বাইতুল হিকমাহ্ মহিলা মাদরাসা রূপগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • বাইতুল হিকমাহ্ মহিলা মাদরাসা রূপগঞ্জ

বাইতুল হিকমাহ্ মহিলা মাদরাসা রূপগঞ্জ ইসলামী শিক্ষাকে আধুনিক করণ নয়,
আধুনিক শিক্ষাকে ইসলামী করণ ই আমাদের উদ্দেশ্য।

26/08/2026

তাঁর ঘন কেশ রাজি কাঁধ পর্যন্ত প্রলম্বিত ছিল। ঈষৎ ঢেউ খেলানো চুল ছিল। মনে হতো মৃদু বাতাসে দোল খাচ্ছে।
(সাঃ)

বেফাক নিবন্ধনের কাজ চলমান 🖥️🖱️🖨️
22/08/2026

বেফাক নিবন্ধনের কাজ চলমান
🖥️🖱️🖨️

মাওলানা মাহমুদ হাসান রহমাতুল্লাহি আলাইহি, যিনি শায়খুল হিন্দ নামে পরিচিত, ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিশিষ্...
14/08/2026

মাওলানা মাহমুদ হাসান রহমাতুল্লাহি আলাইহি, যিনি শায়খুল হিন্দ নামে পরিচিত, ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিশিষ্ট আলেম। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিতভাবে সংগ্রাম করার চেষ্টা করেছিলেন।

তিনি রেশমি রুমাল আন্দোলন-এর মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে একটি সুসংগঠিত আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেন। এই গোপন আন্দোলনে রেশমি কাপড়ের ওপর বার্তা লিখে তা আদান-প্রদান করা হতো। মাওলানা মাহমুদ হাসানের সঙ্গে তাঁর বহু সহকর্মী ও শিষ্যও এই সংগ্রামে অংশগ্রহণ করেন।

ব্রিটিশ সরকার তাঁকে গ্রেপ্তার করে মাল্টায় পাঠিয়ে দেয়। সেখানে তিনি দীর্ঘদিন কারাবাস ও নানা ধরনের নির্যাতন-নিপীড়ন সহ্য করেন। মুক্তির পরও শিক্ষা, সমাজ এবং দেশের স্বাধীনতার জন্য তাঁর কর্মতৎপরতা অব্যাহত থাকে।

শায়খুল হিন্দের কাহিনি শুধু একজন ব্যক্তির কাহিনি নয়; বরং সেই যুগের অসংখ্য মানুষের স্মৃতি, যারা তাঁদের জীবনের একটি বড় অংশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে ব্যয় করেছিলেন।

আজ প্রয়োজন, নতুন প্রজন্ম যেন এমন স্বাধীনতা সংগ্রামীদের অবদান ও আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে এবং ভারতের স্বাধীনতার ইতিহাসকে তার পূর্ণাঙ্গ ও বহুমাত্রিক প্রেক্ষাপটের সঙ্গে উপলব্ধি করে।

10/08/2026

ভর্তি হতে আসলেই ভর্তি নিয়ে নেওয়া মাদরাসা অঙ্গনের আরেক বড় সমস্যা। অনেক মা-বাবা আছেন, সন্তানকে বাসায় কন্ট্রোল করতে পারেন না। তাই কোনো আবাসিক মাদ্রাসায় তাকে আটকে রাখতে চান। আটকে রাখতে চাইলেই কি রাখা যায়? মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সে ছেলে বা মেয়ে সুযোগ খুঁজতে থাকে পালিয়ে যাওয়ার। এক সময় হয়তো সুযোগ পেয়েও যায়। এরপর শুরু হয় মাদ্রাসাওয়ালাদের পেরেশানি‌। তারপরও আমাদের হুশ কোথায়? ছাত্র-ছাত্রী দিয়ে মাদরাসা ভরে ফেলতে হবে। কোয়ালিটি থেকে কোয়ান্টিটি-ই যেন মূখ্য।

আদিব হুজুর হাফি.সহ দেশের মধ্যে আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা শিক্ষার্থী ভর্তির ব্যাপারে শিক্ষার্থীর থেকেও তার অভিভাবকের উদ্দেশ্য, আয়-রোজগার ইত্যাদি অনেক খোঁজখবর নিয়ে থাকেন। অভিভাবকের ব্যাপারে ইতমিনান হলেই তার সন্তানকে ভর্তি নেওয়া হয়। আসলে এমনটাই হওয়া উচিত।

কখনও কখনও অতিরিক্ত শাসন বা অন্য কোনো বিষয়ও মাদরাসা থেকে শিক্ষার্থীর পালানোর কারণ হয়। সব বিষয়েই সতর্কতা কাম্য। আল্লাহ তাআলা আমাদের বোধ দান করুন।

আমীনুর রহমান নড়াইলী হাফি.

