13/01/2024
From : জুনিয়র
To : সিনিয়র আপু ( লিজা)
ওহে সিনিয়র সুন্দরি 💓
আশা করি ভালোই রইয়াছো । কিন্তু আমি তো ভালো নেই কন্যা । তোমাকে দেখিবার পর থেকেই আমার ঘুম হইয়াছে নষ্ট । সারারাত তোমাকে নিয়ে স্বপ্ন দেখিতে দেখিতে ভোর হইয়া যাই কিন্তু তোমাকে নিয়ে ভাবা তো বন্ধ করিতে পারি না । তোমার চোখ দুটি টানা টানা 👀
দেখিয়া অন্তর জুরায় আহা কী অপরূপ তোমার হাসি মনে হয় কখনও দেখি নেই
তোমার জন্য সব করিতে রাজি আছি 💓 তুমি যদি চাহ তোমার জন্য চন্দ্র আনিতে রাজি আছি সামনে আমি মহা বিদ্যালয় উঠিয়াব ইচ্ছা ছিলো ঢাকা কলেজ এ যোগ দান করিব কিন্তু তোমাকে দেখিবার পর চিন্তা টা অন্য রকম হইয়া গেইলো এখন একটি মাত্র ইচ্ছাই পোষন করিব তোমাকে আমার পেতে এ হবে ইহার জন্য আমি নারায়ণগঞ্জ তোলার কলেজ আসিব। শুনেছি তুমি নাকি অনেক বন্ধুত্বপূর্ণ ইহা তো আমি চাহি সামনে এসএসসি পরীক্ষা পড়ার টেবিলে তোমার ছবি দিয়াছি ❤️🔥
কিন্তু কোন লাভ হয় নাই শুধু তোমাকে দেখিতে ইচ্ছা করে
ও হে সুন্দরী এই মন তোমার নামে লিখিয়া দিলাম তুমি যদি বল কলিজাখানা কাটিয়া তোমার সামনে হাজির করিয়াবো
ও হে তোমাকে ভালোবাসি সিনিয়র ❤️🔥
(দয়া করিয়া সিনিয়র ভাইয়ারা তাঁহার দিকে নজর দিয়েবেন না তাহলে আপনাদের জুনিয়র বন্ধু টি মনে
ব্যথা পাহিব 💔 ধন্যবাদ ❤️🔥)
10/12/2023
From: দূরে দূরে থাকা কেউ 🙃
To : JI S AN
আসসালামু আলাইকুম..! শুরুতে সালাম এই জন্য দিলাম কারণ, আপনাকে যেদিন 1st দেখেছিলাম অইদিন আপনি আপনার আম্মুর ফোন রিসিভ করে, সুন্দর করে একটা সালাম দিয়েছিলেন☺️, আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছে প্লাটফর্মে, আপনাকে প্লাটফর্ম এ আমি প্রায় সময় দেখি 🫠, কিন্তু আপনার সাথে আপনার অনেক গুলা ফ্রেন্ড থাকে প্রতিবার, যার কারণে আপনার কাছে গিয়ে যে, পরিচয় দিবো, সেটা আর হয়ে উঠে না😔..! আমি কয়েকবার আপনার সামনে দিয়া যাওয়ার চেষ্টাও করেছি, কিন্তু আপনি হয় ফোন চালাতে চালাতে হাটেন নাহলে ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে হাটেন..! 😑😑 আশে পাশে যে মানুষ যায় তাকাইলে কি হয় হ্যাঁ..? 😐 তারপর আরেকদিন দেখলাম মিনারে ফ্রেন্ডদের নিয়া আড্ডা দিতেছেন, আপনাকে দেখে, আমিও চুপ করে গিয়ে এক কোণায় বসে পড়লাম, আপনি গান গাইতেছিলেন ( আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী) 😇.. ভাবলাম গান গাওয়া শেষে, কোনো একটা অযুহাতে আপনাকে ডাক দিব, কিন্তু দেখলাম, অন্য একটা মেয়ে আপনাকে বলতাছে, এই চাপেন তো! 😤😤 তারপর আপনি মেয়েটাকে যেভাবে সাবান পানি ছাড়া ধুঁয়ে দিলেন, ওইটা দেখে মজাও পাইছি আবার ভয়ও পাইছি🥹, ভাবলাম আপনি আবার আমার সাথেও নাকি রাগারাগি করে বসেন..! 🫥 আপনার ঠিকানা, আপনি তোলারাম এ পড়েন, সায়েন্সের, এতটুকু জানতে পেরেছি! বাকি কিছু কোনোদিন জানা হবে কিনা, জানি না 😔। আপনার প্রোফাইল থেকে আমার পছন্দের কয়েকটা পিক এড করে দিলাম 🙂।
ভালো থাকবেন সবসময়, আর আমি লুকাইয়া লুকাইয়া তাকামু ওকে.. 🤭
আল্লাহ হাফেজ, আবার দেখার হওয়ার অপেক্ষায় রইলাম ❤️🩹
18/11/2023
From:অচেনা সিনিয়র
To : kazi halima শ্রেণি : একাদশ (ব্যবসা শিক্ষা) রোল:৮৬
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় 🥺❤️
প্রিয়,
কিভাবে শুরু করবো বুঝতে পারছি না, এটাই হবে আমার জীবনের প্রথম ও শেষ লেখা !
