Auxi-edu

Auxi-edu an Effective Educational Page

27/10/2022
মদিনার উপকন্ঠে যেদিন প্রথম প্রবেশ করি, আমার মনে হয়েছে যেন আমি এক অতি-আশ্চর্য স্বপ্ন রাজ্যের মধ্যে ঢুকে পড়েছি।মদিনা শহরের...
22/10/2022

মদিনার উপকন্ঠে যেদিন প্রথম প্রবেশ করি, আমার মনে হয়েছে যেন আমি এক অতি-আশ্চর্য স্বপ্ন রাজ্যের মধ্যে ঢুকে পড়েছি।
মদিনা শহরের চোখ ঝলসে দেওয়া আভিজাত্য নেই। গাড়ির ভেতর থেকে যতোদূর চোখ যায় কেবল নিঃসীম অন্ধকার এবং তার মাঝে স্তুপাকার হয়ে থাকা কালো কালো পাহাড় ছাড়া দৃষ্টিসীমার মাঝে আর কিচ্ছু দেখা যায় না। তবু— গাড়ির শাদা গ্লাসের কাঁচ গলে আমার দৃষ্টি বারবার সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে। যেন সেই অন্ধকারের সাথে আমার কী এক গভীর মিতালী! সে মিতালী বড় আদিম, বড় প্রাচীন!
প্রশস্ত রাস্তা। দু'পাশে উঁচু-নিঁচু পাথুরে পাহাড়। আমি ভাবি— এই পাহাড়গুলো কতো আগের? কতো যুগ-যুগান্তর ধরে তারা এখানে দাঁড়িয়ে আছে? এরা কি মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে? মক্কার সেই বালককে যিনি একদা রাখাল হয়ে চষে বেড়িয়েছেন এই দেশেরই কোন এক পাহাড়ি প্রান্তর? এরা কি সেই বালককে দেখেছে যিনি চাচার সাথে ব্যবসা করতে সিরিয়া গিয়েছেন এই মরুভূমি পথ পাড়ি দিয়ে? মাথার উপরের এই আকাশ, এই তারা আর নক্ষত্ররাজি— এরা সকলেই তো আদিম প্রত্যক্ষদর্শী।
পথ এগোতে থাকে আর বাড়তে থাকে আমার বুকের ভেতরের ব্যঞ্জনা। আহা! এই সেই মদিনা শহর, যে শহর সবার আগে আপন করে নিয়েছিলো আমার প্রিয় রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন সবদিকে তিরস্কার আর তাচ্ছিল্যের ছড়াছড়ি, যখন আমার নবিজীর জন্য দুনিয়াটা খুব সংকীর্ণ, তখন হৃদয়ের সব ক'টা দুয়ার খুলে দিয়ে, অনুপম ভালোবাসার পসরা সাজিয়ে এই শহর এবং এই শহরের মানুষগুলো আপন করে নিয়েছিলো তাঁকে। সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর কিছুদূর যেতেই আমার মনে পড়লো মদিনার কিশোর-কিশোরীদের সেই দলটার কথা যারা প্রিয় হাবিবের আগমন দিনে কোরাস ধরে গেয়েছিলো, 'তা’লা আল বাদরু আলাইনা, মিন ছানি’য়া তিল –ওয়া’দা। ওজাবাশ শুক’রু আলাইনা, মা দা আ লিল্লাহি দা...
মনে হলো বাতাসে সেই সুর এখনো গুনগুন করে বেজে চলেছে। এখনো গভীরভাবে কান পাতলে শোনা যায় সেই আগমনী-গানের ধ্বনি-ব্যঞ্জনা।
হে আমার রব! মদিনার কিশোর-কিশোরীদের সেই দলটাকে, মদিনার সেই মানুষগুলোকে জান্নাতে সুউচ্চ মাকাম আপনি দান করুন।