নবী সাঃ মাদ্রাসায় পড়েন নি, কারন মহান আল্লাহ চান নি পৃথিবীর কেউ নবী সাঃ এর শিক্ষক হোক। স্বয়ং মহান আল্লাহই নবী সাঃ কে শিক্...
04/08/2026

নবী সাঃ মাদ্রাসায় পড়েন নি, কারন মহান আল্লাহ চান নি পৃথিবীর কেউ নবী সাঃ এর শিক্ষক হোক। স্বয়ং মহান আল্লাহই নবী সাঃ কে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাঃ মাদ্রাসা, স্কুল, পাঠশালা, বিদ্যালয়ে পড়েছেন। নবী সাঃ ছিলেন তাদের শিক্ষক। এটা মুর্খরা বুঝবে না।

28/07/2026

শিশুদের শাসনের বিষয়ে ভারতের প্রখ্যাত আলেম সাজ্জাদ নোমানি যে আহ্বান করলেন!

28/07/2026

লাখো মাদ্রাসা শিক্ষকের মাঝে শত জন
বলাৎকার কিংবা অমানবিক শাসনের সাথে জড়িত থাকতে পারে, আমরাও চাই এদের শাস্তি হোক।
কিন্তু এটাকে পুজি করে আলেম উলামা কিংবা মাদ্রাসা শিক্ষাকে কলঙ্কিত করার যে পায়তারা চলছে তা কখনো সফল হবে না।
আর যে সকল ভাইয়েরা এই সকল পোস্ট কিংবা সংবাদ শেয়ার করেন ছড়িয়ে দেন এর দ্বারা সমাধান কিংবা সংশোধন হবে না, বরং ইসলামের প্রতি আলেমদের প্রতি মানুষের ঘৃণা অনীহা অনাস্থা তৈরি হবে যার ফলে ইসলামিক সমাজ ব্যবস্থা এবং মুসলিম মুসলমানদের ধর্মীয় বিষয়টা অমুসলিমদের কাছে ছোট হয়ে যাচ্ছে যাবে এবং মুসলমানরা তাদের কাছে ঘৃণিত জাতি হিসেবে পরিচয় লাভ করবে।

[নিচের লেখাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া-বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাহেবের পোস্ট। সময় ও প্...
19/07/2026

[নিচের লেখাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া-বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাহেবের পোস্ট। সময় ও প্রাসঙ্গিকতা বিবেচনা করে এখানে কপি করা হলো।] 👇

মাদরাসা শিক্ষাকে বিতর্কিত করছে কারা?

১.
বেফাকে নিবন্ধিত মাদরাসার সংখ্যা ৩২৮৩০টি। বাকি ৫টি বোর্ডের অধীনে আরো ৮/১০ হাজার মাদরাসা রয়েছে। নূরানী নাদিয়া মকতবখানা হাফেজিয়া তাহিলি ও দীনিয়া নামে আরো হাজার হাজার মাদরাসা আছে। এর বাইরে আরো কিছু সংস্থার অধীনে বহু হাফেজি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব শিরোনামের বাইরে আরো প্রচুর ছোট বড় পঞ্চায়েতি পারিবারিক সামজিক ও প্রাইভেট মকতব নাজেরা হিফজ ও সাধারণ কওমী মাদরাসা আছে। সবমিলিয়ে বেফাকের প্রায় ৩৩ হাজারসহ ৬ বোর্ডের অধীনে কওমী মাদরাসার সংখ্যা কমপক্ষে ৪০ হাজার।

২.
বোর্ড ও বাইরেরগুলোসহ দেশে প্রায় ৫০/৬০ হাজার কওমী মাদরাসা হতে পারে। অনানুষ্ঠানিক নূরানী কোরআন শিক্ষা ও বয়স্কদের ইসলাম শিক্ষা কেন্দ্র ধরলে মাদরাসার সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যাবে। কীভাবে হবে শুনুন, সরকারি হিসাবে দেশের মসজিদ সংখ্যা সাড়ে ৩ লাখের বেশি, এর বাইরেও বহু নামাজ ঘর রয়েছে। আমার হিসাবে দেশে মসজিদ সাড়ে ৪ লাখ। এসবের প্রায় সবগুলোতে কোরআন হাদিস ও সুন্নতের তালিম বা সবাহি মকতব রয়েছে। এসবও অধিকাংশ কওমী মাদরাসার নেসাব ও নিয়মে চলে। সে হিসাবে কওমী মাদরাসার সংখ্যা দাঁড়ায় ৪/৫ লাখের মতো। কোনো সরকারের পক্ষে এসব নিবন্ধন করা বা নিষিদ্ধ করা কোনো দিনও সম্ভব হবে না ইনশাআল্লাহ। এসবকে একটি উসুল ও শৃঙ্খলার মধ্যে রাখা কেবল বেফাক হাইয়ার মাধ্যমে কওমী অঙ্গনের বড়দের পক্ষেই সম্ভব।

