Equation Academic Care

Equation Academic Care মানুষের দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস ই হলো শিক্ষা।

নরসিংদী প্রেসিডেন্সি কলেজ২০২৫ সালের এইচএসসি ফলাফলে নরসিংদী জেলায় ৩য় স্থান অর্জন করেছে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। 📞 ভর্...
14/08/2026

নরসিংদী প্রেসিডেন্সি কলেজ

২০২৫ সালের এইচএসসি ফলাফলে নরসিংদী জেলায় ৩য় স্থান অর্জন করেছে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ।

📞 ভর্তির জন্য যোগাযোগ:
01640863704 ( what's app)

01720117175

10/08/2026
সামনে ট্রাফিক সার্জন্ট দাঁড়িয়ে আছে, এক পথচারী ক্রিকেটার সাব্বিরকে সাবধান করে দিলেও সে উল্টো পথে বাইক নিয়ে গেছেন। সার্জেন...
06/08/2026

সামনে ট্রাফিক সার্জন্ট দাঁড়িয়ে আছে, এক পথচারী ক্রিকেটার সাব্বিরকে সাবধান করে দিলেও সে উল্টো পথে বাইক নিয়ে গেছেন। সার্জেন্ট তো জায়গামতো ধরছে, এরপর সেই পথচারী আসলে তাঁর সাথে বাজে ব্যবহার সাব্বিরের। চোরের মায়ের বড় গলা যারে বলে।

৮ বছর জাতীয় দলে খেলছে সাব্বির, লাখ লাখ ফ্যান ফলোয়ার তাঁর। বিসিবির হাই পারফরম্যান্স দলের হয়ে আবারও সুযোগ এসেছে তাঁর। সাব্বির খেলার মাঠে ব্যাড বয়, এইটা সবারই জানা। ক্রিকেটের বাইরে তাঁর ব্যবহার আরও খারাপ। এমন একটা ন্যাশনাল স্টার থেকে জনসাধারণ কি শিখবে? একে তো উল্টো পথে বাইক নিয়ে আসছে, তার উপর যা কথাবার্তার সাইজ তাঁর।

সরি ভাই সকল, ন্যাশনাল স্টারের এমন কর্মকান্ড ডিফেন্ড করতে পারলাম না। ভিডিও লিংক কমেন্ট বক্সে 👇

22/07/2026

কে বানাইছে এইডা🤣

16/07/2026

একটা দৃশ্য।

মার্টিনেজ গোল করলো। বিশাল গোল। ম্যাচ বদলে দেওয়া গোল। স্টেডিয়াম ফেটে পড়লো। লক্ষ মানুষ চিৎকার করছে। খেলোয়াড়রা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ছে। টিভির সামনে বসা কোটি মানুষ লাফাচ্ছে।

আর ডাগআউটে দাঁড়িয়ে থাকা মানুষটা?
স্কালোনি। মুখে কোনো ভাব নেই। হাততালি নেই। লাফালাফি নেই। শুধু একটা ছোট মাথা নাড়া। তারপর আবার মাঠের দিকে তাকিয়ে থাকা। অনেকে বলবে ভাই লোকটার কি রক্ত ঠান্ডা? এত বড় গোল, একটু খুশি হবে না?

স্কালোনি খুশি হয়নি এমন না। কিন্তু সে জানে গোলটা ম্যাচের শেষ না। ম্যাচ এখনো চলছে। এখনো সব বদলে যেতে পারে। একটা গোল মানে এগিয়ে যাওয়া, জিতে যাওয়া না।
এইটাই চ্যাম্পিয়নের মানসিকতা।

সাধারণ মানুষ কী করে? একটা সাফল্য পেলেই মাথা ঘুরে যায়। ফোকাস হারিয়ে ফেলে। ভাবে হয়ে গেছে, এবার একটু আরাম করি। আর চ্যাম্পিয়নরা? তারা জানে একটা গোল শুধু একটা মাইলফলক। যাত্রা এখনো বাকি।

এখন এটা শুধু ফুটবলের কথা না।
তুমি একটা পরীক্ষায় ভালো করলে। আনন্দ করলে, ঠিক আছে। কিন্তু তারপর? থেমে যাবে? নাকি বলবে পরের পরীক্ষা আরো কঠিন, আরো ফোকাস লাগবে?