আমি তখন মদিনার মাটি-হাওয়া-জল-বাতাসে ডুবে আছি, হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠলেন, 'আরিফ ভাই, ওই যে মাসজিদ আন নববীর একটা মিনার দেখা যাচ্ছে'।
তার কথাটা শোনামাত্র আমার যে কী হলো, মনে হলো আনন্দের আতিশয্যে আমি মাটিতে লুটিয়ে পড়বো! বিস্ময়-বিহ্বল চোখে তাকাতেই দেখলাম মাসজিদ আন নববীর সবুজ-রঙা একটা মিনার আমাদের ঠিক অদূরেই। থঁ হয়ে তাকিয়ে থাকলাম খানিক্ষণ! এই সেই জায়গা যেখানে আছেন আমার প্রিয় রাসুলে আরাবী! সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের কোথায় যেন জমাট হয়ে ছিলো অনেক অশ্রু। তারা কী আর বাঁধ মানতে চায়! অশ্রু জলে উচ্চারিত হলো ভালোবাসার গীতখানা— 'আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদ।'
হোটেলে নিজেদের জিনিসপত্র রেখে ছুটে চলে এলাম মাসজিদ আন নববীতে। সবুজ গম্বুজের একেবারে খুব নিকটে। সবুজ গম্বুজের পাশে দাঁড়াতেই আমার মনে পড়ে গেলো অনেক স্মৃতি, অনেক ঘটনা।
আমার মনে হলো— আবু জাহেল, আবু লাহাব, উতবা আর শাইবারা কতো অপমান-অত্যাচার, কতো আঘাতই না করেছে আমার নবিজীকে। দেখতে পেলেই পাথর ছুঁড়ে মারতো, সালাতে সিজদায় গেলে গায়ের ওপর তুলে দিয়ে আসতো উটের নাঁড়িভুড়ি। একদিন ঘরে ফেরার পথে মুশরিকেরা ধুলো আর বালি দিয়ে মাখামাখি করে দেয় নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। সাথে ছিলো তাঁর এক কিশোরী কন্যা। সে হাউমাউ করে কান্না করতে থাকে আর বাবার গা থেকে সরাতে থাকে ধুলোর আস্তরণ। তাঁকে অবিশ্রান্তভাবে কাঁদতে দেখে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 'কেঁদো না, মা। আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন।'
আমার মনে পড়ে যায় হিজরতের দিনের কথা। ভয়ে কাঁপা-কাঁপি অবস্থায় থাকা আবু বাকার রাদিয়াল্লাহু আনহুকে বলা সেই উত্তর কানের কোথায় যেন ভীষণভাবে বাজতে শুরু করেছে— 'ভয় পেয়ো না। আল্লাহ আমাদের সাথে আছেন'।
আমার মনে পড়ে তায়েফবাসীর বর্বরতার সেই দিনগুলো। রক্তাক্ত শরীর নিয়ে এই রুক্ষ কঠিন পাথুরে পাহাড় পার হতে কতো কষ্টই না জানি হয়েছে আমার রাসুলের! সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম।
এইসব ভাবতে ভাবতে যখন আমার চোখ ফেঁটে কান্নার ফোঁয়ারা নেমে এলো, আমি তখন মুখ তুলে আকাশের দিকে তাকালাম। নক্ষত্রের আলোতে আলোকিত গোটা আকাশ। দু'হাত উঠিয়ে এই আকাশ, এই নক্ষত্র, এই মহাজাগতিক সকল সৃষ্টির সৃষ্টিকর্তার কাছে অশ্রুসিক্ত নয়নে আরেকবার নিবেদন করলাম আমার সেই ভালোবাসার গীত— আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদ!

