আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন

আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন It's a Kindergarten association.

শিক্ষকতা আর অন্য কোন চাকরি করা এক নয়আমার এমনটাই বোধ হয়,শিক্ষক, একজন শিক্ষার্থীকে গড়ে তোলেন, তুলতে চান সত্যিকার মানুষ হিস...
22/05/2024

শিক্ষকতা আর অন্য কোন চাকরি করা এক নয়
আমার এমনটাই বোধ হয়,
শিক্ষক, একজন শিক্ষার্থীকে
গড়ে তোলেন, তুলতে চান সত্যিকার মানুষ হিসেবে।
শিক্ষার্থীকে দেখতে চান
একজন আদর্শ নাগরিক হিসেবে,
সমাজে দেখতে চান, গর্ব করার মত ব্যাক্তিত্ব হিসেবে।

তাইতো, যখন কোন ছাত্র অথবা ছাত্রী নিজ নিজ অবস্থানে সফলতা অর্জন করে, তখন শিক্ষকগণ গর্ব করে সেই ছাত্র বা ছাত্রীর সফলতার গল্প অন্যদের নিকট বলতে থাকেন এবং সুখ অনুভব করতে থাকেন।

এ যেনো, সন্তানের সফলতায় পিতা মাতার সুখানুভূতি।

সফল ব্যাক্তিরা বেশীর ভাগই তাদের অতীত ভুলে যান না।
সত্যি কথা বলতে তারা তাদের অতীত কে
ভুলতে চান না।

সেই অতীতের একটা বড় অংশ জুড়ে থাকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আদর,শাসনের এবং অবদানের স্মৃতি।

শিক্ষকগণও ভুলতে পারেন না তাদের স্নেহ আদরে বাধ্য শিক্ষার্থীদের।

গল্প বা ইতিহাস এ পর্যন্ত ঠিক আছে।

কিন্তু, আমি শঙ্কিত বর্তমান প্রজন্মকে নিয়ে।

তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে মনে হয় এ প্রজন্ম এক আবেগহীন, আদর্শহীন, শিষ্টাচার বহির্ভূত, দড়ি ছেড়া গরুর ন্যায় গন্তব্যহীন ছুটে চলা ভয়ংকর একদল বুনো ষাঁড়।

তথ্য প্রযুক্তির অপব্যবহার,
সুস্থ বিনোদনের অভাব,
মূল্যবোধহীন সমাজ ব্যবস্থা,
শুধু ভালো ফলাফলের অসুস্থ প্রতিযোগিতা,

রাজনৈতিক ব্যবসায়ীদের দ্বারা অসুস্থ রাজনৈতিক ফায়দা লুটার জন্য কিশোরদের ব্যবহার করা

এসব কিছু, এরকম আরও অনেক কিছু মিলিয়ে
নতুন প্রজন্ম অতিক্রম করছে এক মহা সংকটময় সময়।
আর, সেই সংকট মোকাবেলা করতে করতে দেশ, সমাজ, আইন প্রয়োগকারী সংস্থা সহ সবাই আজ ক্লান্ত।

এর মধ্যে, সবচেয়ে বেশি বাজে পরিস্থিতি মোকাবেলা করছেন শিক্ষকরা।
শিক্ষকরা, আজ অসহায়।
নেশাখোর, বেয়াদব, কিশোর গ্যাং এর সদস্য, রাজনৈতিক দলের পাতিনেতাদের চামচাদের নিকট।

তাই, শিক্ষকগন এখন শিক্ষকতা করতে না পেরে শুধু চাকরি করে যাচ্ছেন।
#
ব্যাক্তিগত অভিমত
Copy

23/11/2023
23/11/2023

আস্ সালামু আলাইকুম। আগামী ২৭/১১/২৩ তারিখ আড়াইহাজার উপজেলার সকল কিন্ডারগার্টেনগুলোর সাথে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এক জরুরি সভার আয়োজন করেছেন।উক্ত সভায় সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
সকাল ১১টায় উপস্থিত থাকবেন -
আড়াইহাজার পৌরসভা
ফতেহপুর
ব্রাক্ষন্দী ইউনিয়ন
দুপ্তারা
গোপালদী পৌরসভা
মাহমুদপুর ইউনিয়নের কি.গা.
১২.৩০ এ উপস্থিত থাকবেন -
কালাপাহাড়িয়া
খাগকান্দা
উচিতপুরা
হাইজাদী
বিশনন্দী
সাতগ্রামের কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশক্রমে
উপজেলা শিক্ষা অফিসার
আড়াইহাজার।

