Markazul Madrasa

Markazul Madrasa ইসলাম শিক্ষা লক্ষ্য মানবতা, নৈতিকতা, ?

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত দর্শক, মারকাজুল মাদ্রাসা ফেসবুক পেইজে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন।
আমরা জানি যে, জ্ঞান ব্যতীত মানুষ আল্লাহ ও তার রসুলের হুকুম যেমন পালন করতে পারে না তেমনি বান্দার ও সৃষ্টির হকও যথাযথভাবে আদায় করতে পারে না। সঠিক জ্ঞান লাভ করা এবং সেই অনুযায়ী আমল করার মাধ্যমে একজন পূর্ণাঙ্গ, সুসভ্য ও উপকারী মানুষে পরিণত হতে পারে যার থেকে সমাজ ও সৃষ্টি উপকৃত হয়। এ কারণে ইসলাম সর্বত্র ও সর্বযুগেই জ্ঞান অর্জন এবং তা প্রচারে উৎসাহিত করে।
আর দ্বীন ইসলাম প্রচার আমাদের ওপর নফল নয়, বরং আমাদের তথা উম্মতে মুহাম্মদির জন্য ফরজ (কিফায়া)। আর তাই প্রয়োজনীয় পরিমাণ দ্বীনী শিক্ষা অর্জন করা সকলের জন্যই ফরজ।
জ্ঞান অর্জন সম্পর্কে প্রিয় নবী (সা.) বর্ণনা করেন, “প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ” ইবনে মাজাহ।
হযরত মুআবিয়া (রা.) বলেন, প্রিয় রাসূল (সা.) বলেছেন, আল্লাহ তালা যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের (ইসলামের) সঠিক জ্ঞান দান করেন (বুখারী, মুসলিম)।
জ্ঞানী ব্যক্তিদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেন, “আর আমি ওই দৃষ্টান্তগুলো মানুষের উপদেশ গ্রহণের উদ্দেশে বর্ণনা করে থাকি। বস্তুত ওইসব দৃষ্টান্ত কেবল জ্ঞানী ব্যক্তিরাই বোঝে” (সূরা আনকাবুত, আয়াত-৪৩)।
মহান আল্লাহ আরও এরশাদ করেছেন, ‘‘আপনি বলুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে?” (সূরা যুমার, আয়াত-৯)।
আল্লাহ পাক পবিত্র কুরআনের আরও বহু আয়াতে জ্ঞানার্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ ককরেছেন। বিশুদ্ধ হাদীসের যত কিতাব আছে তার সবগুলোতে জ্ঞানার্জন বিষয়ক অধ্যায় রয়েছে।
তাই ঈমানদার ব্যক্তি জ্ঞানী হবে-এটাই ঈমানের দাবি। মহান আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইসলামের সঠিক ও দরকারি বিষয়ে জ্ঞান অর্জন এবং তা প্রচার করা যেমন আমাদের দায়িত্ত্ব তেমনি আপনারও।
বিজ্ঞানের উন্নতির এই যুগে ইসলামের শাশ্বত বাণী প্রচারের অন্যতম মাধ্যম ইউটিউব ও ফেসবুক। এর সঠিক ব্যবহার নিশ্চিত করে এর মাধ্যমে অতি অল্প সময়ে অসংখ্য মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছানো সম্ভব। তাই ইসলামের শিক্ষার্থী হিসেবে আমরা যে জ্ঞান অর্জন করছি তা আপনাদের সাথে শেয়ার করে অপনাদের মনে অনুপ্রেরনার সৃষ্টি করার লক্ষ্যে আমরা একটি ফেসবুক পেইজ তৈরি করেছি। আর তাই এখনই আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে এই ঈমানী যাত্রায় সঙ্গী হওয়ার বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদান্তে
আমরা (মারকাজুল মাদ্রাসার পক্ষ থেকে)
বিঃদ্রঃ এই ফেসবুক পেইজে আমরা বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সহীহ সোর্সসহ আলোচনা করব।

31/08/2026

মাশাআল্লাহ

26/08/2026

সেই স্বাদ

25/08/2026

কিন্তু মুড়ি পার্টিটা সেই ছিলো।

আলহামদুলিল্লাহ,, বড়চর মারকাযুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগ...
21/12/2023

আলহামদুলিল্লাহ,, বড়চর মারকাযুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ই জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। উক্ত মাহফিলকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২০/১২/২৩ ইং তারিখে এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া চাই আল্লাহ তায়া'লা যেন মাদরাসাকে কবুল করে নেন।
আমীন।

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!বড়চর মারকাযুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।{(বড়চর উত্তর পাড়া, বাখরনগর ইউনিয়ন, র...
01/05/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
বড়চর মারকাযুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

{(বড়চর উত্তর পাড়া, বাখরনগর ইউনিয়ন, রায়পুরা- নরসিংদী।}

বিভাগ সমূহ:

১) নূরানী বিভাগ;
২) নাযেরা বিভাগ;
৩) হিফজ বিভাগ;
৪) কিতাব বিভাগ (নাহবেমীর জামাত পর্যন্ত) ভর্তি চলছে।

* এখানে খালেছ এতিম ছাত্রদের থাকা খাওয়া,জামা কাপড় সবকিছু ফ্রি।

আর গরিব ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়!

অতএব, শিক্ষার্থী ও অভিভাবকগণ অতিদ্রুত মাদরাসা অফিসে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

বিঃ দ্রঃ ভর্তি ফরমের সাথে অবশ্যই আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি জমা দিতে হবে।

নিবেদক,
এন্তেজামিয়া কমিটির পক্ষে -
মাওলানা হাবিবুর রহমান সাহেব।
প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদরাসা।

📌 আরো বিস্তারিত জানতে ইনবক্সে বা মোবাইলে যোগাযোগ করুন মোবাইল: 📞 01625340966

(ধন্যবাদ)

13/04/2023

ভিডিওটা দেখলে সত্যিই কান্না চলে আসে।। আল্লাহ তোমার বড় আলেম হওয়ার তৌফিক দিক আমিন ❤️🥰


07/02/2023

বড়চর মারকাযুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন মাঠে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তারিখ:- ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং.
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগদান করিয়া দু-জাহানের অশেষ নেকী হাসিল করুন।

18/01/2023

মাওলানা রফিকুল ইসলাম মাদানী

Address

Barchar (07)-Uttar Bakhar Nagar Union, 1630
Narsingdi
1603

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markazul Madrasa:

Shortcuts

Share