পাশা আবার কি? উত্তরঃ পাশা হলো আমাদের বর্তমান লুডুর অপর নাম। অনেক ভাই এমন আছেন তারা না জেনেই বহু বছর ধরে লুডু(পাশা) খেলছি...
22/10/2022

পাশা আবার কি?
উত্তরঃ পাশা হলো আমাদের বর্তমান লুডুর অপর নাম। অনেক ভাই এমন আছেন তারা না জেনেই বহু বছর ধরে লুডু(পাশা) খেলছি নিছক সময় পার করার জন্য। ভাই সময় আল্লাহ্‌র দেয়া এক অমূল্য সম্পদ যা আপনি কোন কিছুই বিনিময়ে ফিরে পাবেন না। তাই আমাদের উচিত হলো সময়কে অহেতুক কাজে নষ্ট না করা।
📍 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“যে ব্যক্তি পাশা বা দাবা খেললো সে যেন তার হাত শুকরের মাংস ও রক্তে ডুবালো।”(1)
📣 শায়খুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন,
“ইমাম আবূ হানীফা ও ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.) বলেন, “দাবা বা পাশা খেলোয়ারকে সালাম দিবে না, কেননা সে প্রকাশ্যে জঘন্য পাপে লিপ্ত।”(2)
শেষ কথা হলেঃ
দাবা, পাশা, লুডু, কেরাম অর্থাৎ গুটি জাতীয় সব খেলাই এর অন্তর্ভুক্ত। আগে জানতাম না এখন তো জেনে নিলাম তাই আজ থেকেই এসব খেলা না খেলার নিয়ত করি এবং ছোটদের এসব খেলা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।
করব তো ইন শা আল্লাহ?!
ওমা তাওফিকি ইল্লা-বিল্লাহ
1) [সহীহ মুসলিম, হা. ২২৬০; সুনানে আবূ দাউদ, হা. ৪৯৩৯; সুনানে ইবনে মাজাহ, হা. ৩৭৬৩; সুনানুল কুবরা, নাসায়ী; তালখীসুল হাবীর, খ. ৪, পৃ. ৬৩]
2) [মজমু'আল ফাতাওয়া, ৩২/২৪৫] ©

20/10/2022

ভোকাবুলারি (পেশা)
✪ Farmer (ফারমার) – কৃষক
✪ Teacher (টিচার) – শিক্ষক
✪ Advocate (এ্যাডভোকেট) – উকিল
✪ Ambassador (এম্বাসেডর) – রাষ্ট্রদূত
✪ Goldsmith (গোল্ডস্মিথ) – স্বর্ণকার
✪ Lawyer (লইয়ার) – আইনজীবি
✪ Journalist (জার্নালিষ্ট) – সাংবাদিক
✪ Blacksmith (ব্ল্যাকস্মিথ) – কামার
✪ Scientist (সাইন্টিষ্ট) – বিজ্ঞানী
✪ Cobbler (কবলার) – মুচি
✪ Barber (বারবার) – নাপিত
✪ Pilot (পাইলট) – বিমানচালক
✪ Shop-keeper (শপকিপার) – দোকানদার
✪ Hawker (হকার) – ফেরিওয়ালা
✪ Jeweler (জুয়েলার) – জহুরী
✪ Politician (পলিটিশিয়ান) – রাজনীতিবিদ
✪ Painter (পেইন্টার) – চিত্রকার
✪ Postman (পোষ্টম্যান) – ডাকপিওন
✪ Doctor (ডক্টর) – চিকিৎসক
✪ Army (আর্মি) – সেনা
✪ Fisherman (ফিশারম্যান) – জেলে
✪ Designer (ডিজাইনার) – নকশাকার
✪ Editor (এডিটর) – সম্পাদক
✪ Taylor (টেইলর) – দর্জি
✪ Boatman (বোটম্যান) – মাঝি
✪ Confectioner (কনফেক্শনার) – মিষ্টান্ন কারিগর
✪ Examiner (এক্সামিনার) – পরীক্ষক
✪ Butcher (বুচার) – কসাই
✪ Accountant (একাউন্টেন্ট) – হিসাবরক্ষক
✪ Actor (এক্টর) – অভিনেতা
✪ Actress (এক্ট্রেস) – অভিনেত্রী
✪ Athlete (এথলেট) – ক্রীড়াবিদ
✪ Cartographer (কার্টোগ্রাফার) – মানচিত্রকার
✪ Composer (কম্পোসার) – গীতিকার
✪ Director (ডিরেক্টর) – পরিচালক
✪ Doorman (ডোরম্যান) – দারোয়ান
✪ Economist (ইকোনোমিষ্ট) – অর্থনীতিবিদ
✪ Gardener (গার্ডেনার) – মালী
✪ Hunter (হান্টার) – শিকারী
✪ Judge (জাজ) – বিচারক
✪ Worker (ওয়ার্কার) – শ্রমিক
✪ Landlord (ল্যান্ডলর্ড) – জমিদার
✪ Mason (মেসন) – রাজমিস্ত্রি
✪ Mechanic (মেকানিক) – মিস্ত্রি
✪ Woodcarver (উডকার্ভার) – কাঠ ভাস্কর
✪ Translator (ট্রান্সলেটর) – অনুবাদক
✪ Violinist (ভাইলিনিষ্ট) – বেহালাবাদক
✪ Tutor (টিউটর) – গৃহশিক্ষক
✪ Scuba Driver (স্কুবা ড্রাইভার) – ডুবুরী
✪ Builder (বিল্ডার) – নির্মাতা
✪ Warden (ওয়ার্ডেন) – প্রহরী

