Mehedi's Charming English Academy

Mehedi's Charming English Academy IELTS, HSC English, Spoken English, Written English, English basic / Foundation, Intermediate and Advanced levels, job and viva English and so on

20/04/2021

আজকে আমরা আমেরিকার দুইজন বিখ্যাত লোককে নিয়ে দুইটা গল্প বলব। যা আসলে সত্যি ঘটনা। আশা করি অনেক ভাল লাগবে।

গল্প ১ঃ

আজ থেকে প্রায় ১০০ বছর আগে আমেরিকাতে Easy Eddie নামে অনেক মেধাবী এবং বিখ্যাত একজন আইনজীবী ছিলেন। তঁার উপস্থিত বুদ্ধি আর মেধা এমন ছিলো যে, তিনি যেই মামলা লড়তেন, সেইটা অনায়েসে জিতে যেতেন। তা দেখে আমেরিকার কুখ্যাত মাফিয়া Al Capone সহ আরও অনেক মাফিয়ারা, যারা বিভিন্নরকম অপকর্মে লিপ্ত ছিলো, তারা Easy Eddie কে বিশাল অংকের টাকা দিয়ে নিয়োগ দেয় তাদের মামলা লড়ার জন্য। Easy Eddie সেই মামলা গুলো অনায়াসে জিতে জেতেন। তিনি অনেক অর্থ সম্পদের মালিক হয়ে যান। তঁার একটা ছেলে ছিল। সে অনেকটা রাজপুত্রের মতই বড় হতে লাগলো। একদিন Easy Eddie এর মাথায় একটা চিন্তা আসলো, "আচ্চা, আমার ছেলেতো রাজপুত্রের মতই সকল সুযোগ-সুবিধা পাচ্ছে, কিন্তু সে কি আসলে আমাকে নিয়ে গর্ব করতে পারে বা পারবে?" এই চিন্তা থেকে তিনি জীবনের গতি বদলে দেওয়ার মত একটা সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন এখন থেকে সেই মাফিয়াদের বাচঁানোর পরিবর্তে রাষ্ট্র পক্ষের হয়ে তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। তিনি অনেক কুখ্যাত মাফিয়াদের পুলিশে ধরিয়ে দেন এবং সমগ্র আমেরিকাতে প্রশংসায় ভাসতে লাগলেন। এইবার তঁার ছেলে সত্যিই তাঁকে নিয়ে গর্বিত হলো। ছেলে ভাবলো তার বাবা অনেক ভাল কাজ করেছে। কিন্তু কিছুদিন পরে তার বাবা অর্থাৎ Easy Eddie মাফিয়াদের গুলিতে নিহত হন। তঁার ছেলে তঁাকে নিয়ে গর্ব করে, কিন্তু তঁার জীবনের বিনিমিয়ে তাঁকে সন্তানের কাছে শ্রেষ্ঠ হতে হলো।

গল্প ২ঃ

এই ঘটনা ২য় বিশ্ব যুদ্বের সময়ের। তখনকার সময়ে আমেরিকার বিখ্যাত এবং বিশাল বিমানবাহী জাহাজের নাম ছিল USS Lexington, যেইটাতে প্রায় ২৮০০ পাইলট, কর্রচারী, অফিসার কর্ররত ছিলো। সেই বিমানবাহী জাহাজ থেকে কিছু যুদ্ধ বিমান শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য রওয়ানা হয়। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে একটা বিমানের পাইলট বুজতে পারে তার বিমানে যথেষ্ট জ্বালানি নেই। তাই সে কমান্ডারকে USS Lexington এ ফিরে যেয়ে জ্বালানি নিয়ে আবার আসবে বলে ফিরে আসে। সে যখন ফিরে আসছিলো তখন সে দেখতে পায় ৯ টা জাপানি যুদ্ধ বিমান USS Lexington কে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। ৯ টা যুদ্ধ বিমানের বিপরীতে সে একা, তার জেতার সম্ভাবনা নেই বললেই চলে। সে সহজেই তার জীবন নিয়ে পালিয়ে যেতে পারতো। কিন্তু সে ভাবলো জাহাজে এত কর্মকর্তা কর্মচারী, জাহাজ জাপানিরা আক্রমণ করলে সবাই মারা যাবে। তাই সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে একাই ৯ টা জাপানি যুদ্ধ বিমানকে ধাওয়া করতে শুরু করে। সে এতটাই ভয়হীন আর বেপরোয়া ভাবে ধাওয়া করছিলো যে ৫ টা জাপানি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে সাগরে পড়ে যায় আর বাকি ৪ টার পাইলট ভাবতে থাকে এই আমেরিকান পাইলট পাগল হয়ে গেছে। তার ভয়হীন আর বেপরোয়া আচরণ আর সাহস দেখে বাকি ৪ টা জাপানি যুদ্ধ বিমান পালিয়ে যায়। এই ঘটনা USS Lexington এর সকল কর্মকর্তা কর্মচারীরা জাহাজ থেকে দেখেছিলো। এই ঘটনা এতই জনপ্রিয় হয়ে ওঠেছিলো যে পরবর্তীতে সেই পাইলটকে তার অসাধারণ বীরত্বের জন্য US Congressional Medal of Honor প্রদান করা হয়। এই পাইলটের নাম ছিল Butch O'Hare, যার নামেই আমেরিকার শিকাগোর O'Hare International Airport এর নামকরণ করা হয়।

এই দুইটা গল্প বা ঘটনার সাথে মিল বা পার্থক্য কোথায়? Butch O'Hare কে যখন
US Congressional Medal of Honor প্রদান করার জন্য মনোনীত করা হয়, তখন তার জীবন বৃত্তান্ত এবং তার অতীত ইতিহাস খোঁজতে যেয়ে দেখা যায় সে Butch O'Hare হচ্ছেন সেই শিশু যার বাবা হচ্ছেন আমাদের প্রথম গল্পের নায়ক Easy Eddie। একজন পিতা যখন মহান কিছু করেন, রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গ করেন, তঁার সন্তানও ঠিক তাঁর মতই হবে যে নিজের জীবন বিলিয়ে দিবে অন্যের জন্য। আপনার সন্তানকে শিক্ষা নয়, সুশিক্ষা দিন। আপনার সন্তানকে শিক্ষা নয়, সুশিক্ষা দিন। বাবা যখন সন্তানের কাছে গর্বের কারণ হয়, তখন সন্তানও একদিন বাবার জন্য গর্বের কারণ হয়ে দাঁড়ায়। আর বাবা নিজেই যদি সন্তানের কাছে লজ্জার কারণ হয়, তাহলে তাহলে সন্তানও হয়তো একদিন বাবার জন্য লজ্জাই বয়ে আনবে।

Address

Narsingdi
1600

Telephone

+8801793103738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi's Charming English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mehedi's Charming English Academy:

Shortcuts

Share

Category