26/09/2026
সুস্বাগতম, আগামীর স্বপ্নসারথীরা! 🎓✨
"পথের ক্লান্তি ভুলে, স্বপ্নের সিঁড়ি বেয়ে তোমরা আজ পৌঁছে গেছ এক নতুন আঙিনায়। অভিনন্দন তোমাদের, যারা অদম্য ইচ্ছাশক্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ।
এই ক্যাম্পাস শুধু ইট-পাথরের দালান নয়, এটি তোমাদের স্বপ্ন জয়ের ক্যানভাস। আগামী কয়েকটা বছর হবে শেখার, জানার এবং নিজেকে নতুন করে চেনার। হার না মানার মানসিকতা আর অদম্য কৌতূহল নিয়ে এগিয়ে যাও। মনে রেখো, আজকের এই ক্ষুদ্র শুরুটাই একদিন বিশাল মহীরুহে পরিণত হবে।
তোমাদের আগমনে মুখরিত হোক আমাদের এই প্রাঙ্গণ। তোমাদের প্রত্যেকের যাত্রা হোক সাফল্যমণ্ডিত। নতুন জীবনের জন্য রইল এক বুক ভালোবাসা ও শুভকামনা!" ❤
# Govt. Shahid Asad College, Shibpur, Narsingdi. সরকারি শহীদ আসাদ কলেজ