একটা প্রজেক্ট শেষ করলে? উদযাপন করো পাঁচ মিনিট। তারপর পরের প্রজেক্টে মন দাও।
একটা জব পেলে? দারুণ। কিন্তু জব পাওয়া শেষ না, শুরু। এখন প্রমাণ করতে হবে তুমি এই জবের যোগ্য।
সফল মানুষরা কখনো সাফল্যে মাতাল হয় না। কারণ তারা জানে সাফল্যের নেশা সবচেয়ে দ্রুত মানুষকে থামিয়ে দেয়।
কিন্তু এখানে একটা সতর্কতা আছে।

অনেকে এই ঠান্ডা মাথাকে ভুল বোঝে। ভাবে আনন্দ করা যাবে না। কখনো খুশি হওয়া যাবে না। জীবনটা রোবটের মতো কাটাতে হবে।

না। এটা ভুল।
স্কালোনিও খুশি হয়েছিল। মুখে সেই সন্তুষ্টিটা ছিল। কিন্তু সেটা ছিল সংক্ষিপ্ত। তারপরই আবার ফোকাস ফিরে গেছে লক্ষ্যে।

এটাই সঠিক ব্যালেন্স।আনন্দ করো, কিন্তু সীমা রেখে। উদযাপন করো, কিন্তু দ্রুত। তারপর আবার কাজে ফিরে আসো।
কারণ চ্যাম্পিয়নশিপ এখনো চলছে। আর গোলটা শুধু একটা ধাপ।

তাই পরের বার যখন কোনো সাফল্য পাবে, স্কালোনির সেই মুখটা মনে করো।
ঠান্ডা থাকো। ফোকাসড থাকো।
কারণ যে সাফল্যে মাতাল হয় না, সে পরের সাফল্যটাও পায়।