আপনার চোখ গুলো মারাত্মক সুন্দর 😊🤍 যে কেউ আপনার চোখের দিকে তাকালে মায়ায় পরে যাবে!
আপনাকে কাছ থেকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার । ইচ্ছাটা পূরণ হয়েছে --- আলহামদুলিল্লাহ ☺️
আপনাকে আমি অনেক কাছ থেকে দেখছি একদিন হঠাৎ করে আপনার সামনে আসব ।
কিছু জিনিস দূর থেকেই সুন্দর তোমাকে না হয় আমি দূর থেকেই দেখে যাবো☺️♥️
ভালবাসি প্রিয়💞
06/10/2023
form:আপনার ক্লাসমেট
নাম: Dipto💙
Class: inter 2nd year এ এইবার
আপনাকে প্রথম দেখেছিলাম নবীন বরণ এর দিন। ওইদিন থেকেই আপনাকে ভালোবেসে ফেলেছি।কিন্তু আপনাকে বলার সাহস পাইনা কখনো।আপনার সামনে এসে ও চুপ করে দাঁড়িয়ে থাকি আর আপনি আমার সামনে থেকে চলে যান আপনাকে আমি দেখতেই থাকি ।আপনার সাথে কথা হয়নি কোনো সময় ।কিন্তু আপনাকে আমি দূর থেকে চাঁদ এর মত ভালোবাসি।
আর আপনার হাঁসি দেখে ই আমি আপনার মায়ায় পরে গেসি 😇 ।আপনার হাঁসি টা অনেক কিউট।হাসলে আপনাকে অনেক ভালো লাগে।
জানি না আপনি আমাকে ভালোবাসেন কি না ???
কিন্তু I love you 🥰Dipto💝❤️
অনেক ভালোবাসি তোমাকে 😘🌹🥀
ইতি,
S
19/08/2023
Name:Shanto Mallik
Clss :intet 1st year
Grp:Arts
Session :0B
কিভাবে শুরু করব সত্যিই বুঝতে পারছি না🙈আপনাকে ১ম যেদিন দেখেছি সরকারি তোলারাম কলেজের সংসদের ভিতরে । ঠিক তার পরের দিন মিনারের ভিতর। আজ অনেকদিন হয়েছে আপনাকে দেখিনা। কোথায় হারিয়ে গেছেন আপনি।আমি আপনার প্রতি ক্রাশ নই কারণ ক্রাশ তো ক্ষণস্থায়ী হয়। ক্ষণিকের ভালো লাগা আর ক্ষণিকের ভালোবাসা আমি চাই না।
আপনার হাসিটা আমার কাছে খুব ভালো লাগে।
আপনার কথা বলার ভঙ্গি,আপনার অন্যের প্রতি সহযোগী মনোভাব,বিপদে নিজের কথা না ভেবে অন্যের জন্য ছুটে যাওয়া এই সবকিছুই আমার আপনার প্রতি প্রেমে পড়ার মুখ্য কারণ।
আপনার মায়াবী মুখটাকে ভালোবাসি ❤ ভালোবাসি আপনার ঠোঁটের ঐ স্নিগ্ধ হাসিটা। আপনার সরলতা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে।
বেশি কিছু চাই না শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে আপনার হাতটা ধরে হাঁটতে চাই।
গোধূলি লগ্নে বসে একসাথে কফি খেতে চাই দুজন।২ জন মিলে অনেক গল্প করবো 😍 আপনার বুকে মাথা রেখে জোৎস্না দেখবো।দিবেন কি সেই অধিকার...??
