Baily School

Baily School This is our official Page. আন্তর্জাতিক মানের বাংলা মাধ্যম স্কুল

22/09/2026
পুরস্কার বিতরণী অনুষ্ঠান "বাৎসরিক আবৃত্তি প্রতিযোগিতা উৎসব-২০৬"গত ২৬, ২৭ ও ২৯ জুলাই "বাংলা প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিভা...
22/09/2026

পুরস্কার বিতরণী অনুষ্ঠান "বাৎসরিক আবৃত্তি প্রতিযোগিতা উৎসব-২০৬"

গত ২৬, ২৭ ও ২৯ জুলাই "বাংলা প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিভাগ" আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় দুইশত জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল মহাসমারোহে, বিপুল আনন্দ উদ্দীপনায়। প্রথম দুইদিনের প্রাথমিক বাছাই এবং শেষদিন চূড়ান্তপর্ব পেরিয়ে চারটি বিভাগ থেকে সর্বমোট পঁচিশজন শিক্ষার্থী অতিথি বিচারকের রায়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।

আজ ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, মঞ্জুরুল হক। এ ছাড়া শিক্ষার্থীর হাতে পুরস্কার প্রদানে প্রধান শিক্ষকের সাথে ছিলেন দিবা শাখা প্রধান প্রিয় নন্দিতা বিশ্বাস এবং প্রভাতী শাখা প্রধান মিলিয়া আফরোজ তৃপ্তি। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অর্গাইনাজার জোহার জোয়ার। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সহপাঠ কার্যক্রম বিভাগীয় প্রধান - আহমেদ বাবলু।

ছবি কৃতজ্ঞতা - তামান্না মিস

বেইলী স্কুল প্রাঙ্গণ—শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা নয়, এটি শিশুদের শেখা, বেড়ে ওঠা, স্বপ্ন দেখা ও নিজেদের প্রতিভা প্...
21/09/2026

বেইলী স্কুল প্রাঙ্গণ—শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা নয়, এটি শিশুদের শেখা, বেড়ে ওঠা, স্বপ্ন দেখা ও নিজেদের প্রতিভা প্রকাশের এক সুন্দর আঙিনা।এখানে প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রতিভাই মূল্যবান, আর প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ।

দেখতে দেখতে বছরের ৯ মাস শেষ হওয়ার পথে। আর কিছুদিন পরেই শেষ হবে ২০২৬, শুরু হবে নতুন একটি বছর। অথচ মনে হচ্ছে—এই তো সেদিনের...
20/09/2026

দেখতে দেখতে বছরের ৯ মাস শেষ হওয়ার পথে। আর কিছুদিন পরেই শেষ হবে ২০২৬, শুরু হবে নতুন একটি বছর। অথচ মনে হচ্ছে—এই তো সেদিনের কথা! ❤️

ওরে, কী কান্না! 😅
২৫ জন নতুন মুখ, আর তাদের সঙ্গে ২ জন ক্লাস ইনচার্জ।
সবার জন্যই তখন সবকিছু ছিল নতুন—নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি, নতুন এক যাত্রা।

২৫ জন শিক্ষার্থী, ২৫টি পরিবার, ২৫ রকমের পরিবেশ থেকে প্রথমবারের মতো নিজেদের পরিচিত comfort zone ছেড়ে প্রবেশ করেছিল একটি নতুন সামাজিক জীবনে।

নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন ক্লাস, নতুন ক্লাস ইনচার্জ, সিস্টার্স, সেলিম ভাই—সবকিছুই ছিল তাদের কাছে নতুন।

আর বাচ্চাদের মা-বাবাদের চিন্তার তো শেষ নেই!
“বাচ্চা কান্নাকাটি করছে… ক্লাস ইনচার্জরা ওকে ঠিকমতো adjust করাতে পারবে তো?”

