Sarker Shamim

Sarker Shamim Myself

19/11/2023

কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং সঠিক হয়েও স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় তুমি পরাজিত, বরং তুমি পরিণত!

01/04/2023

ভালো কিছু কে ভালো এবং মন্দ কিছু কে মন্দ বলতে নিজের অবস্থান তৈরি করতে হয়। এই অবস্থান তৈরি হয় বোধ থেকে। রুচির সৃষ্টিও হয় বোধ থেকে। ভাল মন্দ নির্ণয়ের বোধ একদিনে গড়ে ওঠে না, তবে তা ধ্বংস হতে বেশি দিন সময় লাগে না।

"আমরা কি সুস্থতাকে পছন্দ করি"?অনেকদিন ধরে লিখব ভাবছিলাম, আজ লিখছি। আমরা সবাই মুখে মুখে বলি ভাল কিছু প্রয়োজন, ভাল সংস্কৃত...
02/02/2023

"আমরা কি সুস্থতাকে পছন্দ করি"?

অনেকদিন ধরে লিখব ভাবছিলাম, আজ লিখছি। আমরা সবাই মুখে মুখে বলি ভাল কিছু প্রয়োজন, ভাল সংস্কৃতি চর্চা প্রয়োজন, শিশুরা যেন সুস্থ চিন্তা নিয়ে বড় হয় তা প্রয়োজন, সমাজ বদলানো প্রয়োজন।
কিন্তু আমরা বিবেককে প্রাধান্য না দিয়ে আবেগকে প্রাধান্য দিচ্ছি।
"হিরো আলম" এর মত লোক আজ হচ্ছে সেলিব্রিটি। সে স্কুল কলেজে প্রধান অতিথি হচ্ছে। সে MP হয়ে যায় যায় অবস্থা। অথচ সে কি করেছে? সে করেছে এমন অভিনয়, যা দেখে পাগলও হাসে। সে অনেক সুন্দর গানের বারোটা বাজিয়েছে। সে মিডিয়াতে উদ্ভট কথা বলে, উদ্ভট কাজ করে আজ হয়ে গেছে সেলিব্রিটি এবং অনেক টাকার মালিক।
"সিদ্দিক চোরা" এর মত লোকের ফ্যান ফলোয়ার অনেক। সে চুরিতে ধরা পড়েছে, অথচ তার কথাকে ভাইরাল করে তাকে করেছি সেলিব্রিটি। আজ সে স্কুলে অতিথি হয়ে যায়। সে ছাত্র ছাত্রীদের জ্ঞান দেয়।
"অপু অফিসিয়াল" এর মত লোক টিকটক নামে অসুস্থ অভিনয় করে আজ বিখ্যাত। তার ফ্যান ফলোয়ারের অভাব নেই।
"প্রিন্স মামুন" একই পথের পথিক। আজ টিকটক,উদ্ভট অভিনয়, উদ্ভট জীবন যাপনের ভিডিও দিয়ে আজ ভাইরাল।
এরকম অনেক অনেক অনেক আছে এদেশে। যারা অসুস্থ সব কাজ করে ভাইরাল হচ্ছে। যারা নিরবে ধ্বংস করে দিচ্ছে সুস্থ সংস্কৃতি, ছোট ছোট ছেলেমেয়েদের সুস্থ চিন্তাধারা। মাঝখান দিয়ে তারা লাভবান হচ্ছে। তারা হয়ে উঠছে সেলিব্রিটি, তাদের অসংখ্য ফ্যান ফলোয়ার, কোথাও গেলে মানুষ ঝেকে বসে চারদিক দিয়ে, তাদের টাকাও ইনকাম হচ্ছে অনেক। আর বর্তমান ছেলে মেয়েরা ভাইরাল হওয়ার নেশায় তাদেরকে ফলো করছে। করে চলেছে উদ্ভট সব কাজ,উদ্ভট সব অভিনয়,উদ্ভট সব আচরণ। তরুণ প্রজন্ম সুন্দর ভাবে ধ্বংস হচ্ছে। ধ্বংস হচ্ছে নীরবে, ধীর গতিতে, একটু একটু করে। যা একসময় ভয়াবহ রূপ নিবে,অলরেডি নিতে শুরু করেছে।
আর এসকল অসুস্থতার জন্য দায়ী আমি,আপনি, আমরাই। কারণ এধরণের পাগলামি, ছাগলামি করে তারা ভিডিও পোস্ট করে, আর আমরা তাতে লাইক, কমেন্টস,শেয়ার করে তাদেরকে করে তুলি সেলিব্রিটি। মিডিয়াও তো আরও তাদেরকে ঢালাওভাবে প্রচার করছে। কারণ মিডিয়াও দেখে আমাদের মত আম জনতা কি দেখে মজা লুটে, কি বেশি করে গ্রহণ করে। তাই মিডিয়াও নিজেদের লাভের জন্য করছে অসুস্থতাকে প্রচার। আজ বিভিন্ন অনুষ্ঠানে গেস্ট করা হয় এসকল উদ্ভট প্রাণিদেরকে।
আজ আমাদের ছেলে মেয়েরা হিরু আলম, সিদ্দিক চোরা, অপু অফিসিয়াল, প্রিন্স মামুন এর মত অসুস্থ ধারার সেলিব্রিটি হতে চাচ্ছে। কারণ তারা দেখছে এতে জনপ্রিয় হওয়া যায়,টাকা ইনকাম করা যায়। বাবা মাও খুশি, সন্তান টাকা ইনকাম করছেতো। কিন্তু বর্তমান ছেলে মেয়েরা এটা দেখছে না যে কত সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এসকল অসুস্থতার কারণে।
এ সমাজকে বাঁচাতে হলে অসুস্থ ধারার এসকল প্রচারে আমাদের সচেতন হতে হবে। তাদের উদ্ভট সকল কাজে লাইক,শেয়ার,কমেন্টস করা বন্ধ করতে হবে। তাহলে আপনা আপনি বন্ধ হয়ে যাবে তাদের প্রচার ও প্রসার। প্রচার করতে হবে কিভাবে অনেক কষ্টে থেকেও ছেলে মেয়েরা SSC, HSC পরীক্ষায় ভাল করছে। কিভাবে তারা বোর্ডের সেরা স্টুডেন্ট হচ্ছে। কিভাবে তারা মেডিকেল, বুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। কিভাবে তারা হয়ে উঠছে ডিসি,এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার,ব্যাংকার, বিসিএস ক্যাডার,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আরও অনেক অনেক সুন্দর চাকুরীজীবি। কিভাবে তারা হয়ে উঠছে তরুণ উদ্যোক্তা। আমরা এসব প্রচার করলে আমাদের সন্তানরা এবং ছোট ছোট ছেলেমেয়েরাও তা হওয়ার স্বপ্ন দেখবে। তারা বের হয়ে আসবে অসুস্থ চিন্তা থেকে, তারা দেখবে সুন্দর স্বপ্ন। দেশ পাবে সুস্থ সুন্দর প্রজন্ম। আসুন আমরা প্রচার করি আমাদের গ্রাম, এলাকা, স্কুল, কলেজ থেকে কারা পরিশ্রম করে জীবনে হয়েছে সুস্থধারায় সফল। আর বিরত থাকি অসুস্থ ধারার প্রচারণা থেকে।
বি.দ্রঃ আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে।

