16/03/2026
২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি....
Darussunnah Kamil (M.A) Madrasah
Madrasah Code : 11145 EIIN No:112469 Thana Code: 125 Distri:
16/03/2026
২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি....
12/03/2026
বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ) নিয়মিত ও বাউন্সব্যাককৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যের ভুল সংশোধন ও নতুন শিক্ষার্থীদের তথ্য MIS-Software-এ হালনাগাতকরণের সময়সীমা বর্ধিতকরণ প্রসঙ্গে।
12/03/2026
সন্তানকে মাদ্রাসায় দিয়েছে হাফেজ আলেম বানাবে। অথচ বাবা নিজে সেলুনে নিয়ে এমন কাটিং করে চুল কেটে দেয়! আফসোস হয় এমন অভিভাবকদের জন্য যারা নিজ হাতে সন্তানকে খারাপের দিকে ঠেলে দেয়। হাফেজ আলেম এটা সস্তা জিনিস নয়,যে মাদ্রাসায় থাকলেই হাফেজ আলেম হয়ে যাবে! এটার জন্য আমল আখলাক আদবের অনেক বেশি প্রয়োজন।
আল্লাহ এমন অভিভাবকদের সঠিক বুঝ দান করেন।
12/03/2026
যে সকল উপজেলায় একটি মাত্র কেন্দ্র রয়েছে সে সকল উপজেলার শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে।
11/03/2026
একজন ব্যাংক কর্মকর্তার লিখা যা অনেকটা বাদ দিয়ে সামান্য দেওয়া হলো।
“অপেক্ষার ১৫ তারিখ”
রোজার মাস। দুপুরের রোদে শহরের ছোট্ট ব্যাংকটা প্রায় ফাঁকা।
হঠাৎ দরজা ঠেলে ঢুকলেন এক ভদ্রলোক—মলিন সাদা শার্ট, পুরনো ব্যাগ, পায়ে স্যান্ডেল।
আমি চিনে ফেললাম।
তিনি পাশের গ্রামের স্কুলের একজন শিক্ষক।
প্রতি মাসেই ৮ তারিখের পর থেকে তিনি ব্যাংকে আসেন।
একই প্রশ্ন—
“বাবা, আমার বেতনটা কি এসেছে?”
আমি কম্পিউটার দেখে বলি,
“না স্যার, এখনো আসেনি।”
তিনি মৃদু হাসেন,
“আচ্ছা ঠিক আছে, আবার দেখে যাব।”
তারপর ধীরে ধীরে চলে যান।
মজার বিষয় হলো—তার বেতন কোনদিনই ১০ তারিখের আগে আসে না। কখনো ১২, কখনো ১৫ তারিখ।
তবুও তিনি প্রতিদিন দু’বার করে খোঁজ নিতে আসেন—একবার সকালে, একবার বিকেলে।
আমি কোনোদিন বিরক্ত হই না।
কারণ আমি জানি—এই মানুষগুলোর কারণেই আজ আমি এখানে বসে আছি।
একদিন সাহস করে জিজ্ঞেস করলাম—
“স্যার, আপনার কি খুব টাকার প্রয়োজন?”
স্যার একটু চুপ করে রইলেন।
তারপর ধীরে বললেন—
“আসলে ঈদ চলে এসেছে তো…
আমার দুইটা বাচ্চা প্রায় প্রতিদিন জিজ্ঞেস করে—
বাবা, আমাদের নতুন জামা কবে কিনে দিবা?”
এটা বলার সময় স্যারের চোখের পানি তিনি লুকাতে পারলেন না।
আমি তাকিয়ে রইলাম।
কারণ আমি জানি—স্যারকে আমি যতদিন দেখি, প্রায় একই পোশাক পরে আসেন।
নিজের জন্য নতুন কিছু কিনেছেন—এমনটা কখনো দেখিনি।
সেদিন মনে মনে একটা প্রশ্ন জেগেছিল—
যে মানুষটা জাতি গড়ার কারিগর,
যার হাতে তৈরি হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্মকর্তা—
তার নিজের জীবন যদি এমন কষ্টে কাটে,
তাহলে আমাদের সমাজ আসলে কতটা উন্নত?
আমাদের দেশে রাস্তা হয়, সেতু হয়, বড় বড় উন্নয়ন হয়—
কিন্তু শিক্ষকদের উন্নয়ন কবে হবে?
সেদিন ব্যাংকের কাউন্টারে বসে মনে হয়েছিল—
একটা জাতি সত্যিকার অর্থে তখনই উন্নত হবে,
যেদিন একজন শিক্ষককে তার সন্তানের ঈদের জামার জন্য
১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
11/03/2026
আলিম পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তিঃ
09/03/2026
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকা প্রসঙ্গে।
06/03/2026
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা প্রেরণ প্রসংগে।
03/03/2026
| Monday | 07:00 - 13:00 |
| Tuesday | 07:00 - 13:00 |
| Wednesday | 07:00 - 13:00 |
| Thursday | 07:00 - 13:00 |
| Sunday | 07:00 - 13:00 |