নেপচুন কোচিং

নেপচুন কোচিং Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নেপচুন কোচিং, Education, east sastapur, fatullaha, narayanganj, Narayanganj.

27/09/2023

আগে ভাবতাম আর বলতাম মানুষকে দেখেই বুঝতে পারি কেমন হবে । আসলে আমি যে কতখানি ভুল ছিলাম তা দিন যাচ্ছে আর বুঝতে পারছি । দেখে তো দূরের কথা , বছরের পর বছর একসাথে থেকেও পৃথিবীর কঠিন প্রাণী মানুষকে চেনা সম্ভব না । সারাজীবন একসাথে থাকলেও মনে হয়না মানুষকে চেনা সম্ভব হবে । এখন পরিচিত মানুষকেও এখন অপরিচিত মনে হচ্ছে । যত দিন যাচ্ছে আর ততটাই নতুন করে চিনছি । মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন , হিংস্র এবং বিচিত্র মনের অধিকারী হচ্ছে স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি । কিছু কিছু সময় নিজেকে মানুষ ভাবতেও আজকাল কষ্ট হয় ! যেখানেই যাই বা দেখি , সেখানেই এক মানুষের ভেতর লুকিয়ে থাকে আরেক মানুষ । হায়রে মানব জাতি.........:|

13/09/2023

নিজের সামর্থ্য না বুঝে বড় কিছু আশাকরা বোকামি।

12/09/2023

বড্ড ক্লান্ত!!

01/03/2022

#যেভাবে_হবে_২০২২_সালের_SSC______পরীক্ষা :

**এসএসসিতে২০২২ সালে চারটি বিষয়ের পরীক্ষা হবেনা।
(১)ধর্ম ও নৈতিক শিক্ষা,
(২)তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
(৩)বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং
(৪)বিজ্ঞান।

**বাদ দেওয়া বিষয়গুলোতে ২০২১ সালের মতো সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে।

**মানবণ্টন যেভাবেঃ

**এসএসসিতে ইংরেজি ১ম ও ২য় পত্রে ৫০ নম্বর, ব্যাবহারিক আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

**আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষাবিহীন বিষয়সমূহে (ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ব্যতীত) রচনামূলক অংশে চারটি প্রশ্নের উত্তরে ৪০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৭০ নম্বরে এবং এমসিকিউ অংশে ১৫টি প্রশ্নের উত্তরে ১৫-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করা হবে।

**ব্যবহারিক পরীক্ষাযুক্ত বিষয়সমূহে রচনামূলক অংশে তিনটি প্রশ্নের উত্তরে ৩০-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৫০ নম্বরে এবং এমসিকিউ অংশে ১৫টি প্রশ্নের উত্তরে ১৫-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করা হবে এবং অবশিষ্ট ১৫ নম্বর ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে।

**ইংরেজি ১ম ও ২য় পত্রের প্রতিটি পত্রের ৫০-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রূপান্তর করা হবে। এ পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

**নম্বর বিভাজনঃ এসএসসিতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় আটটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ তিনটি প্রশ্নের মোট মান হবে ৩০।
*এমসিকিউ ২৫টি প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্য ১৫টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই ১৫টি প্রশ্নের মোট মান হবে ১৫।

**এসএসসির মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ১১টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। চারটি প্রশ্নের মোট মান হবে ৪০।
*এমসিকিউ ৩০টি প্রশ্ন থেকে জন্য ১৫টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই ১৫টি প্রশ্নের মোট মান হবে ১৫।

** চারু ও কারুকলা ও সংগীত বিষয়ে ৬টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই তিন প্রশ্নের মোট মান হবে ৩০।
*চারুকলা বিষয়ে এমসিকিউ ১৫টি প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্য ১০টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

**অন্যান্য বিষয়ের মধ্যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া, সহজ বাংলা ১মপত্র, সহজ বাংলা ২য় পত্র, আরবি, সংস্কৃত ও পালি বিষয়ে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ তিন প্রশ্নের মোট মান হবে ৩০।

**শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে এমসিকিউ ১৫টি প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্য ১০টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। অন্যান্য বিষয়গুলোতে এমসিকিউ ৫০টি প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্য ২৫টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

-তথ্যসুত্রঃ শিক্ষা বোর্ড।

10/09/2021

আর স্কুলে ফেরা হবে না অনেক শিক্ষার্থীর

25/02/2021
20/07/2020

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

04/06/2020

অজানা করোনা!

১) করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ মাথার মুকুট
২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ
মেলে?
উঃ ১৯৩০
৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০
৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-
nCOV?
উঃ ৭ জানুয়ারি,২০২০
৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে
সনাক্ত করা হয়?
উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান
নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে
ঘোষণা করে?
উঃ ১১ মার্চ, ২০২০
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2
৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-
করোনা ভাইরাস গোত্রের বলেন?
উঃ ৯জানুয়ারি,২০২০
১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে
কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ,WHO
১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী
সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ, ২০২০
১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে
বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উঃ ১৮ মার্চ,২০২০
১৩) সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন
ঘোষণা করা হয়?
উঃ মাদারীপুর
১৪) আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬
১৫) IEDCR- পূর্ণরুপ কী?
উঃ Institute of Epidemiology, Diseases Control and
Research.
১৬) IEDCR এর বর্তমান পরিচালক কে?
উঃ প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
১৭) IEDCR এর সদর দপ্তর কোথায়?
উঃ মহাখালী, ঢাকা।
১৮) PPE এর পূর্নরুপ কি?
উঃ Personal protective Equipment.
১৯) সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে
করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উঃ সিঙ্গাপুর
২০)করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক
ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম
কী?
উত্তরঃ সোয়াব স্টিক
২১) করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে
সরবরাহ করেছে?
উঃ WHO
২২)করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি
কিটের নাম কী?
উত্তরঃ জিআর কোভিড-১৯ ডট ব্লট
২৩) করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায়
কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
উঃ ২০০টি
২৪) করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের
কোন দেশে ধরা পরে?
উঃ ফ্রান্স
২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম
বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উঃ ড. মইনুদ্দিন
২৬) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম
কোন সাংবাদিক মারা যান?
উঃ হুমায়ুন কবির খোকন
২৭) করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের
নাম কি?
উঃ লি ওয়েনলিয়াং
২৮) লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উঃ ৬ ফেব্রুয়ারী,২০২০
২৯) WHO কবে বৈশ্বিক অবস্থা জাড়ি করে?
উঃ ৩০ জানুয়ারি,২০২০
৩০) করোনা ভাইরাসের ৭ম প্রজাতির নাম কি?
উঃ 2019 Novel Corona Virus
_Collected
(বি.দ্র. তথ্যগুলো বিভিন্ন অনলাইন পোর্টাল এবং
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগ্রহ করেছি,ত্রুটি
মার্জনীয়)
# copy_post

এ বছর নটরডেম কলেজে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না । যদিও শিক্ষা মন্ত্রনালয় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি প্রদান ক...
02/06/2020

এ বছর নটরডেম কলেজে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না । যদিও শিক্ষা মন্ত্রনালয় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি প্রদান করেছে , কলেজ কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা নিচ্ছে না ।

Address

East Sastapur, Fatullaha, Narayanganj
Narayanganj
1420

Telephone

01921007435

Website

Alerts

Be the first to know and let us send you an email when নেপচুন কোচিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category