Baradi High School & College

Baradi High School & College

Share

It is a historic rural secondary school founded in nineteen hundred. It serves students under the Dhaka Board and follows the Bangla version.

The school offers Humanities Business Studies and Science with classes held in the day shift.

Photos from Baradi High School & College's post 29/01/2026

বারদী হাইস্কুল এন্ড কলেজের ১২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিই গর্বিত ও আনন্দিত। সুন্দর আয়োজন, শৃঙ্খলা ও প্রাণবন্ত পরিবেশ পুরো অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছে। এই সফল আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

29/01/2026

বারদী হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য
মোঃ আব্দুল আলী
যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁও থানা যুবদল
আহ্বায়ক, বারদী ইউনিয়ন যুবদল

প্রিয় ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জাগাবে বলে বিশ্বাস করি। 🥰

24/01/2026

২৯ জানুয়ারী ২০২৬

22/01/2026

বারদী হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে
ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিতে স্যারের হৃদয়ছোঁয়া কবিতা আবৃত্তি 💝

এই মুহূর্তগুলোই শেখায় স্বপ্ন দেখতে, সাহস পেতে আর নিজের ভেতরের আলো জ্বালাতে।

27/12/2025

তখনও ব্রিটিশরা ছেড়ে যায়নি এই দেশ। হিন্দু জমিদারদের রাজ। ব্রিটিশ আমলের ১৭৯৩ সালে চালু হওয়া চিরস্থায়ী বন্দোবস্ত চলমান। দেশের ভূমি জমিদারদের হাতে। বেশীরভাগ জমিদার হিন্দু। এই জমিদারগণ দেশের নানান জায়গায় আধুনিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করেন স্কুল কলেজ। বাংলাদেশের পুরোনো সব স্কুল কলেজের নামগুলো দেখলেই বোঝা যায় কে প্রতিষ্ঠা করেছেন। বরিশালের ব্রজ মোহন কলেজ, মানিকগঞ্জের ঈশ্বরচন্দ্র স্কুল, ময়মনসিংহের বিদ‍্যাময়ী স্কুল এরকম শত উদাহরণ পাবেন। ঠিক তেমনই একটি স্কুল আমাদের বারদী হাই স্কুল। ১৯০০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা করেন বারদীর নাগ জমিদারগণ। সেই স্কুলটির ১২৫ বয়স হলো এই বছর। আমরা উদযাপন করলাম ১২৫ বছর পূর্তি। একটি শতবর্ষী স্কুলের শিক্ষার্থী হিসেবে নিজেদের গর্বিত মন হয় সব সময়। তবে উদযাপন অনুষ্ঠানে মনে হচ্ছিল সত‍্যি এক অতীতকে ছিনিয়ে এনে আমরা বসিয়েছিলাম বর্তমানে। আমাদের একজন শিক্ষক যিনি ছাত্রও ছিলেন এই স্কুলের তিনি ছিলেন আমাদের অনুষ্ঠানের মধ‍্যমণি। স‍্যারের সাথে আরো উপস্থিত ছিল অনেক পুরোনো ছাত্রছাত্রী। একজনকে পেয়েছি যিনি এসএসসি পাশ করেছেন ১৯৬১ সালে! ১৯৬৮, ১৯৭০, ১৯৭১, ১৯৭২ সালে পাশ করেছেন এমন শিক্ষার্থী ছিলেন অনেক। সবচেয়ে বেশী এসেছিলেন ১৯৭৫ সালে পাশ করা সিনিয়র ভাই বোনেরা। সেই সাথে আশির দশক, নব্বইয়ের দশর আর একাবিংশ শতাব্দীতে পাশ করেছেন এমন প্রাক্তনরা তো ছিলই। এক অপার আনন্দের দিন ছিল সকলের জন‍্য।

এই আয়োজনটির সুচনা হয়েছিল একজনের উদ‍্যোগে। তিনি আমাদেরই স্কুলের এক প্রাক্তন ছাত্র ইউসুফ আলী। তিনি একজন সাংবাদিক। তবে তাঁর সাথে পরবর্তীতে যুক্ত হয়েছিলেন অনেকেই। আমাদের অগ্রজ অনুজ অনেক প্রাক্তন শিক্ষার্থী। সকলেরই অকৃত্রিম অবদান ছিল এই আয়োজনে। সবার প্রতি শুভেচ্ছা থাকল। (ছবিতে মজিব স‍্যারের সাথে আমি)।

©️ মোহাম্মদ শাহ আলম

20/12/2025

কেমন হলো বারদী স্কুলের পুনর্মিলনী
১০ এর মধ্যে কত দিবেন....?