শুনলাম আপনি নাকি আমাদের থেকে সিনিয়র। তখন আপনাদের সাথে পড়ে এক বড় আপুর আইডিতে গিয়ে অনেক কষ্টের বিনিময়ে আপনার আইডি খুঁজে পেয়েছি।ঠিক তখনই আপনাকে রিকুয়েষ্ট পাঠায়ছি।
কিন্তু আদৌ আপনি গ্রহণ করলেননা।
প্লিজ দয়া করে রিকুয়েষ্টটা গ্রহন করে নিয়েন।হয়তো আমি যদিও আপনাকে অনেকবার মিনার এবং ছাত্র সংসদে দেখছি।
কিন্তু আপনি আমার দিকে একটাবার তাকাননি😥অনেক ভালো লাগে আপনাকে 😌😌
07/08/2023
From: আপনার অচেনা কেউ😅
To: Jisan Bhaiyaa
প্লিজ রাগ করবেন না,আমি দেখেছি আপনার রাগ অনেক বেশি😬
আপনি খুব অল্প তেই রাগ করেন🙂
এই অতিরিক্ত রাগের মাঝেও আমি আপনাকে অনেক পছন্দ করি,মাঝে মাঝে তাকিয়ে থাকি আপনি দেখেন কিন্তু খেয়াল করেন না মনে হয়,সংসদ এ আপনি always দুষ্টামি করেন😁
যাইহোক আমি চাই আমার ভালোবাসা পূর্নতা পাক🤩
আসলেই আমি আপনাকে প্রচুর লাইক করে ফেলেছি💘
"যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে,যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও বেশি"!🙁❤️🩹
07/08/2023
To : Sidratul Muntaha
Group : Humanities (2023-24)
From : Unknown
আসসালামু আলাইকুম
কিভাবে শুরু করবো সত্যি বুঝতে পারছি না।
প্রিয়
ভালোবাসলে পিঁপড়েও পাহাড় ডিঙোয়, আর মানুষ বুকের ভিতর আকাশ পোষে ভালোবেসে।তোমার চোখের চাহনিতে কি যেন একটা নেশা লেগে থাকে। চোখ দুটো আশ্চর্য সুন্দর। যেমন কাঁটাকে বিখ্যাত করেছে গোলাপ তেমনি তোমাকে আরো বেশি সুন্দর করেছে ওই চোখ। কথা বলতে বলতে চোখের মনি নাচিয়ে আশে পাশের পুড়ো জায়গা টাকে তোমার মস্তিষ্কের আয়ত্তে নিয়ে নাও। ওই চোখের নেশায় যে কোন রাজামশাইও যুদ্ধে যেতে পিছ পা হবে না। আর হাসিটা যেন এক শতাব্দীর মৃদু ছায়া। শাড়ীর সাথে কপালের ছোট্ট কালো টিপে ভীষণ মানায় তোমাকে। নীল আর কমলা আঁচলের শাড়িতে তোমাকে প্রচন্ড মানাইবে !
