ বছর বয়সী সাদাতের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এই পুরস্কার দেন।

২০১৩ সালে মালালা ইউসুফজাই এবং ২০১৯ সালে সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এই পুরস্কার অর্জন করেছিলেন।

সাদাত হোসেনের সাইবার টিনস অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে - https://cyber-teens.com/

তথ্যঃ ফাতিমা জান্নাত রিন্তি।

বাংলাদেশে ৪৯% শিশু-কিশোর সাইবার বুলিং এর শিকার !

12/11/2020

১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল
Synonym এবং Antonym একসাথে

Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay
(আতংকিত করা) [৪০তম]
Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
proviso (শর্ত) ----Stipulation (শর্ত) [৩৭তম]
venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম]
Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম]
Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম]
Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম]
Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম]
Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র) [৩২তম]
Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
Omnipotent (সর্বশক্তিমান) ---- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
Room ---- Space [৩১তম]
Condemn (নিন্দা করা) ---- Denounce (নিন্দা করা) [৩১তম]
Improvement (অগ্রগতি ) ---- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
pragmatic (প্রায়োগিক) ------ practical (প্রায়োগিক) [২৯তম]
precedence (অগ্রাধিকার) ----- priority (অগ্রাধিকার) [২৯তম]
Disinterested (নিরপেক্ষ ) ---- Neutral (নিরপেক্ষ)[২৯তম]
Bounty (মহত্ব) ---- generosity (মহত্ব) [২৭তম]
Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা) [২৭তম]
Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)[২৬তম]
Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য) [২৪তম]
Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
Viable (অর্থ করার যোগ্য) ---- that can be done [২৪তম বাতিলকৃত]
Handy (উপকারী) ---- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
Resentment (রাগ) ----- anger (রাগ) [২৩তম]
Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা) [২০তম]
Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)[১৮তম]
Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ------ pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত) [১৮তম]
Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত) [১৮তম]
Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা) [১৭তম]
Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী) [১৬তম]
Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক) [১৫তম]
Bootleg (চোরাচালান করা) ---- Smuggle (চোরাচালান করা) [১৫তম]
Incredible (অবিশ্বাস্য) ---- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
belated (ধীরগতিসম্পন্ন) ---- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
Sequences (অনুক্রম) ---- to follow (অনুসরণ করা) [১৩তম]
Competent (সক্ষম) ---- capable (সক্ষম) [১০তম]
Jovial (আমুদে) ---- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
Incite (খেপানো) ----- Instigate (খেপানো) [১১তম]
Delude (প্রতারিত করা) ---- Deceive (প্রতারণা করা) [১২তম]
euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]..
# Antonyms
Dearth (স্বল্পতা, অভাব)-----Abundance (প্রাচুর্য).................
Frugal (মিতব্যয়ী) ---- Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
Honorary (অবৈতনিক) ---- Salaried (বেতনভুক্ত) [১১তম]
Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র) [১১তম]
Supercilious (অহংকারী) ----- affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ---- ardour (উৎসাহ)
Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত) [১৭তম]
Inimical (শত্রুভাবাপন্ন) ---- Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
Recacitrant (অবাধ্য) ---- Compliant (বাধ্য) [২৪তম]
Liability (দায়) ---- assets (সম্পদ) [৩১তম]
Hate (ঘৃণা করা) ---- Admire (প্রশংসা করা) [৩১তম]
Repeal (বাতিল করা) ---- Enact (আইনে পরিণত করা) [৩১তম]
Equity (ন্যায়পরায়ণতা) ---- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
Oblige (বাধ্য করা) ---- Bother (বিরক্ত করা) [৩২তম]
Cynical (নৈরাশ্যবাদী) ---- Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
Initiative (উদ্যোগ) ---- apathy (অনীহা)/indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
transitory (ক্ষণস্থায়ী) ---- permanent (স্থায়ী) [৩৬তম]
Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)
.

10/11/2020

২০১৯ সালের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সহ কিছু গুরত্বপূর্ণ বাগধারা।

১। শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ- একমাত্র সন্তান।

২। টেকে গোঁজা ' বলতে কী বুঝায়?- পকেট ভারী করা।

৩। ঢাকের কাঠি বাগধারা অর্থ-- মোসাহেব।

৪। ঢাকের বাঁয়া বাগধারা দিয়ে কোনটা প্রকাশ পায়?- যার কোন মূল্য নেই/ অকেজো সঙ্গী।

৫। ব্যাঙের অাধুলি বাগধারাটির অর্থ কী?- অর্থের অহংকার।

৬। গোবর গণেশ দিয়ে কোন বাগধারাটি প্রকাশ পায়?- মূর্খ।

৭। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কী?- ভূমিকা।

৮। মাছি মারা কেরানি ' অর্থ কী?- বিচারবোধহীন নকলনবিশ।

৯। লেজে খেলানো ' বাগধারাটির অর্থ?- বশীভূত করা।

১০। ধামাধরা বলতে বুঝায়?- চাটুকারিতা।

১১। পায়াভারি কথাটির অর্থ কি?- অহংকার।

১২। অন্তর টিপুনী বলতে কি বুঝায়?- গোপন ব্যাথা।

১৩। বাপের ঠাকুর বাগধারাটির অর্থ হলো-- উচ্ছন্নে যাওয়া।

১৪। হালে পানি পাওয়া অর্থ কি?- বিপদমুক্ত হওয়া।

১৫। নেই অাঁকরা - এর সঠিক অর্থ কোনটি?- একগুঁয়ে।

১৬। অাঁতে ঘা- বাগধারাটির অর্থ কী?- মনে কষ্ট।

১৭। ভানুমতীর খেল' অর্থ কী?- ভেলকিবাজি।

১৮। কাপুড়ে বাবু' বাগধারা অর্থ?- বাহ্যিক সভ্য।

১৯। ধর্মপুত্র যুধিষ্ঠির অর্থ?- সত্যবাদিতার ভান করা।

২০। ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ?- যথেচ্ছাচারী।

২১। পিপুফিশু দ্বারা কী বুঝায়?- কুঁড়ের বাদশা।

২২। কোলাব্যাঙ বাগধারাটির অর্থ কী?- বাকসর্বস্ব।

২৩। শিরে সংক্রান্তি বাগধারা অর্থ কী?- অাসন্ন বিপদ।

২৪। ধোপদুরস্ত বাগধারাটির অর্থ?- পরিপাটি।

২৫। পঞ্চত্বপ্রাপ্তি অর্থ?- মারা যাওয়া।

২৬। মাছরাঙার কলঙ্ক' বাগধারাটির অর্থ কি?- অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা।

২৭। লক্ষীর বরযাত্রী বাগধারাটির অর্থ কি?- সুসময়ের বন্ধু।

২৮। কচ্ছপের কামড় বলতে কী বুঝায়?- নাছোড়বান্দা।

২৯। ক-অক্ষর গোমাংস অর্থ কী?- অশিক্ষিত ব্যক্তি।

৩০। তালপাতার সেপাই অর্থ কী?- অতিশয় দূর্বল।

৩১। পোড় খাওয়া অর্থ কী?- প্রতিকূলতা পার হয়ে অাসা।

৩২। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কী?- শেষ বিদায়/যাত্রা।

৩৩। অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ কী?- অালসেমী।

৩৪। অকালে বাদলা' বাগধারাটির অর্থ কী?- অপ্রত্যাশিত বাধা।

৩৫। অাষাড়ে গল্প 'বাগধারাটির অর্থ?- গাঁজাখুরি গল্প।

৩৬। অাট কপালে বাগধারাটির অর্থ?- হতভাগ্য।

৩৭। অামড়া কাঠের ঢেঁকি কে কি বলে?- অপদার্থ।

৩৮। কুঁড়ে স্বভাব 'বাগধারাটির অর্থ কী?- অাঠারো মাসে বছর।

৩৯। ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ কী?- প্রায় সম্পূর্ণ।

৪০। ঊনপঞ্চাশ বায়ু' বাগধারাটির অর্থ কী?- পাগলামি / বদমেজাজ।

৪১। ঊনপাঁজুরে বাগধারাটির অর্থ-- দূর্বল/ হতভাগ্য।

৪২। ইঁদুর কপালে বিপরীত বাগধারা কোনটি?- একাদশে বৃহস্পতি।

৪৩। ইতর বিশেষ 'অর্থ কী?- ভেদাভেদ /পার্থক্য।

৪৪। ইতর ' অর্থ কি?- বদমেজাজ।

৪৫। উলুবনে মুক্তা ছড়ানো বাগধারাটির অর্থ?- অপাত্রে দান।

৪৬। রাবণের চিতা অর্থ কি?- চির অশান্তি।

৪৭। উলুখাগড়া অর্থ কি বুঝায়?- গুরুত্বহীন লোক।

৪৮। গাছ পাথর 'বাগধারাটির অর্থ কি?- হিসাব নিকাশ।

৪৯। উড়নচণ্ডী 'বাগধারাটির অর্থ কী?- অমিতব্যয়ী।

[ অহি-নকুল, সাপে নেউলে, দা-কুমড়া, অাদায় কাঁচকলা - যেমন 'শত্রুতা ' অর্থ বহন করে। তেমনি দুধের মাছি, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষীর বরযাত্রী, বসন্তের কোকিল একই অর্থ ' সুসময়ের বন্ধু ' বুঝায় ]
//
কালেক্টেড

©Zakir's BCS

Address

Hasnabad To Narsingdi Road
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category