24/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 🌺
উম্মুল ক্বুরা নূরানী তা'লীমুল কুরআন মাদরাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র মুহাররম মাসের শুভেচ্ছা। মুহাররম মাস ইসলামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস। এই মাসের ১০ তারিখকে 'আশুরা' বলা হয়। রাসুলুল্লাহ (সা.) এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত ও গুরুত্ব বর্ণনা করেছেন। পবিত্র আশুরার রোজার ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"আমি আশা করি আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন।" (সহীহ মুসলিম)
কেন আমরা ৯ ও ১০ই মুহাররম রোজা রাখব? আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। তাদের ইবাদতের সাথে যেন মুসলমানদের সাদৃশ্য না হয়, সেজন্য রাসুলুল্লাহ (সা.) ১০ তারিখের সাথে মিলিয়ে তার আগের দিন (৯ তারিখ) অথবা পরের দিন (১১ তারিখ) আরও একটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন।তিনি বলেছিলেন, "আগামী বছর আমি বেঁচে থাকলে ৯ তারিখেও অবশ্যই রোজা রাখব।"
(সহীহ মুসলিম।)
চলতি বছরের (১৪৪৮ হিজরি)
আশুরার তারিখ:
৯ই মুহাররম: ২৫শে জুন, ২০২৬ (বৃহস্পতিবার)
১০ই মুহাররম (আশুরা): ২৬শে জুন, ২০২৬ (শুক্রবার)
(আজ ২৪শে জুন, ৮ই মুহাররম।
তাই আজ বুধবার দিবাগত শেষ রাতে সেহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার রোজা রাখার জন্য প্রস্তুতি নিন।)
আসুন, রাসুলুল্লাহ (সা.)-এর এই মহান সুন্নাতটি জীবিত করি এবং বিগত এক বছরের গুনাহ খাতার মুক্তির উদ্দেশ্যে মুহাররমের ৯ ও ১০ তারিখে রোজা রাখি।আল্লাহ তাআলা আমাদের সকলকে সহীহ সুন্নাহ মোতাবেক আমল করার তাওফিক দান করুন। আমীন।
নিবেদনে:
মাদ্রাসা কর্তৃপক্ষ,
উম্মুল ক্বুরা নূরানী তা'লীমুল কুরআন মাদ্রাসা।
আপনাদের নেক দোয়ায় আমাদের মাদ্রাসাটিকে স্মরণ রাখবেন। 🥰🥰