চাষাঢ়া , নারায়ণগঞ্জ

চাষাঢ়া , নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র Chashara is a main point of narayanganj. Chashara is a famous place. Have a centre shahid minar, tolaram college...

চাষাঢ়া শহীদ মিনার সামনের জায়গা এই রকম ফাকা দেখি আমিতো অবাক!
29/12/2017

চাষাঢ়া শহীদ মিনার সামনের জায়গা এই রকম ফাকা দেখি আমিতো অবাক!

livenarayanganj.com/index.php/2013-08-19-09-51-11/34124-2017-09-09-09-41-46
10/09/2017

livenarayanganj.com/index.php/2013-08-19-09-51-11/34124-2017-09-09-09-41-46

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কলেজ ড্রেসে চাষাড়া শহীদ মিনারে অবস্থান করায় শিক্ষার্থীদের আড্ডা ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। আর শিক্ষার্থীরা বলেছে, ঈদের ছুটি শেষে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি ছিল এদিনের মূল অনুষঙ্গ। তাই ক্লাস না হওয়া শহীদ মিনারে আড্ডা দিতে এসেছিলেন তারা। প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবা...

আজ সকাল ৬টা ৩০মিনিটে। চাষাড়া সান্তনা মার্কেট এর নিচে ফুড ল্যান্ড (কনফেকশনারী) বেকারিতে ভয়াবহ আগুন লেগেছিল। দোকানের মানিক...
11/08/2017

আজ সকাল ৬টা ৩০মিনিটে। চাষাড়া সান্তনা মার্কেট এর নিচে ফুড ল্যান্ড (কনফেকশনারী) বেকারিতে ভয়াবহ আগুন লেগেছিল। দোকানের মানিকের নাম হারুন সাহেব, খুব ভাল মানুষ। এতে কারো ক্ষয়খতি হয়নি। তবে ৩-৪টা দোকানের এ.সি পুড়ে গেছে। আশেপাশে পানি না থাকায় অসুবিধা হয়েছিল! পরে ফায়ার সার্ভিস-এ ফোন দিলে কিছুক্ষনের ভিতরে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
Thanks to: SI Shipon

03/03/2017
Amar Vaier  Rokte  Rangano(আমার  ভাইয়ের রক্তে  রাঙানো)গানঃ আমার ভাইয়ের রক্তে রাঙানোশিল্পীঃ সমবেত সংগীতসুরকারঃ শহীদ আলতা...
21/02/2017

Amar Vaier Rokte Rangano(আমার ভাইয়ের রক্তে রাঙানো)
গানঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো
শিল্পীঃ সমবেত সংগীত
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী
প্রকাশ
গানটি একটি খবরের কাগজের শেষের পাতায় একুশের গান শিরোনামে প্রথম প্রকাশিত হয়। তখন গীতিকারের নাম ছাপা হয়নি। পরবর্তীতে অবশ্য গীতিকারের নাম ছাপা হয়। ১৯৫৪ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে সংকলনে প্রকাশিত হয় গানটি। তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
গানটি রচনার ইতিহাস
শুরুতে এটি কবিতা হিসেবে লেখা হয়েছিল। তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কবিতাটি আব্দুল লতিফকে দিলে তিনি এতে সুরারোপ করেন। পরবর্তীতে, লতিফ আতিকুল ইসলাম প্রথম গানটি গান। ঢাকা কলেজের কিছু ছাত্র কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপনের চেষ্টা করার সময়ও গানটি গেয়েছিল। একারণে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে আলতাফ মাহমুদ, যিনি সে সময়কার একজন নামকরা সুরকার এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গানটিতে পুনরায় সুরারোপ করেন। বর্তমানে এটিই গানটির প্রাতিষ্ঠানিক সুর হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সব অঞ্চল থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ এই গান গেয়ে শহীদ মিনার অভিমুখে খালি পায়ে হেঁটে যান।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরীতে এই গান গেয়ে সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায়। গানটি রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী এবং প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ। কিন্তু পরবর্তীতে সুরকার আলতাফ মাহমুদ গানের সুরে পরিবর্তন আনেন। বর্তমানে আলতাফ মাহমুদের সুর করা গানটিই গাওয়া হয়। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে।
লিরিক্সঃ
আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

19/02/2017

লাইভ নারায়ণগঞ্জ জেলার প্রথম ভিডিও নিউজ পোর্টাল, অবিরাম পথচলা

আজকের চাষাঢ়াCaptured by : Raisul Islam RaselDevice : Nokia E6Time: 01:51 PM
12/12/2015

আজকের চাষাঢ়া
Captured by : Raisul Islam Rasel
Device : Nokia E6
Time: 01:51 PM

গোল চত্তরThanks: দৈনিক নবীগঞ্জ
08/11/2015

গোল চত্তর
Thanks: দৈনিক নবীগঞ্জ

চাষাঢ়ায় ডেকোরেটর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশনিউজ নারায়ণগঞ্জশ্রমিকদের উপর নির্যাতন বন্ধের ও ১০ দফা দাবীতে নারায়ণগঞ্...
21/09/2015

চাষাঢ়ায় ডেকোরেটর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিউজ নারায়ণগঞ্জ

শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের ও ১০ দফা দাবীতে নারায়ণগঞ্জ ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সামবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকেরা।
ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে ও জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোতালিব হোসেন, আ. মতিন, নুর ইসলাম, বাদশা প্রমুখ।
হাফিজুল ইসলাম বলেন, সকল ক্ষেত্রে শ্রমিকদের নির্যাতন নিপীড়ন করা হয়। তবে নির্যাতন করে শ্রমিক আন্দোলন বন্ধ করা যাবে না। শ্রমিকেরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন সংগ্রাম করে। অবিলম্বে এ ডেকোরেটর শ্রমিকদের দৈনিক হাজিরা ৮৫০ টাকা নির্ধারণ সহ ডেকোরেটর শ্রমিকদের ১০ দফা মেনে নিতে হবে।

Address

Chashara
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when চাষাঢ়া , নারায়ণগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share