Preposition রুলসমূহ✪ At এর ব্যবহার১. ছোট স্থান/শহর/জায়গার পূর্বে at বসে। যেমন: He lives at lalbag২. নিদ্দিষ্ট সময় বুঝাতে...
20/10/2022

Preposition রুলসমূহ
✪ At এর ব্যবহার
১. ছোট স্থান/শহর/জায়গার পূর্বে at বসে। যেমন: He lives at lalbag
২. নিদ্দিষ্ট সময় বুঝাতে at বসে। যেমন: I go to school at 9 am.
৩. দূরত্ব বুঝাতে at বসে। যেমন: Khulna is at 100 kilometers here.
৪. দামের পূর্বে at বসে। যেমন: Potato sells at 10 tk. Per kg.
৫. দায়িত্ব বুঝাতে at বসে। যেমন: You must do this at your own risk.
৬. বয়স বুঝাতে at বসে। যেমন:He passed S.S.C at 16.

20/10/2022

হত্যা বিষয়ক গুরুত্বপূর্ণ ভোকাবুলারি…
(y) Infanticide (ইনফেন্টিসাইড) - শিশুহত্যা।
(y) Genocide (জেনোসাইড) - গণহত্যা।
(y) Matricide (ম্যাট্রিসাইড) - মাতৃহত্যা।
(y) Patricide (পেট্রিসাইড) - পিতৃহত্যা।
(y) Su***de (সুইসাইড্) আত্মহত্যা।
(y) Homicide (হোমিসাইড) - নরহত্যা।
(y) U xoricide (আক্সিরিসাইড) - পত্মীহত্যা।

20/10/2022

জেনে রাখুন- রোগ বিশেষজ্ঞদের মেডিক্যাল টার্ম
✅ Cardiologist = heart specialist (হৃদরোগ বিশেষজ্ঞ)
✅ Hepatologist = specializes in diseases of the liver (যকৃত রোগ বিশেষজ্ঞ)
✅ Gastroenterologist = specializes in diseases of the digestive system.(পরিপাক তন্ত্রের বিশেষজ্ঞ)
✅ Hematologist (রক্তঘটিত রোগ বিশেষজ্ঞ)
✅ Oncologist = A doctor who treats cancer(ক্যান্সার বিশেষজ্ঞ)
✅ Neurologist = (স্নায়ুবিশেষজ্ঞ)
✅ Pediatrician (শিশুরোগ বিশেষজ্ঞ) = a child's physician
✅ Orthopedist = Muscle and bones expert (পেশী এবং হাড় বিশেষজ্ঞ)
✅ Gynecologist = female disease specialist (মহিলা রোগ বিশেষজ্ঞ)
✅ Dentist = doctor of teeth & jaw bones (দন্তচিকিত্সক)
✅ Dermatologist = skin specialist (ত্বক বিশেষজ্ঞ)
✅ Anesthesiologist = (এমন বিশেষজ্ঞ যিনি চিকিত্সার আগে শরীরের সেই অংগ অবশ করেন)