আজ পাঁচ গাও কিন্ডারগার্টেন ,দুপ্তারা ইউনিয়নে।
23/11/2023

আজ পাঁচ গাও কিন্ডারগার্টেন ,দুপ্তারা ইউনিয়নে।

এ্যানজেলিক  কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, পাঁচবাড়ীয়া,দুপ্তারা ইউনিয়নে আজ আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়ে...
21/10/2023

এ্যানজেলিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, পাঁচবাড়ীয়া,
দুপ্তারা ইউনিয়নে

আজ আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা
২০২২ সালের এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট,সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
প্রধান অতিথি : মুহাম্মদ খুরশীদ আলম মুকুল
সভাপতি
আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন
সভাপতিত্ব করেন
জনাব মোঃ পনির উজ্জামান
প্রতিষ্ঠাতা এ্যানজেলিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল

প্রধান শিক্ষক, পাঁচবাড়ীয়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ আকরাম হোসাইন
সাধারণ সম্পাদক
আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন,

জনাব আনিসুর রহমান
সহ সভাপতি
আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন,

জনাব মোঃ মনিরুল ইসলাম
অধ্যক্ষ
গোপালদী আদর্শ বিদ্যানিকেতন ,

জনাব কাজী রফিকুল ইসলাম
অধ্যক্ষ
স্বপ্নডানা একাডেমী,
আড়াইহাজার পৌরসভা।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, স্কুলের শিক্ষকমন্ডলী ও ছাত্র/ছাত্রীরা উপস্হিত ছিলেন।

14/10/2023
ডোমারচর আইডিয়্যাল কিন্ডারগার্টেন স্কুলখাগকান্দা ইউনিয়নে আজ আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজি...
14/10/2023

ডোমারচর আইডিয়্যাল কিন্ডারগার্টেন স্কুল
খাগকান্দা ইউনিয়নে

আজ আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা
২০২২ সালের এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট,সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
প্রধান অতিথি : মুহাম্মদ খুরশীদ আলম মুকুল
সভাপতি, আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন
সভাপতিত্ব করেন আবু ছালেহ
প্রতিষ্ঠাতা ডোমারচর আইডিয়্যাল স্কুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মনির হোসেন
অধ্যক্ষ
আনোয়ারা কিন্ডারগার্টেন
খালিয়ার চর, কালাপাহাড়িয়া।
নাজমা পারভীন
অধ্যক্ষ
সানমুন প্রি-ক্যাডেট স্কুল
মাহমুদপুর ইউনিয়ন।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, স্কুলের শিক্ষকমন্ডলী ও ছাত্র/ছাত্রীরা উপস্হিত ছিলেন।

ডেঙ্গু সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জরুরী সিদ্ধান্তগুলো গনবিজ্ঞপ্তি আকারে প্...
13/07/2023

ডেঙ্গু সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জরুরী সিদ্ধান্তগুলো গনবিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হল।

আপডেটেড গাইডলাইন লিংকঃ https://old.dghs.gov.bd/index.php/en/home/5431-revised-guideline-for-clinical-management-of-dengue

আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন
জনসচেতনতা ডেঙ্গু প্রতিরোধে সহায়ক শক্তি।

সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সুযোগ সুবিধা পেয়েছে সরকার থেকে তার ১০০ ভাগের ১০ ভাগ যদি কিন্ডারগার্টেন সেক্টর পেতো তাহলে প্র...
23/06/2023

সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সুযোগ সুবিধা পেয়েছে সরকার থেকে তার ১০০ ভাগের ১০ ভাগ যদি কিন্ডারগার্টেন সেক্টর পেতো তাহলে প্রাথমিক শিক্ষা শতভাগ সফল ও বাস্তবায়ন হতো।

Address

Araihazar
Narayanganj
1450

Alerts

Be the first to know and let us send you an email when আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category