22/11/2025

সোয়া ‘শ বছরের পুরোনো একটি স্কুল। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০০ সালে। অনানুষ্ঠানিকভাবে নাকি আরো অনেক আগে থেকেই যাত্রা শুরু করেছিল এই স্কুল। ব্রিটিশদের শাসন তখন। হিন্দু জমিদারদের দোর্দণ্ড প্রতাপ বারোদীতে। বেশ জমজমাট বর্ধিষ্ণু একটি স্কুল। এই জমিদার শ্রেণি প্রতিষ্ঠা করেছিল এই স্কুল। বারোদী ছিল হিন্দু-প্রধান এলাকা। বারোটি ডিহি বা পাড়া নিয়ে এই এলাকা। প্রতিটি পাড়া বনেদী - নাগ পাড়া, সেন পাড়া, বনিক পাড়া এমন অনেক পাড়া। শুনেছি পশ্চিমবঙ্গের প্রাক্তন মূখ‍্যমন্ত্রী জ‍্যোতি বসু এই স্কুলে পড়েছেন কিছুদিন। বারোদী ছিল তার নানাবাড়ি।

বিগত ১২৫ বছরের হাজারো শিক্ষার্থী প্রাক্তন হয়েছেন এই বিদ‍্যাপীঠ থেকে। অনেকেই দেশের কল‍্যানে কাজ করেছেন, অনেকে দেশের স্বাধীনতার জন‍্য মুক্তিযুদ্ধ করেছেন, অনেকে গড়েছেন শিল্প প্রতিষ্ঠান, শিক্ষায় অবদান রেখেছেন শত মানুষ, শিল্পকলা-সাহিত্য-সংগীতে অবদান রেখেছেন অনেকে, সাংবাদিক হিসেবে নাম কুড়িয়েছেন অনেক প্রাক্তন, অনেকে হয়েছেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও প্রকৌশলী, সরকারী গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন বা আছেন অনেকে, অনেকে অবদান রেখেছেন বেসরকারি প্রতিষ্ঠানে। এমন সব গুণী মানুষের এই বিদ‍্যাপীঠের প্রাক্তনরা নিজেদের উদ‍্যোগে উদযাপন করতে যাচ্ছেন একটি বর্ণাঢ্য অনুষ্ঠান।

এমন একটি প্রতিষ্ঠানের প্রাক্তন হিসেবে আমরা গর্ববোধ করি। সোয়া ‘শ বছরে পদার্পণ আমাদের গর্বিত করে। আসুন সকলে মিলে আমরা অনুষ্ঠানে সমবেত হই। নিজেদের জানি, নিজেদের চিনি এবং চমৎকার একটি আয়োজনের মাধ্যমে নিজেদের গর্বিত করি।

অনুষ্ঠান তারিখ: ডিসেম্বর ২০, ২০২৫
স্থান: বিদ‍্যালয় প্রাঙ্গণ
সময়: সারাদিন
রেজিস্ট্রেশন ফি: প্রাক্তন শিক্ষার্থী ১০০০ টাকা, স্বামী/স্ত্রী এবং সন্তান প্রতিজন ৫০০ টাকা।
অনুষ্ঠানের বিবরণী: সাংবাদিক ইউসুফ আলী, আহ্ববায়ক।

কোথায় টাকা জমা দিবেন তা জানতে নিজস্ব এসএসসি ব‍্যাচের সাথে যোগাযোগ করুন। প্রতি ব‍্যাচে একজন সমন্বয়ক আছেন।

আনন্দে কাটুক একটি দিন, সবাই মিলে, সবার সাথে, সবার জন‍্য। দেখা হবে।

[আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি, আপনিও করুন]

28/07/2023

INST: BARADI HIGH SCHOOL
BUSINESS STUDIES:

PASSED=41;
NOT PASSED=08;
GPA5=2

HUMANITIES:

PASSED=58;
NOT PASSED=65;

SCIENCE:
PASSED=30;
NOT PASSED=3;
GPA5=1

16/12/2022

51 years of glorious of the victory of Bangladesh. ❤️🇧🇩

© ibti Porba

26/08/2022

সম্মানিত অভিভাবকদের
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।

সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন -

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

ধন্যবাদ। (সংগ্রহকৃত)

06/08/2022

"প্রাপ্য সম্মান দিতে পারিনা বলে, ক্ষমা করবেন, স্যার 😭"

ময়মনসিংহ রেলস্টেশনে বসে বই পড়া মানুষটি হলেন সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার।

যারা উনার ক্লাস করার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। এই বয়সে তিনি গফরগাঁও থেকে ট্রেনে এসে(প্রায় ৪০কিমি) ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান। টিফিন বক্সে খাবার নিয়ে আসেন নাকি শুধু ভাত আর সবজি।

এমন হয়েছে ক্লাসে কেউ বুঝতে পারেনি শুনলে উনি ক্লাস শেষে অফিসে নিয়ে পাশে বসিয়ে বুঝিয়েছেন। শুনেছিলাম স্টেশনে কেউ একজন তাকে কোন প্রশ্ন করায় তাকে বোঝানোর জন্য উনি ট্রেন ছেড়ে দিয়েছিলেন।

উনার মত মহান মানুষদের জন্যই হয়ত পৃথিবীটা আজও অনেক সুন্দর।

(এই পোষ্ট টি Rent A Car In Chittagong এর ওয়াল থেকে সংগৃহীত )

19/07/2022

বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ সাত্তার স্যার ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিইন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


সোনারগাঁ
Narayanganj