মনে হয়েছিল তোমাকে ভালোবাসবো বলেই আমি প্রেমিক হয়েছি। চোখ ফেরানো যায় না । লুকিয়ে লুকিয়ে তৃপ্ত হয়ে দেখি যতক্ষণ দেখা যায়। কিন্তু তাও তৃপ্তি হয় নাহ।আমি জানি আমার এ ভালোবাসাতে তোমার কিছু যায় আসে না। তবুও আমি ভালোবাসবো।
নিজেকে সুখী আর উৎফুল্ল দেখতে হলে তোমাকে ভালোবেসে যেতেই হবে আমার। তোমার হাসি দেখলে আমার কি হয় আমি মোটেও জানি নাহ।
তখন অন্য কোনো কিছুর চিন্তা মাথার ধারে কাছেও আসে নাহ।
তোমাকে দূর থেকে তাকিয়ে থাকার মজাটাই অন্যরকম। একটা শান্তি কাজ করে তখন।
জানি এটা আমার একতরফা। এই একতরফা ভালোবাসার একটা সুবিধে কি জানো? তোমাকে নিয়ে কল্পনা করার সময় যখন যেখানে খুশি ইচ্ছে মতো তোমাকে সাথে নিয়ে যাওয়া যায়। বর্ষা, শরত, বসন্ত যখন যেখানে ইচ্ছে,বৃষ্টি জলে ভিজতে পারি। তোমার খোপায় হোসনে হেনা গুজে দিতে পারি, তোমাকে নিয়ে লেকে ধারে বসে স্রোতের তীব্র আওয়াজে এক সাথে সূর্যাস্ত দেখতে পারি। তোমাকে নিয়ে অদ্ভুত সব ইচ্ছেগুলো এখন আমায় পেয়ে বসেছে। যদিও জানি এটা সম্ভব নয়।
সব শেষে এটুকুই বলতে চাই ভালোবাসি, ভালোবাসবো যেকোনো সময়, যে কোনো অবস্থা তে।
31/07/2023
To: Md sajid
From : ভালো করে ভেবে দেখ তোমার অনেক কাছের মানুষ....😇
কি বলে শুরু করব বুঝতে পারছি না.....🫠
তোমার বেপারে সারাদিন বললেও বলা শেষ হবে না তাই সোজাসুজি বলতে চাই ভালোবাসি প্রিয়....💝
তোমার সাথে আমার প্রথম পরিচয় সংসদ এ আমার এক বান্ধবীর মাধ্যমে, তারপর থেকেই ধীরে ধীরে ভালোবাসার তৈরি।❤আমার ভালোবাসা কল্পনা জুড়ে শুধু তুমিই আছো।😍
যেখানে আমার সবটা জুড়ে শুধু তুমি যেখানে ভালোবাসি বলাটা কি খুব বেশি কিছু....?
~হূমায়ুন আজাদ বলেছেন_
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম
তাই আমি হাজার বার বহু যুবক দেখে ভাল লাগার একটি জায়গা তৈরী করলে ও আমি হারাইনি কারো মাঝে হারিয়েছি শুধু তোমার সাজে।😌
*রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন_
আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।
আমি তোমাকে তেমনি
আমার প্রতিটা মূহু্র্ত কাছে চাই🤗
* বঙ্কিম চন্দ্র চট্টপ্যাধ্যায় বলেছেন_
যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা।
* এনাট ফেন্স বলেছেন_
দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে।
*বায়রন বলেছেন_
প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয়না।
* জর্জ চ্যাপম্যান বলেছেন_
ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।’
তাই হয়তো আমি তোমার
ভালবাসা চাওয়ার সাহস করি না
তবে একটু ভালবাসাতো দিও😙
*রেদোয়ান মাসুদ
বলেছেন_
প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ। কারণ মরণব্যাধি মানুষকে একবারে শেষ করে দেয়। আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে।
*টমাস মিল্টন বলেছেন_
ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাড়াতে পারে।
তাই হয়তো বামন হয়েও
চাঁদ পাওয়ার কল্পনা করি।