অন্যদিকে ক্লাস ইনচার্জদের জন্যও ছিল এক নতুন চ্যালেঞ্জ—ভিন্ন ভিন্ন পরিবার ও পরিবেশ থেকে আসা এতগুলো ছোট্ট মানুষকে ধীরে ধীরে স্কুলজীবনের সঙ্গে মানিয়ে নেওয়া, তাদের ভয় কাটানো, হাসানো, শেখানো এবং নিরাপদ একটা জায়গার অনুভূতি দেওয়া।

তারপর কত রকমের কান্ড! ❤️

যে বাচ্চারা একসময় স্কুলে আসার সময় কান্নাকাটি করত, তারাই এখন স্কুলে আসার জন্য কান্না করে।
যারা একসময় ক্লাস ইনচার্জদের দেখলে লজ্জায় দূরে সরে থাকত, তারাই আজ স্কুলের বাইরে কোনো শপিংমল কিংবা সামাজিক অনুষ্ঠানে দূর থেকে ক্লাস ইনচার্জকে দেখলেই দৌড়ে এসে জড়িয়ে ধরে। ❤️

যে ছোট্ট হাতগুলো একসময় ঠিকমতো পেন্সিল ধরতে জানত না, সেই হাতগুলো আজ অক্ষর লিখতে পারে।

সত্যিই, জীবন এমনই…

বাচ্চারা হয়তো জানে না—আর কিছুদিন পর তারা অন্য ক্লাসে চলে যাবে, নতুন ক্লাস ইনচার্জদের সঙ্গে ক্লাস করবে। নতুন বন্ধু হবে, নতুন অভিজ্ঞতা হবে।

কিন্তু ক্লাস ইনচার্জদের কাছে থেকে যাবে তাদের ২০২৬-এর স্মৃতিগুলো।
থেকে যাবে প্রথম দিনের কান্না, প্রথম হাসি, প্রথম লেখা, প্রথম বন্ধুত্ব, প্রথম সাহস করে কথা বলা—আর অসংখ্য ছোট ছোট মুহূর্ত। ❤️

জীবনের প্রথম শিক্ষক, প্রথম স্কুল, প্রথম বন্ধু, প্রথম ভালো লাগা, প্রথম পছন্দ—এসব কখনোই পুরোপুরি ভুলে যাওয়া যায় না।

জীবন যতই সামনে এগিয়ে যাক, একদিন না একদিন, এক মুহূর্তের জন্য হলেও ফিরে আসে সেই পুরোনো দিনগুলো…

আর তখন মনে হয়—
“আহা! এই তো সেই দিন…
যেদিন ২৫টি ছোট্ট মানুষ প্রথমবার আমাদের জীবনে এসেছিল।” ❤️

২০২৬ হয়তো শেষ হয়ে যাবে,
কিন্তু এই ২৫টি ছোট্ট মুখের গল্প—
মনে থেকে যাবে অনেক, অনেক বছর।

16/09/2026

আবৃত্তি পরিবেশনা নিয়ে বাবলু স্যারের গুরুত্বপূর্ণ আলোচনা

💧💉 কলেরা প্রতিরোধে টিকা নিন।🛡️ কলেরা একটি সংক্রামক পানিবাহিত রোগ, যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। কলেরা টিকা ...
15/09/2026

💧💉 কলেরা প্রতিরোধে টিকা নিন।

🛡️ কলেরা একটি সংক্রামক পানিবাহিত রোগ, যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। কলেরা টিকা রোগের ঝুঁকি কমাতে এবং এর বিরুদ্ধে শরীরের প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে।

টিকার পাশাপাশি নিরাপদ পানি পান করা, খাবার ভালোভাবে রান্না ও সংরক্ষণ করা এবং সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাও জরুরি।
সচেতনতা হোক সুরক্ষার প্রথম পদক্ষেপ।
🌼টিকা নিন, কলেরা প্রতিরোধ করুন।

ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক
বেইলী স্কুল

15/09/2026

Big shout out to my newest top fans! 💎 Muna Sarwar, Dipa Jahan, Aninda Islam, Shamim Ara Meem, Suman Roy, Tamanna Rahman Shonchary, Pøłý Şhãhëêñ, Fatema Akter Papia, Mahira Jahan, Kashab Saha, Liza Khan, Md Khaled Hossan Sumon, Munia Saidul Islam

Drop a comment to welcome them to our community,

🎶 সংগীতের সুরে বেইলী স্কুলের শিক্ষার্থীদের অনন্য পরিবেশনা 🎶জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার আমন...
12/09/2026

🎶 সংগীতের সুরে বেইলী স্কুলের শিক্ষার্থীদের অনন্য পরিবেশনা 🎶

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার আমন্ত্রণে বেইলী স্কুলের সংগীত বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

শুদ্ধ সংগীতচর্চা, সংস্কৃতির প্রতি ভালোবাসা ও শিক্ষার্থীদের প্রতিভার বিকাশে এমন আয়োজন নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ।
আমাদের শিক্ষার্থীদের কণ্ঠে সংগীতের সুর ছড়িয়ে পড়ুক আরও দূর—এই প্রত্যাশায়। 🌸🎼

Romana Alam Anku Miss

অপার প্রাকৃ‌তিক সৌন্দ‌র্যে‌‌‌্যর লীলাভূ‌মি খাগড়াছ‌ড়ি‌তে ১০ম শ্রেণির ৩য় ও শেষ দি‌নের শিক্ষাসফ‌রে শিক্ষার্থীরা এক‌টি ট্র‌...
10/09/2026

অপার প্রাকৃ‌তিক সৌন্দ‌র্যে‌‌‌্যর লীলাভূ‌মি খাগড়াছ‌ড়ি‌তে ১০ম শ্রেণির ৩য় ও শেষ দি‌নের শিক্ষাসফ‌রে শিক্ষার্থীরা এক‌টি ট্র‌্যা‌কিং এ অংশগ্রহণ ক‌রে‌ছে। পু‌রো রাস্তা জু‌ড়ে পাহা‌ড়ের বিস্ময়কর সৌন্দর্য এবং পাহাড়ে বসবাসকারী মানু‌ষের ক‌ঠোর প‌রিশ্রমী জীবনধারা দে‌খে শিক্ষার্থীরা যারপরনাই বি‌মো‌হিত। সা‌থে সা‌থে অাজ তারা শি‌খে‌ছে পারস্প‌রিক সহ‌যো‌গিতা, মান‌বিকতার প্রকৃত পাঠ। ট্র‌্যা‌কিং শে‌ষে তারা প‌রিদর্শন ক‌রেছে ‌বিন্দু বিদ‌্যা‌নি‌কেতন স্কুল। প্রত‌্যন্ত পাহা‌ড়ে যেখা‌নে জীবনধারণই দুষ্কর, সেখা‌নে কিছু নি‌বে‌দিত মানু‌ষের অক্লান্ত প‌রিশ্রমে গ‌ড়ে ওঠা স্কুল‌টি সম্প‌র্কে জে‌নে ও প‌রিদর্শন ক‌রে তারা সমৃদ্ধ হ‌য়ে‌ছে। সব শে‌ষে ফেরার পালা.... অ‌নেক অ‌নেক স্মৃ‌তি, ভা‌লো লাগা ও প্রকৃ‌তি থে‌কে প্রা‌ণের রসদ নি‌য়ে। ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীর সাম‌নের দিনগু‌লোর জন‌্য রইল শুভ কামনা।

Address

পূর্ব ইসদাইর, চানমারি, নারায়ণগঞ্জ
Narayanganj
1400

Opening Hours

Monday 07:30 - 16:30
Tuesday 07:30 - 16:30
Wednesday 07:30 - 16:30
Thursday 07:30 - 16:30
Sunday 07:30 - 16:30

Telephone

+8801720033123

Alerts

Be the first to know and let us send you an email when Baily School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Baily School:

Shortcuts

Share

Category