৩.
মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের একটি ক্যাম্পেইন চলছে। মাদরাসাকে নিন্দিত ও ধ্বংসযোগ্য করে তোলার জন্য এই প্রোপাগাণ্ডা। গত তিনমাসে মাদরাসা সম্পৃক্ত জনশক্তির বিষয়ে ৫৭টি অভিযোগ প্রচারিত হয়েছে। এরমধ্যে ৫২টি মিথ্যা ও চক্রান্তমূলক। ৫টি অভিযোগ মামলাধীন। তদন্ত ও বিচার শেষে দোষী সাব্যস্ত হলে এমন অপরাধীর দায় আলেমসমাজ নেবে না। আমরা আমাদের চ্যানেলে তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত ইমাম ও মাদরাসা শিক্ষকদের ওপর অনাায় ও জুলুমের প্রতিকার চাইব এবং আইনি ব্যবস্থা নেওয়াসহ এ অবিমৃষ্যকারিতার প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ।

৪.
কোনো কোনো ক্ষেত্রে অমুসলিম ব্যক্তিকেও ইমাম ও শিক্ষক সেজে অপরাধ করে শত শত বছরের এ মহান পেশা ও মর্যাদাবান শ্রেণির বদনাম করতে ইসলাম বিরোধী নানা শক্তির পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। বৃহত্তর ফরিদপুর ও উত্তর বঙ্গের কিছু জেলায় অমুসলিম ইমাম ও শিক্ষক ধরা হয়েছে। মাদরাসা শিক্ষাকে এসব মন্দ স্বভাবের ব্যক্তি বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে। যদিও কোনো ব্যক্তির অপরাধে একটি প্রতিষ্ঠান বন্ধ বা এর নিবন্ধন বাতিল করা যায় না। ব্যক্তিকে আইনের আওতায় আনা যায়।

৫.
কিছু মাদরাসা শিক্ষকের খামখেয়ালিপনাও সমাজ মাধ্যমে আসছে। নৈতিক সমস্যায় পড়া এসব শিক্ষক ও তাদের প্রতিষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট অনিয়ম ও অপরাধ বিষয়ে জানা থাকলে তথ্য উপাত্ত ও প্রমাণাদিসহ সংশ্লিষ্ট বোর্ডকে জানানো প্রতিটি নাগরিকের কর্তব্য। নীতিমালার আলোকে ব্যবস্থা নিতে, মজলুম শিক্ষার্থী ও অভিভাবকের সপক্ষে ভূমিকা পালন এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিষয়ে তদন্তের মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত নিতে সব বোর্ডের কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

৬.
পাশাপাশি অপরাধী যেই হোক, তাকে অবশ্যই সংশোধন, শাস্তি ও আইনের আওতায় আনতে হবে। সমাজে যা থাকে সব জায়গায়ই তার প্রভাব পড়ে। কিছু মাদরাসাও এর বাইরে নয়। তবে ইসলামী অনুশাসন পালনের জন্য মাদরাসায় শিক্ষা নিয়ে কেউ যখন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয় তখন তার প্রতিবিধান অধিক জরুরি। কর্তৃপক্ষ ও সহকর্মীদের সেটি করতে হবে। ছদ্মবেশী ও শত্রুসম খারাপ লোক খুঁজে বের করে সংশোধন বা আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে ইসলাম ও স্বাধীনতার দুর্গ মাদরাসাগুলোকে যে কোনো মূল্যে সমাজ সংসার ও জগতে প্রচলিত ভাইরাস থেকে মুক্ত রাখতে হবে।

৭.
হাজার বছর ধরে মানুষের ধর্ম নৈতিকতা ঈমান ইসলাম ও সুন্দর জীবনের দিশারী ইমাম আলেম হাফেজ ওস্তাদজী হুজুর উলামা পীর মাশায়েখ ও ধর্মীয় শিক্ষকের সুপ্রতিষ্ঠিত মর্যাদা ও মাহাত্ম্যকে কতিপয় দুষ্ট লোক, ভিউ ব্যবসায়ী, টিকটকার এবং অপপ্রচারকারী দুশমনের হাতের খেলনায় পরিনত হতে দেওয়া যাবে না। ইসলামের দেশি-বিদেশি শত্রু, বিদ্বেষমূলক আচরণে লিপ্ত এনজিও ও ই/হু/দি না/সা/রা মুশ/রিকদের এজেন্টদের প্রতিহিংসা চরিতার্থ করতে দেওয়া যাবে না। ইসলাম ও মুসলমানের ঈমানী জিন্দেগী ঠিক রাখার প্রয়োজনেই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষা ধরে রাখতে হবে। ইনশাআল্লাহ এবিষয়ে জীবন থাকতে আমরা কোনো ছাড় দেবনা। বিন্দু মাত্র আপস করবো না। আল্লাহ আমাদের সহায় হোন।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাইতুল হিকমাহ্ মহিলা মাদরাসা রূপগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category