সব শেষে বলতে চাই তোমার দেয়া ফুলটা খুব যত্ন সহকারে তোলা রইলো......💮
ইতি
তোমার বেলি & লাল গোলাপ........💝
22/07/2023
From:হাস্পাতালে আপনার মা'র পাশের বেডের মেয়েটি
to: অচেনা সেই ছেলেটা
আপনি কোথায় থাকেন,কোন কলেজে পড়েন কিছুই আমার জানা নেই।শুধু এইটুকু জানি যে আপনি নারায়ণগঞ্জ থাকেন,,তাই ভাবলাম,এই প্লাটফর্ম টা তে না হয় এক্টু খুঁজে দেখি
প্রথম যেদিন আপনার মা কে হাস্পাতালে এডমিট করলেন,সেইদিন আপনাকে প্রথম দেখি,,,আর প্রথম দেখাতেই ভালো লাগা যাকে বলে,,তা ই হয়ে গেলো
যদিও আমি খুব অসুস্থ ছিলাম,,তারপর ও আমার আগোচরে আড়চোখে আমাকে দেখা,,এইটা আমার কাছে গোপন ছিলো না
যখন ২জনের চোখে চোখ পড়ে যেতো,,, খুব হাসি পেতো তখন🫣
যাই হোক,,আমাকে রিলিজ দেওয়ার পর ২দিন হাস্পাতালে গিয়েছি
কিন্তু মিরেকেল ভাবে যে সেই ২দিন ও আপনার সাথে দেখা হবে ভাবতে পারিনি
প্রথমদিন আপনার বাবা ছিলো তাই হয়তোবা কথা বলতে পারেন নাই,আর লাস্ট দিন আমার মা ছিল 😒
আপনার কপাল খারাপ নাকি আমার,,বুঝতেছি না
যাই হোক
আমার কনফেশন টা দেখে যদি আমাকে চিনে থাকেন,তাহলে এই পেজের এডমিন থেকে আমার আইডিটা কালেক্ট করে নিয়েন😊
অপেক্ষায় রইলাম আপনার জন্য🫰
19/07/2023
From:-unknown
To:- Nirob Ahamed
#কলেজঃ- সরকারি তোলারাম কলেজ,নারায়ণগঞ্জ🖤
#ডিপার্টমেন্টঃ- উচ্চমাধ্যমিক, ব্যাবসায় শিক্ষা ,২য় বর্ষ (২০২১-২২) 😐
তোমাকে প্রথম কলেজে Exam সময় দেখেছিলাম।
আমরা একই ক্লাসে একসাথে পড়ি। আমি অবাক চোখে তোমার দিকে তাকিয়ে ছিলাম। তোমার চোখ গুলো যেন ভালোবাসার কথা বলে। 💝
এখনো হারিয়ে থাকি তোমার চোখের মায়াতে। আমার ভালোবাসা কল্পনা জুড়ে তুমি। মন বলে ভালবাসার কথা বলতে কিন্তু বলতে পারিনা। যদি কিছু বল। 😔
তুমি আমার চোখে তাকিয়ে ছিলে কিছু বার।
আমার পাশ দিয়ে যখন হেঁটে যাও মনে হয়
দূর থেকে ভালবাসি দূর থেকেই ভালোবেসে যাবো।
26/06/2023
From: তুমার খুব পরিচিত মানুষ🥰
To: Sumaiya Akter
প্রিয় সুমাইয়া,
আমি সত্যি জানিনা প্রিয় মানুষটাকে কীভাবে ইমপ্রেস করতে হয়। আমি জানি না কীভাবে ভালোবাসার কথা বলতে হয়।
তুমার সাথে আমার আগে সম্পর্ক হয়তো ভেঙ্গে গিয়েছে। কিন্তু এখন যখন ভালোবাসার মানেটা বুঝতে পারলাম তখন মনের অজান্তেই তুমাকে আমি আবার ভালোবেসে ফেললাম। তুৃমাকে আমি সবসময় ভালোবাসার কথা বলি তুমি ফাজলামো মনে করে আমাকে এড়িয়ে যাও। কিন্তু আমি সত্যি তুমাকে ভালোবাসি। আমরা সকলে মিলে যখন সাবদি ঘুরতে গেলাম সেদিন তুমাকে অপরূপ সুন্দর লাগছিলো। আসলে তার আগে থেকেই তুমাকে আমি ভালোবাসতাম। কিন্তু সেদিন থেকে তুমাকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না।
আমি তুমাকে শুধু সময় কাটানোর জন্য চাই না। আমি চাই তুমি সারাজীবন আমার সাথে থাকো। আমি কে আশা করি বুঝে গেছো।
সর্বশেষ একটা কথায় বলতে চায়, আমি সত্যি তুমাকে ভালোবাসি, যা তুমার সামনে বলতে পারি না। তুৃমি হয়তো আমাকে এড়িয়ে যাবে,
হয়তো তুমাকে পাওয়ার যোগ্যতা আমার নেই।
কিন্তু আমি তুমাকে ভালোবাসবো।