13/07/2026

😪😪

07/07/2026

✅ নিজেকে যাচাই করুন! HSC Chemistry 2nd Paper-এর ২৫টি গুরুত্বপূর্ণ MCQ।

১. IUPAC নামকরণে CH₃CH₂OH-এর নাম কী?
ক) মিথানল খ) ইথানল গ) প্রোপানল ঘ) ইথান্যাল
২. বেনজিনে কয়টি π-বন্ধন থাকে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৬
৩. মার্কনিকভের নীতি প্রযোজ্য হয়—
ক) প্রতিস্থাপন বিক্রিয়ায় খ) সংযোজন বিক্রিয়ায় গ) জারণে ঘ) বিয়োজনে
৪. কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কোনটি?
ক) –OH খ) –CHO গ) –COOH ঘ) –NH₂
৫. অ্যালকিনের সাধারণ সংকেত—
ক) CₙH₂ₙ₊₂ খ) CₙH₂ₙ গ) CₙH₂ₙ₋₂ ঘ) CₙHₙ
৬. ইলেক্ট্রোলাইসিসে ক্যাথোডে কী ঘটে?
ক) জারণ খ) বিজারণ গ) দহন ঘ) নিরপেক্ষকরণ
৭. শক্তিশালী ইলেক্ট্রোলাইট কোনটি?
ক) গ্লুকোজ খ) ইউরিয়া গ) NaCl ঘ) অ্যালকোহল
৮. pH = ৭ হলে দ্রবণটি—
ক) অম্লীয় খ) ক্ষারীয় গ) নিরপেক্ষ ঘ) কোনোটিই নয়
৯. ওজোন স্তর প্রধানত কোথায় থাকে?
ক) ট্রপোস্ফিয়ার খ) স্ট্র্যাটোস্ফিয়ার গ) মেসোস্ফিয়ার ঘ) এক্সোস্ফিয়ার
১০. অ্যারোম্যাটিক যৌগের উদাহরণ—
ক) মিথেন খ) বেনজিন গ) ইথিন ঘ) ইথাইন
১১. NaOH হলো—
ক) অম্ল খ) ক্ষার গ) লবণ ঘ) অক্সাইড
১২. ফ্যারাডের একক কীসের?
ক) আধান খ) তাপ গ) চাপ ঘ) শক্তি
১৩. মিথেনের সংকেত—
ক) CH₄ খ) C₂H₆ গ) C₂H₄ ঘ) C₃H₈
১৪. গ্রিনহাউস গ্যাস কোনটি?
ক) O₂ খ) N₂ গ) CO₂ ঘ) He
১৫. অ্যালডিহাইডের কার্যকরী মূলক—
ক) –CHO খ) –COOH গ) –OH ঘ) –NH₂
১৬. অ্যালকাইন যৌগে কোন বন্ধন থাকে?
ক) একক খ) দ্বৈত গ) ত্রৈত ঘ) আয়নিক
১৭. ইথিনের সংকেত—
ক) C₂H₄ খ) C₂H₆ গ) C₂H₂ ঘ) CH₄
১৮. জারণে কী ঘটে?
ক) ইলেকট্রন গ্রহণ খ) ইলেকট্রন ত্যাগ গ) প্রোটন গ্রহণ ঘ) নিউট্রন ত্যাগ
১৯. অ্যামোনিয়ার সংকেত—
ক) NH₃ খ) NO₂ গ) HNO₃ ঘ) NH₄Cl
২০. পলিমারের উদাহরণ—
ক) পলিথিন খ) গ্লুকোজ গ) ইউরিয়া ঘ) NaCl
২১. হাইড্রোকার্বনে থাকে—
ক) C ও O খ) C ও H গ) H ও O ঘ) C, H ও N
২২. ক্ষারীয় দ্রবণের pH—
ক) ৭-এর কম খ) ৭ গ) ৭-এর বেশি ঘ) ১
২৩. ভিনেগারের প্রধান উপাদান—
ক) ফর্মিক অ্যাসিড খ) অ্যাসিটিক অ্যাসিড গ) সালফিউরিক অ্যাসিড ঘ) নাইট্রিক অ্যাসিড
২৪. কার্বনের যোজনী কত?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
২৫. ইলেকট্রোলাইটের দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে—
ক) অণু খ) পরমাণু গ) আয়ন ঘ) ইলেকট্রন

#2026

পাকিস্তানে 'অপারেশন সিদূর'-এর নেতৃত্ব দেয় নারী অফিসার সোফিয়া। অন্যদিকে, ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে নারী অফিসার আয়েশ...
12/05/2025

পাকিস্তানে 'অপারেশন সিদূর'-এর নেতৃত্ব দেয় নারী অফিসার সোফিয়া। অন্যদিকে, ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে নারী অফিসার আয়েশা। আর আমাদের দেশে চলছে দেহ ব্যবসার বৈধতা নিয়ে বিতর্ক, প্রকাশ্যে সিগারেট খাওয়ার অধিকার নিয়ে আন্দোলন, আর শাহবাগীদের তথাকথিত অধিকার নিয়ে হৈচৈ। তাহলে আমরা কিভাবে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে টেক্কা দেব?

ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পরমাণু বিজ্ঞানী তৈরি হয়। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয় মাদকাসক্ত তরুণ আর নিরীহ ছাত্র হত্যার মতো ঘটনা। আবরার ফাহাদের নিথর দেহ তার জ্বলন্ত প্রমাণ।

Address

Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when Equation Academic Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Equation Academic Care:

Shortcuts

Share

Category