আল কুরআন একাডেমি

আল কুরআন একাডেমি ইসলামি ও যুগোপযোগী শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান

আজকের পিটির খন্ডচিত্র (২৩/০৭/২০২৬)
23/07/2026

আজকের পিটির খন্ডচিত্র (২৩/০৭/২০২৬)

22/07/2026

আলিম (একাদশ) শ্রেণীতে ভর্তি চলছে!
আল-কুরআন একাডেমি আলিম মাদ্রাসায় ছেলে-মেয়েদের পৃথক ব্যবস্থাপনায় সম্পূর্ন নিরাপদ পর্দার সাথে আবাসিক থাকার চমৎকার ব্যবস্থা রয়েছে।
দেশের যেকোন প্রান্ত থেকে ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন- 01757843892 (WhatsApp)
আবাসিক-অনাবাসিক সকল বিভাগেই ভর্তি চলছে।

এছাড়াও আমাদের আল-কুরআন একাডেমি আলিম মাদ্রাসায় যেসকল বিভাগসমূহ রয়েছে-
১. প্লে থেকে আলিম শ্রেণী পর্যন্ত ক্লাস।
২. প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পবিত্র কুরআন বিশুদ্ধ করনের লক্ষ্যে নূরানী-মক্তব শিক্ষার ক্লাস।
৩. ছেলেদের জন্য হিফজুল কুরআন বিভাগ।
৪. মেয়েদের জন্য হিফজুল কুরআন বিভাগ।
৫. নূরানী ও নাজেরা বিভাগে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষার সমন্বয়।
৬. নূরানী মুয়াল্লিম ও মুয়াল্লিমা ট্রেনিং সেন্টার।
৭. ইমারজেন্সি রোগীদের জন্য ফ্রি এম্বুলেন্স সেবার তিনটি গাড়ি।

ঠিকানা-
গ্রাম: দক্ষিণ কেদারপুর, ডাকঘর: মুলফৎগঞ্জ, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর, বিভাগ: ঢাকা।
Email: [email protected]
Website: www.alquranacademy.info
Mobile: 01757843892 (WhatsApp)

20/07/2026

আল-কুরআন একাডেমি আলিম মাদ্রাসার শিক্ষকদের প্রীতিভোজ এর আয়োজন! যাদের অংশগ্রহণে শিক্ষকদের আয়োজনটি আনন্দঘন হয়েছে তাদের জন্য দোয়া ও ভালোবাসা। (১৯/০৭/২০২৬)

10/07/2026

পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিন কেউ এক পা নড়তে পারবে না। (১০/০৭/২০২৬)

সম্পূর্ণ আলোচনা শুনতে ক্লিক করুন-
https://youtu.be/WbLGSyHbo_c?si=NwlTG07w8oX9X287

আলোচক,
হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন
প্রিন্সিপাল, আল-কুরআন একাডেমি আলিম মাদ্রাসা।
দক্ষিণ কেদারপুর (নলতা রোড), নড়িয়া, শরীয়তপুর।

08/07/2026

আলিম ক্লাসে ভর্তি চলছে! আল-কুরআনে একাডেমি আলিম মাদ্রাসার আলিম শ্রেণীতে আবাসিক-অনাবাসিক, বালক বালিকা সকল শাখায় ভর্তি চলছে।

বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনাদের ছেলে মেয়েকে আলিম শ্রেণীতে আবাসিক ও অনাবাসিক বিভাগে বালক এবং বালিকা শাখায় ভর্তি করিয়ে দিন। এছাড়া আপনার সন্তানকে হাফেজ কিংবা হাফেজা বানাতে চাইলে আমাদের আল-কুরআন একাডেমি আলিম মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগে ভর্তি করিয়ে দিন।
যোগাযোগ- 01757843892 (WhatsApp)

08/07/2026

ভালো মানের তেলাওয়াতের অধিকারী একজন হাফেজা নিয়োগ দেওয়া হবে। সম্মানজনক বেতন, পরিবেশ এবং সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীগণকে নিন্মোক্ত whatsapp নাম্বারে তেলাওয়াত পাঠানোর অনুরোধ করছি।
মোবাইল - 01757843892 (WhatsApp)

আজকের (২৫-০৬- পিটির২০২৬) পিটির খন্ডচিত্র
25/06/2026

আজকের (২৫-০৬- পিটির২০২৬) পিটির খন্ডচিত্র

বিষয়: জরুরি অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় উপস্থিতির জন্য আমন্ত্রণ।আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন।আপনারা নিশ্চয়ই ...
18/06/2026

বিষয়: জরুরি অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় উপস্থিতির জন্য আমন্ত্রণ।

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আমাদের প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত হচ্ছে। আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি (সম্ভাব্য) থেকে তাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই হিসাবে চূড়ান্ত পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের হাতে সময় অত্যন্ত অল্প। এই অল্প সময়ে সিলেবাস সম্পন্ন করা এবং সঠিক প্রস্তুতি নেওয়া তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

পরীক্ষায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে, এই সীমিত সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং তাদের পড়ালেখার মানোন্নয়নে আপনাদের সচেতনতা ও সহযোগিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এই লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার মান, বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য একটি অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশের সময়সূচী:
• তারিখ: ২০ জুন, ২০২৬ (আগামী শনিবার)
• সময়: সকাল ০৮:০০ টা
• স্থান: দশম শ্রেণির কক্ষ

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিকে ত্রুটিমুক্ত করার স্বার্থে উক্ত সভায় আপনার উপস্থিতি অত্যন্ত জরুরি। আশা করি, নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের বাধিত করবেন।

11/06/2026

আল কুরআন একাডেমির আবাসিক বালিকা বিভাগের প্রাতঃভ্রমণ

আল কুরআন একাডেমির আবাসিক বালিকা বিভাগের শিক্ষার্থীরা ম্যাডাম শারমিন আক্তারের নেতৃত্বে নিয়মিত প্রাতঃভ্রমণে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া প্রকৃত শিক্ষালাভ সম্ভব নয়। আর সুস্থ দেহ ও মন গঠনে ভোরবেলার হাঁটার গুরুত্ব অপরিসীম। প্রাতঃভ্রমণ শরীরকে সতেজ করে, মনকে প্রফুল্ল রাখে এবং সারাদিনের পড়াশোনায় মনোযোগ ও কর্মোদ্যম বৃদ্ধি করে।

এই লক্ষ্যকে সামনে রেখে আল কুরআন একাডেমি শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রাতঃভ্রমণের আয়োজন করে থাকে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও তত্ত্বাবধান করেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল স্যার বা ম্যাডাম। আজকের প্রাতঃভ্রমণে নেতৃত্ব দেন ম্যাডাম শারমিন আক্তার।

শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, সুস্থ জীবনযাপন এবং সুন্দর চরিত্র গঠনের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Address

দক্ষিণ কেদারপুর নলতা রোড নড়িয়া শরীয়তপুর Dhaka
Nariapara
8000

Opening Hours

Monday 08:00 - 13:15
14:30 - 16:00
Tuesday 08:00 - 13:15
14:30 - 16:00
Wednesday 08:00 - 13:15
14:30 - 16:00
Thursday 08:00 - 10:50
Saturday 08:00 - 13:15
14:30 - 16:00
Sunday 08:00 - 13:30
14:30 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when আল কুরআন একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আল কুরআন একাডেমি:

Shortcuts

Share