United School and College

United School and College পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীর লুকায়িত মেধার বিকাশ ঘটিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। Nazrul Islam Babu. Under the unwavering leadership of Mr.

United School and College (USC) was initiated and founded in 2015 by Mr. Abdullah Al Mamun, who continues to serve as its Principal, leading the institution with vision and dedication. Located in Araihazar, USC was established with a clear purpose: to serve the local community and to guide students toward academic excellence and moral development. The foundation of USC was laid under the supervision of the Principal Abdullah Al Mamun Trust, with active support from local residents—especially the Honorable Member of Parliament, Mr. USC began its journey humbly, starting with 58 students, 3 teachers, and just 2 classrooms. Initially, the school offered education only in Class Six and Seven, but with a firm commitment to quality education and disciplined values, USC quickly drew attention and earned respect in the area. In only its second academic year, USC reached a significant milestone. In the 2016 Junior School Certificate (JSC) examination, 21 out of 30 students achieved GPA 5, and 18 of them were awarded government scholarships—a rare and remarkable accomplishment for the region. This early success firmly established USC’s reputation as a promising and fast-growing educational institution. To further enhance student learning and ensure holistic development, USC introduced a variety of co-curricular clubs and activities, including:
• Debating Club
• English Language Club
• Cultural Club
• Social Welfare Club
• Scout Club
• Environmental Club (Echo Minions)
• Cricket and Football Teams
These clubs aim to nurture leadership, creativity, teamwork, and a strong sense of civic responsibility among students. USC has become particularly well known for its cultural achievements, regular participation in local and regional competitions, and vibrant student engagement beyond academics. Driven by its success and continued commitment to excellence, USC expanded its educational services by opening a Primary Section, providing early childhood and foundational learning opportunities. As of 2025, the institution serves 1,060 students with a dedicated team of 40 teachers, operating across two separate campuses—one for the Primary Section and the other for the Secondary Section. Both campuses offer a safe, inclusive, and structured learning environment that supports students at every stage of their academic journey. In terms of institutional recognition, USC has achieved important milestones. It received official affiliation from the Board of Intermediate and Secondary Education, Dhaka, beginning with the Junior Secondary Section in 2023, followed by the Secondary Section in 2025. These achievements reflect USC's continued growth and its formal acceptance as a trusted educational institution. Throughout its journey, United School and College has remained true to its guiding motto: “Addressing the Right Path.” The school remains deeply focused on character-building, academic discipline, and fostering a nurturing environment where students develop into capable, confident, and compassionate individuals. Today, United School and College stands not just as a place of learning but as a symbol of hope and transformation for the community of Araihazar. Abdullah Al Mamun, USC continues to inspire future generations through quality education, strong values, and a consistent commitment to excellence in all spheres of student development.
________________________________________
📞 Contact Information
• Phone: 01309 139729
• Website: www.usc.edu.bd
• page: facebook.com/UnitedSchoolandCollege
• Email: (Please provide the preferred email to include here)

শিক্ষার্থী ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমাদের সর্বকনিষ্ঠ শ্রেণি ‘প্লে গ্রুপ’-এর সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে সম্প্রত...
24/09/2026

শিক্ষার্থী ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমাদের সর্বকনিষ্ঠ শ্রেণি ‘প্লে গ্রুপ’-এর সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে সম্প্রতি শিক্ষক–অভিভাবক মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 🏫✨

সভার প্রধান আলোচ্য বিষয়সমূহ:
📌 সার্বিক বিকাশ: শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া, প্রাত্যহিক আচরণ, দৈনন্দিন অভ্যাস ও মানসিক বিকাশ নিয়ে উন্মুক্ত আলোচনা।
💡 গঠনমূলক মতামত: সম্মানিত অভিভাবকবৃন্দ শিশুদের প্রাতিষ্ঠানিক ও পারিবারিক শিক্ষার সুষ্ঠু সমন্বয়ে তাঁদের মূল্যবান পরামর্শ উপস্থাপন করেন।
🎯 দিকনির্দেশনা: সম্মানিত অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

🤝 শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাতেই গড়ে ওঠে একটি আদর্শ শিক্ষাঙ্গন। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিদ্যালয়ের সকল শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে।



#শিক্ষক_অভিভাবক_সভা #অভিভাবক_মতবিনিময় #শিক্ষা_ও_বিকাশ #প্লে_গ্রুপ #বিদ্যালয়_সংবাদ #শিক্ষার_মানোন্নয়ন

Alhamdulillah!We are 10K strong!একটি সংখ্যা যখন হাজারো মানুষের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার গল্প বলে—তখন সেটি হয়ে ওঠে এক...
22/09/2026

Alhamdulillah!
We are 10K strong!

