iTecH School

iTecH School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from iTecH School, Education Website, Signboard, Narayanganj.

আইটেক স্কুল একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম; রয়েছে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। একাডেমিক (SSC ও HSC), স্কিলভিত্তিক, ব্যক্তিগত ও আত্ম-উন্নয়নমূলক কোর্সসমূহ বিনামূল্যেও শেখার সুযোগ রয়েছে।

30/08/2026
এসএসসি পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে।দেখে নাও পরীক্ষা কবে
24/08/2026

এসএসসি পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে।দেখে নাও পরীক্ষা কবে

11/08/2026

📢 এসএসসি ২০২৬ বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যত প্রশ্ন!
রেজাল্ট প্রকাশ হয়েছে, আজ থেকে শুরু হয়েছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন। অনেকের মনেই এখন নানা প্রশ্ন—চলো, সহজভাবে জেনে নিই। 👇

❓ বোর্ড চ্যালেঞ্জ করলে কি খাতা আবার দেখা হবে?
✅ হ্যাঁ। এবারের এসএসসি ২০২৬-এর ক্ষেত্রে খাতা নতুন করে মূল্যায়নের বিষয়টি বলা হয়েছে। তাই এটিকে শুধু আগের নিয়মের মতো খাতা যাচাই হিসেবে না দেখে নতুন করে মূল্যায়নের বিষয়টি মাথায় রাখবে।

❓ আমি যে নম্বর পেয়েছি, বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমে যেতে পারে?
✅ বোর্ড চ্যালেঞ্জ করলে ফল পুনরায় মূল্যায়নের আওতায় যাবে। বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বাঁড়ার সুযোগ রয়েছে বরঞ্চ কমার সুযোগ নেই, আর না বাড়লে আগের টাই থাকবে।

❓ ফেল করা শিক্ষার্থী কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে?
✅ হ্যাঁ, পারবে। কোনো বিষয়ে ফেল করে থাকলে এবং মনে হলে প্রাপ্ত নম্বর সঠিক হয়নি, সে বিষয়েও আবেদন করা যায়।

❓ ফেল থেকে পাস হওয়ার সুযোগ আছে?
✅ নতুন মূল্যায়নে যদি প্রয়োজনীয় নম্বর পাওয়া যায়, তাহলে ফল পরিবর্তন হয়ে পাস হতে পারে।

❓ শুধু GPA কম হয়েছে বলে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে?
✅ হ্যাঁ। কোনো নির্দিষ্ট বিষয়ে প্রত্যাশার তুলনায় কম নম্বর পাওয়ার কারণে GPA কমে গেলে সেই বিষয় নিয়ে আবেদন করা যায়।

❓ একটা বিষয়ে ২/৩ নম্বর কম পেয়েছি—বোর্ড চ্যালেঞ্জ করব?
✅ এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তবে মনে হলে নম্বর প্রত্যাশার তুলনায় অস্বাভাবিক কম এসেছে, তাহলে আবেদন করার বিষয়টি বিবেচনা করতে পারো।

❓ কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে?
✅ যে বিষয়গুলো নিয়ে তোমার আপত্তি বা সন্দেহ আছে, সেগুলোতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করা যাবে। আবেদন করার আগে নিজের বোর্ডের বিষয় কোড ও নিয়ম অবশ্যই দেখে নেবে। চাইলে সকল বিষয়েও করতে পারবে।

❓ সব বিষয়ে কি একসঙ্গে বোর্ড চ্যালেঞ্জ করা যায়?
✅ প্রয়োজন অনুযায়ী একাধিক বিষয়ে আবেদন করা যায়। তবে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত নিয়ম ও ফি প্রযোজ্য হবে।

❓ বোর্ড চ্যালেঞ্জ করলেই কি নম্বর বাড়বে?
❌ না। বোর্ড চ্যালেঞ্জ মানেই নম্বর বাড়বে—এমন কোনো নিশ্চয়তা নেই। নতুন মূল্যায়নের ফলের ওপর পরিবর্তন নির্ভর করবে।

❓ বোর্ড চ্যালেঞ্জ করলে কি আগের রেজাল্ট বাতিল হয়ে যাবে?
✅ না। শুধু আবেদন করার কারণে তোমার বর্তমান ফল বাতিল হয়ে যাবে না। পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তন হলে সেটিই সংশোধিত ফল হিসেবে বিবেচিত হবে।

❓ বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশের আগে কি কলেজে ভর্তি হওয়া যাবে?
✅ বোর্ড চ্যালেঞ্জ করেছো বলে কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে না। ভর্তি সংক্রান্ত সময়সূচি অনুযায়ী আবেদন করতে হবে।

❓ কলেজে ভর্তি হওয়ার আগেই কি বোর্ড চ্যালেঞ্জের ফল দিয়ে দেবে?
✅ হ্যাঁ, কলেজে ভর্তি হওয়ার পূর্বেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে যাবা।