"NOTRE DAME COLLEGE" Admission Test Written Exam Result-2022
21/12/2022

"NOTRE DAME COLLEGE" Admission Test Written Exam Result-2022

যারা ব্যাংক লোন নিতে চান তাদের জন্য উপকারী হবে। এখানে ৫০ লক্ষ টাকার ৯% সুদে ১০ বছরের জন্য ঋণের একটি চিত্র দেওয়া হয়েছে। য...
04/11/2022

যারা ব্যাংক লোন নিতে চান তাদের জন্য উপকারী হবে। এখানে ৫০ লক্ষ টাকার ৯% সুদে ১০ বছরের জন্য ঋণের একটি চিত্র দেওয়া হয়েছে। যেখানে প্রতি মাসে ৬৩৩৩৭/= টাকা ইন্সটলমেন্ট দিলে কত টাকা লভ্যাংশ কাটবে ও কত টাকা জমা হবে তার হিসেব আছে। ব্যাংক ভেদে কিছুটা কমবেশি হতে পারে।

হুম এটাই Maturity.
31/10/2022

হুম এটাই Maturity.

28/10/2022

উপলব্ধি-১
মানুষ সুখের আশায় সারাটি জীবন কষ্টকেই বেছে নেয়।

Address

Satir Para
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarker Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sarker Shamim:

Shortcuts

Share

Category