কারন আমি সকল পরিস্থিতি ফিল করেই তুমাকে ভালোবেসেছি। আর তুমাকে মন থেকেই ভালোবেসেছি।
26/06/2023
To : নুসরাত আরা
ডিপার্টমেন্ট: গণিত
সেশন: ১৯-২০
প্রিয় নুসরাত,
আমাদের প্রথম পরিচয় হয় ফেসবুকের মাধ্যমেই। একটা গ্রুপের কমেন্ট সেকশনে আমি তোমার আইডি পেয়েছিলাম। তারপর ইনবক্সে নক দিই। আমি ভাবি নাই তোমার রিপ্লাই পাবো, কিন্তু পরেরদিন তুমি রিপ্লাই দিয়েছিলে। সেই থেকে তোমার সাথে কথা বলা শুরু। তারপর আমাদের অনেক দিন কথা হয়েছে। তুমিই আমার জীবনে প্রথম এবং একমাত্র মেয়ে যার সাথে আমি এত বেশি কথা বলেছি। তুমিই একমাত্র মেয়ে যার প্রতি আমার আস্তে আস্তে ভালোলাগা কাজ করে।
আমাদের প্রথম দেখা হয়েছিল হাসপাতালে 😁 সত্য কথা হচ্ছে প্রথম তোমাকে দেখে আমার একটুও ভালো লাগে নাই। আমি পুরাই হতাশ হই। অনলাইনে তোমাকে যেমন দেখেছি তার ৫০% ও বাস্তবে মিল পাই নাই। হয়তো হাসপাতালে থেকে তোমার চেহারা শুকিয়ে গিয়েছিল। কিন্তু তোমার কথা বলা, ব্যক্তিত্ব, তোমার কণ্ঠস্বরের আমি প্রেমে পড়ে যাই। তোমার কণ্ঠে বোধহয় মাদকতা আছে। যে একবার শুনবে সে বার বার শুনতে চাইবে।
তোমার সাথে আমার একবারই দেখা হইছিল। অনেক দিন পর একটা গোপন কথা বলি। জানিনা তুমি দেখবে কিনা, তবুও বলি...তুমি বাড্ডাতে যখন তোমার খালার বাসা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলে অনেক কষ্টে তোমার সাথে তোমাদের বাসা পর্যন্ত যেতে তোমাকে রাজি করিয়েছিলাম। কিন্তু তোমার সাথে যাওয়ার কোন ইচ্ছাই আমার ছিল না। হুদাই এইগুলা করেছিলাম। কিন্তু সেদিন রাতে যখন জানতে পারি তুমি তোমার খালার বাসা থেকে বের হয়ে অসুস্থ হয়ে পড়েছিলে তখন আমার খুব খারাপ লাগতেছিল। ভাবছিলাম কেন তোমাকে বলেও তোমার সাথে যাই নাই। এটা মনে পড়লে এখনো অনেক খারাপ লাগে। নিজের প্রতি রাগ হয়। সেদিন আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল।
যাইহোক,
সবাই বলে প্রথম প্রেম নাকি ভুলা যায় না। আমিও তোমাকে কোনভাবেই ভুলতে পারছি না। তোমাকে এখনো আমার প্রতিনিয়ত মনে পড়ে। তুমি যে আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা! জানি না, আমি তোমার প্রথম ছিলাম কিনা...!
তুমি তোমার ফ্যামিলির সকল কথা আমার কাছে শেয়ার করতে। আমিও মনোযোগ দিয়ে সব শুনতাম। কিন্তু হঠাৎই তোমার কি যে হলো...
তুমি আমাকে ইগনোর করা শুরু করলে। যা একটা সময় গিয়ে পুরোপুরি বন্ধ। আমাদের কথা হয় না অনেক দিন। কিন্তু আমি তোমাকে সেই আগের মতোই মনে করি প্রতিদিন। এখনো আমি সার্চ দিয়ে আমাদের পুরোনো কনভারসেশন গুলা পড়ি। একা একাই হাসি।
সব অনুভূতিগুলো লিখতে গেলে শেষ করা যাবে না।
আমি কোন লেখক বা সাহিত্যিক নই। তাই এত সুন্দর করে আমার অনুভূতি গুলো তুলে ধরতে পারি নাই।
আমি শুধু চাই প্লিজ তুমি আবার ফিরে এসো। আমাদের আবার কথা হউক। আমাদের আবার দেখা হোক। আমি তোমার মায়ায় পড়ে গেছি। কারোর মায়ায় একবার পড়লে তা থেকে আর বের হওয়া যায় না। প্লিজ ফিরে এসো মায়াবিনী। আমরা সারাজীবন একসাথে গল্প করতে চাই।