❓ বোর্ড চ্যালেঞ্জের পর নম্বর বাড়লে কি GPA-ও বাড়তে পারে?
✅ হ্যাঁ, কোনো বিষয়ে নম্বর বাড়ার ফলে গ্রেড পরিবর্তন হলে GPA-তেও পরিবর্তন আসতে পারে।

❓ বোর্ড চ্যালেঞ্জ করে নম্বর না বাড়লে কী হবে?
✅ তাহলে আগের ফলই বহাল থাকবে।

❓ বোর্ড চ্যালেঞ্জের জন্য আবার পরীক্ষা দিতে হবে?
❌ না। বোর্ড চ্যালেঞ্জের জন্য নতুন করে পরীক্ষা দিতে হয় না।

❓ বোর্ড চ্যালেঞ্জের জন্য কোথায় আবেদন করব?
✅ তোমার শিক্ষা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন করার সময় বিষয় কোড ও অন্যান্য তথ্য খুব সতর্কভাবে দেবে।

❓ শেষ কথা—বোর্ড চ্যালেঞ্জ করব কি না?
👉 যদি মনে হয় কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর তোমার প্রত্যাশার তুলনায় অনেক কম এসেছে, তাহলে বিষয়টি নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করার কথা ভাবতে পারো। তবে ফেসবুকের গুজব নয়, নিজ বোর্ডের অফিসিয়াল নির্দেশনাই চূড়ান্ত।

❤️ রেজাল্ট যেমনই হোক, মনে রেখো—একটা রেজাল্ট তোমার পুরো ভবিষ্যৎ ঠিক করে দেয় না।

SSC উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
10/08/2026

SSC উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

09/08/2026

SSC Result দেখুন ২ মিনিটে! | Marksheet সহ Result দেখুন

31/07/2026

কি কি পড়তে হবে ইংরেজি ২য় পত্রে ও মানবন্টন | Class 9-10(SSC) | English 2nd paper

এসএসসি পরীক্ষার্থীরা প্রস্তুত তো?
28/07/2026

এসএসসি পরীক্ষার্থীরা প্রস্তুত তো?

যদি ভূগোল ও পরিবেশ এর ৫ম অধ্যায় : বায়ুমণ্ডল পড়ে থাকো তাহলে নিচের প্রশ্নের উত্তর দেও।আর যদি না পড়ে থাক তাহলে এখনই ক্লাস ক...
23/07/2026

যদি ভূগোল ও পরিবেশ এর ৫ম অধ্যায় : বায়ুমণ্ডল পড়ে থাকো তাহলে নিচের প্রশ্নের উত্তর দেও।
আর যদি না পড়ে থাক তাহলে এখনই ক্লাস করে আসো iTech School এ
👉https://www.youtube.com/playlist?list=PLZR--XBuh-qI

19/07/2026

আবহাওয়া ও জলবায়ু এর পার্থক্য কি ?

এই একটি পোস্ট সেভ করে রাখলেই তোমরা শিফা ম্যাম এর সকল ক্লাস সহজেই খুজে পাবে। এখন থেকে এই পোস্টেই আপডেটেট ক্লাস লিঙ্ক এড ক...
16/07/2026

এই একটি পোস্ট সেভ করে রাখলেই তোমরা শিফা ম্যাম এর সকল ক্লাস সহজেই খুজে পাবে।
এখন থেকে এই পোস্টেই আপডেটেট ক্লাস লিঙ্ক এড করা হবে,তাই এই পোস্ট সেভ করে রাখলেই তোমাকে কস্ট করে ক্লাস খুজতে হবে না ।

🟠১ম অধ্যায় : পৌরনীতি কি, পরিবার ও সমাজের ধারণা ⤵️

ক্লাস ১ঃ https://youtu.be/364FJDupIqI

ক্লাস ২ঃ https://youtu.be/ZJMMK4cZfgM

🟠২য় অধ্যায় : নাগরিক ও নাগরিকতা ⤵️

ক্লাস ১ঃ https://youtu.be/uiH2IfdzSPQ

ক্লাস ২ঃ https://youtu.be/SiZGsX2S4LU

🟠৩য় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য ⤵️

ক্লাস ১ঃ https://youtu.be/nft6sA8I-p4

ক্লাস ২ঃ https://youtu.be/azfJsTuArIA

🟠৪র্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা ⤵️

ক্লাস ১ঃ https://youtu.be/QPQbQJFA86Q

ক্লাস ২ঃ https://youtu.be/6m85d3auVDc

🟠৫ম অধ্যায় : সংবিধান ⤵️

ক্লাস ১ঃ https://youtu.be/SM8E7yJd-Do

ক্লাস ২ঃ https://youtu.be/GWcg_eLMipg

🟠৬ষ্ঠ অধ্যায় : বাংলাদেশের সরকার ব্যবস্থা ⤵️

ক্লাস ১ঃ https://youtu.be/PRTIneX3Jz0

ক্লাস ২ঃ https://youtu.be/6hRghljX7a4

Address

Signboard
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when iTecH School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share