30/09/2026
অভিভাবকদের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা
একই বয়সের অন্য শিশু দ্রুত কুরআন পড়া বা মুখস্থ করা শিখছে, আর আপনার সন্তান একটু ধীরে এগোচ্ছে—এটি দেখে হতাশ বা উদ্বিগ্ন হবেন না। ❤️
প্রতিটি শিশুই আলাদা। তাদের শেখার গতি, মনোযোগ ও শেখার ধরনও আলাদা। কেউ দ্রুত নাজেরা শিখে, কেউ একটু সময় নেয়; কেউ সহজে মুখস্থ করে, আবার কারও ক্ষেত্রে বারবার অনুশীলনের প্রয়োজন হয়।
আপনার সন্তান একটু দেরিতে শিখছে মানেই সে কম মেধাবী—এ ধারণা ঠিক নয়।
বরং ধৈর্য, নিয়মিত অনুশীলন, উৎসাহ ও শিক্ষকের সহযোগিতায় সে ইনশাআল্লাহ ধীরে ধীরে এগিয়ে যাবে।
তাই অন্য শিশুর সঙ্গে আপনার সন্তানকে তুলনা না করে তাকে ভালোবাসা, সময় ও উৎসাহ দিন। চাপ নয়—তৈরি করুন শেখার সুন্দর পরিবেশ। 🌸
মনে রাখবেন—সব ফুল একই দিনে ফোটে না; প্রতিটি ফুলই তার নিজস্ব সময়ে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। 🌺
🤲 আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করুন এবং কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
— তাযকিয়াতুল মিল্লাত হিফয মাদ্রাসা
কুরআনের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম।