An-Nur Hifzul Quran Madrasha

An-Nur Hifzul Quran Madrasha •طلب العلم فريضه على كل مسلم




•দ্বীনি এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ

10/09/2026
Alhamdulillah ❤️আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসার সাফল্য
10/09/2026

Alhamdulillah ❤️
আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসার সাফল্য

04/09/2026
আপনাকে ধন্যবাদ স্যার।আমরা বিশ্বাস করি, আপনার মতো সম্মানিত ও গুণী ব্যক্তির উপস্থিতি আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে ...
04/09/2026

আপনাকে ধন্যবাদ স্যার।আমরা বিশ্বাস করি, আপনার মতো সম্মানিত ও গুণী ব্যক্তির উপস্থিতি আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্বীনি শিক্ষা না থাকায় এত জুলুম-অত্যাচার: এবিএম সিরাজুল মামুন

নারায়ণগঞ্জের বন্দরে র‍্যালী আবাসিক এলাকায় ‘আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসা’র বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্দরের রয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, “আজকে যে জুলুম-অত্যাচার হচ্ছে, তার অন্যতম কারণ মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা না থাকায় নৈতিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। যারা আলেম হবেন এবং যাদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান ও মারেফত থাকবে, তারা কখনো জুলুম-অত্যাচার করতে পারেন না।”

তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মীর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি।

এ সময় মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন, জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা উপদপ্তর সম্পাদক আরাফাত প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আজিবুর রহমান ও মো. সিরাজুল ইসলাম।

আয়োজকরা জানান, র‍্যালী এলাকায় মাদ্রাসাটি গত ১৬ বছর ধরে কোরআন শিক্ষা দিয়ে আসছে। বর্তমানে এখানে প্রায় ১৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

আলোচনা শেষে দেশ, জাতি এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
- এডমিন পোস্ট।

আলহামদুলিল্লাহ ❤️
04/09/2026

আলহামদুলিল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ, গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো আন-নূর হিফজ...
04/09/2026

আলহামদুলিল্লাহ, গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী মীর নজরুল ইসলাম সাহেব।এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবার প্রিয় এবিএম সিরাজুল মামুন স্যার, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান চৌধুরী অভি, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নারায়ণগঞ্জ মহানগর।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আমাদের প্রিয় শিক্ষার্থীদের সাফল্য, তাদের মেধা ও পরিশ্রমকে উৎসাহিত করতে এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে সকলের জন্য কল্যাণ, মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

এই সুন্দর ও সফল আয়োজনের পেছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সহযোগিতা রয়েছে—আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when An-Nur Hifzul Quran Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share