একটি সংখ্যা যখন হাজারো মানুষের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার গল্প বলে—তখন সেটি হয়ে ওঠে একটি বিশেষ অর্জন।

ইউনাইটেড স্কুল এন্ড কলেজ-এর ১০ হাজার সদস্যের পরিবারে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আমাদের প্রতিটি অর্জন, প্রতিটি উদ্যোগ এবং প্রতিটি আগামী দিনের স্বপ্নে আপনাদের অংশীদারিত্বই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

১০ হাজার থেকে আরও অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ্‌—একসঙ্গে, এক পরিবার হয়ে।

অভিনন্দন! অভিনন্দন!! নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ...
21/09/2026

অভিনন্দন! অভিনন্দন!!
নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে ইউনাইটেড স্কুল এন্ড কলেজ এর মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অর্জন—

নৃত্য :-
ক-গ্রুপ: ইচ্ছেবালা আরাধ্য (১ম)।
খ-গ্রুপ: শ্যামা কর্মকার (১ম)।

কবিতা আবৃত্তি :-
ক-গ্রুপ: নাজিফা নুজহাত তোহফা (২য়)।
খ-গ্রুপ:- জারিন তাহসিন জিনাত (২য়)।

আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্!দেশীয় সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত ‘সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর জেলা পর্যায়ে ইউনা...
20/09/2026

আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্!

দেশীয় সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত ‘সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর জেলা পর্যায়ে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অর্জন:

🔹 ক বিভাগ | কবিতা আবৃত্তি
🥇 রাফিদ হাসান (৪র্থ শ্রেণি) — ১ম স্থান
🥈 ওয়ালিদ ইবনে ওসমান আদর (৪র্থ শ্রেণি) — ২য় স্থান

🔹 খ বিভাগ | ক্বেরাত
🥉 সাকিবুল হাসান সাজিম (৭ম শ্রেণি) — ৩য় স্থান

🔹 খ বিভাগ | হামদ-নাত
🥇 এসমোয়েল হাদী শায়ন (৯ম শ্রেণি) — ১ম স্থান
🥈 সাকিবুল হাসান সাজিম (৭ম শ্রেণি) — ২য় স্থান

🔹 খ বিভাগ | কবিতা আবৃত্তি
🥉 এসমোয়েল হাদী শায়ন (৯ম শ্রেণি) — ৩য় স্থান

সকল বিজয়ী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই সাফল্যের পেছনে যাঁদের ভালোবাসা, সহযোগিতা ও নিরলস পরিশ্রম রয়েছে—সকল অভিভাবক ও সম্মানিত শিক্ষকদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা।

শিক্ষার্থীদের এই অর্জন আমাদের গর্বিত করে। তাদের সাফল্যের এই পথচলা আরও দীর্ঘ ও উজ্জ্বল হোক—এই প্রত্যাশা।

অভিনন্দন! অভিনন্দন!! নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ...
18/09/2026

অভিনন্দন! অভিনন্দন!!
নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে ইউনাইটেড স্কুল এন্ড কলেজ এর প্রাথমিক শাখার শিক্ষার্থীদের অর্জন—

ক-গ্রুপ
একক নৃত্য — ১ম স্থান (অদ্রিকা মণ্ডল-২য় শ্রেণি)
নজরুল সংগীত — ১ম স্থান (রাজন্যা ধর-১ম শ্রেণি)
চিত্রাঙ্কন — ২য় স্থান (অদ্রিকা মণ্ডল-২য় শ্রেণি)

খ-গ্রুপ
একক নৃত্য — ১ম স্থান (নুসাইবা আলম আরিশা-৪র্থ শ্রেণি)
একক অভিনয় — ১ম স্থান (রাফিদ হাসান-৪র্থ শ্রেণি)
কবিতা আবৃত্তি — ২য় স্থান (হাসান রাদ শাহামাত আরিশ-৩য় শ্রেণি)