20/10/2022

Idiom/phrase ও বাক্য গঠন…..
✪ As far as I’m concerned (আমার মতে)
As far as I’m concerned, it was really a good idea.
আমার মতে, এটা সত্যিই একটা ভালো আইডিয়া ছিলো।
✪ Go by (নামে পরিচিত)
I go by Sabbir in this area.
আমি সাব্বির নামে এই এলাকায় পরিচিত।
✪ One day or other (কোন না-কোন একদিন)
I will be successful one day or other.
আমি কোন না-কোন একদিন সফল হবো।
✪ Right away (এখনই)
You have to go there right away.
তোমাকে এখনই সেখানে যেতে হবে।
✪ To say the least (কম করে বললেও)
To say the least, he is a cheater.
কম করে বললেও সে একজন প্রতারক।
✪ How on earth (ক্যামনেই বা)
How on earth can I do this job?
আমি ক্যামনেই বা এই কাজটি করি?
✪ Just for asking (চাইলেই পাওয়া যায়)
Fame is not such a thing that is just for asking.
খ্যাতি এমন জিনিস নয় যে চাইলেই পাওয়া যায়।
✪ As far as it goes (এ ব্যাপারে যতদূর বলা যায়)
He tried his best as far as it goes.
এ ব্যাপারে যতদূর বলা যায় সে তার সর্বোচ্চ চেস্টা করেছিলো।
✪ Only the other day (এইতো সেদিন)
Mr. Forhad started his new project only the other day.
এইতো সেদিন ফরহাদ সাহেব তার নতুন প্রজেক্ট শুরু করলেন।
✪ These days (ইদানীং)
It is very hard to find someone loyal these days.
ইদানীং বিশ্বস্ত কাউকে খুজে পাওয়া খুব কঠিন।

20/10/2022

Vocabulary (household)
✪ Fork (ফর্ক)- কাঁটাচামচ
✪ Bucket (বাকেট) – বালতি
✪ Curtain (কারটেন) – পর্দা
✪ Whisk (হুইস্ক)– ঝাঁটা/ঝাড়ু
✪ Shower (শাওয়ার) – ঝরনা
✪ Pillow (পিলো) – বালিশ
✪ Candle (ক্যান্ডেল) – মোমবাতি
✪ Cutter (কাটার) – বটি
✪ Dish (ডিশ) – থালা
✪ Loft (লফ্ট) – চিলেকোঠা
✪ Cottage (কটেজ) – কুটির
✪ Lantern (ল্যান্টার্ন) – হারিকেন
✪ Blanket (ব্লাংকেট) – কম্বল
✪ Niddle (নীডল) – সুই
✪ Oven (ওভেন) – চুলা
✪ Sieve (সীভ) – ছাকনি
✪ Blender – মিশ্রণকারী
✪ Spoon (স্পুন) – চামচ
✪ Thread (থ্রেড) – সুতা
✪ Armchair – আরামকেদারা

20/10/2022

💢কাল= Tomorrow.
💢 কালকেই = Very Tomorrow.
যখন কোন বিষয়ে জোড় দিয়ে নির্দিষ্ট করে বা বাংলা ”ই” যুক্ত করে প্রকাশ করা হয় তখন সাধারণতঃ Very দিয়ে বাক্য তৈরি হয়।
আরও উদাহরনঃ
✪ This is the very man- এই সেই লোক
✪ This is the very police- এই সেই পুলিশ
✪ It is the very mobile - এটিই সেই মোবাইল
✪ This is the very student - এই সেই ছাত্র
✪ This is the very university - এই সেই বিশ্ববিদ্যালয়
✪ This is the very university where I studied - এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে আমি অধ্যয়ন করেছি।
✪ This is the very ground- এই সেই মাঠ
✪ This is the very ground where I used to play- এই সেই মাঠ যেখানে আমি খেলতাম
✪ This is the very doctor- এই সেই ডাক্তার
✪ This is the very doctor who has treated me - এই সেই ডাক্তার যিনি আমার চিকিৎসা করেছেন।
✪ This is the very park where we hanged out with friends.
এই সেই পার্ক যেখানে আমরা বন্ধুদের নিয়ে ঘুড়তাম।

Address

South Kayempur, Near Talla Chairman Bari
Narayanganj
FATULLAH

Alerts

Be the first to know and let us send you an email when Auxi-edu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Auxi-edu:

Shortcuts

Share