অভিনন্দন আমাদের গর্বিত শিক্ষার্থীদের! তোমাদের প্রতিভা, পরিশ্রম ও আত্মবিশ্বাস আমাদের আনন্দিত ও গর্বিত করেছে।

উপজেলা পর্যায়ের এই সাফল্যের ধারাবাহিকতায় জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।

আরও দূর এগিয়ে যাও, সাফল্যের নতুন অধ্যায় রচনা করো।

17/09/2026

সকালের এক কাপ চায়ের উষ্ণতা, আর শিক্ষার্থীর কণ্ঠে নজরুলের গান—দুটির মেলবন্ধনে মুহূর্তটি হয়ে উঠল এক টুকরো প্রশান্তি।

ফ্যাক্ট: নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুতির অংশবিশেষ।

16/09/2026

Self Introduction...

Meet our lovely student as they introduce themselves, share their interests, and tell us a little about their dreams.

Keep learning, keep growing and keep shining!

অভিনন্দন! ‘যুক্তির মহারণ–২০২৬’ বিতর্ক প্রতিযোগিতায়ক ও খ—উভয় গ্রুপে আড়াইহাজার উপজেলায় চ্যাম্পিয়ন আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠ...
14/09/2026

অভিনন্দন!
‘যুক্তির মহারণ–২০২৬’ বিতর্ক প্রতিযোগিতায়
ক ও খ—উভয় গ্রুপে আড়াইহাজার উপজেলায় চ্যাম্পিয়ন

আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠিত ‘যুক্তির মহারণ–২০২৬’ বিতর্ক প্রতিযোগিতায় ক ও খ—উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ -এর পক্ষ থেকে আমাদের কৃতী বিতার্কিকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

🏆 বিজয়ী বিতার্কিক — ‘ক’ গ্রুপ
বিষয়: “নৈতিক শিক্ষার অভাবই সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধির প্রধান কারণ।”
১. নাজিফা নুজহাত তোহ্ফা
২. মম মিত্র
৩. নাবিত মোহাম্মদ মায়াজ

🏆 বিজয়ী বিতার্কিক — ‘খ’ গ্রুপ
বিষয়: “সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোর-কিশোরীদের একাকিত্ব বৃদ্ধির জন্য দায়ী।”
১. এসমোয়েল হাদী শায়ন
২. আশরেবা হক
৩. আনিসা তাসনিম

তোমাদের যুক্তিবোধ, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা, আত্মবিশ্বাস ও অসাধারণ বিতর্ক দক্ষতার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌟

উপজেলা পর্যায়ে দ্বৈত চ্যাম্পিয়ন—USC-এর জন্য গর্বের অর্জন।

এ সাফল্যের ধারাবাহিকতায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও সাফল্য অর্জনের জন্য তোমাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
তোমাদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও আত্মবিশ্বাসী উপস্থাপনা ভবিষ্যতেও সাফল্যের পথকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা।

শুভকামনা ও ভালোবাসা রইল তোমাদের জন্য। ❤️

শিক্ষক–অভিভাবক মতবিনিময় সভা…৫ম শ্রেণির শিক্ষার্থীদের ২য় পর্বান্ত পরীক্ষার উত্তরপত্র প্রদর্শন, বৃত্তি পরীক্ষার জন্য নির্ব...
14/09/2026

শিক্ষক–অভিভাবক মতবিনিময় সভা…

৫ম শ্রেণির শিক্ষার্থীদের ২য় পর্বান্ত পরীক্ষার উত্তরপত্র প্রদর্শন, বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা এবং তাদের ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে সম্মানিত অভিভাবকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নেওয়াই আমাদের অঙ্গীকার।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতায় অঙ্গীকার!“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬” উপলক্ষে উপজেলা প্র...
12/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতায় অঙ্গীকার!

“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬” উপলক্ষে উপজেলা প্রশাসন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক কার্যক্রমে ইউনাইটেড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

আসুন, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

Address

United School And College, Araihazar
Narayanganj
1450

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801736878797

Alerts

Be the first to know and let us send you an email when United School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to United School and College:

Shortcuts

Share

Category