11/11/2017
হিসাববিঞ্জানের অনুপাত বিশ্লেষণ
অধ্যায় নিয়ে অনেকেই ভয় পায় । খুব
গুরুত্বপূর্ণ সূত্রাবলী সমূহ তুলে ধরার চেষ্টা
করেছি । খাতায় লিখে পড়ার টেবিলের
সামনে ঝুলায় রাখো । প্রতিদিন ঘুমানোর
আগে একবার করে দেখবে । আস্তে আস্তে
এই কঠিন সুত্রগুলো অনেক সহজ হবে
আশাকরি।
১) চলতি অনুপাত = চলতি সম্পদ÷চলতি দায়।
চলতি সম্পদ=হাতে নগদ, ব্যাংক
জমা,সমাপনি মজুদ পণ্য,প্রাপ্য হিসাব/
দেনাদার, প্রাপ্য নোট/ প্রাপ্য বিল, সকল
ব্যয়ের অগ্রিম ও সকল আয়ের বকেয়া সমূহ
ইত্যাদি।
চলতি দায়ঃ ব্যাংকজমাতিরিক্ ত,প্রদেয়
হিসাব/ পাওনাদার, প্রদেয় নোট/ প্রদেয়
বিল, সকল ব্যয়ের বকেয়া ও সকল আয়ের
অগ্রিম ইত্যাদি।
আদর্শমান ২:১
২) ত্বরিত/তারল্য/ এসিড/ অগ্নি অনুপাতঃ
ত্বরিত সম্পদ÷ত্বরিত দায়। ত্বরিত সম্পদ=
চলতি সম্পদ- সমাপনি মজুদ পণ্য-অগ্রিম
ব্যয়সমূহ।
ত্বরিত দায়=চলতি দায়- ব্যাংকজমাতি
রিক্ত
আদর্শমানঃ১:১
৩) মোট লাভ অনুপাত= (মোট লাভ÷নীট
বিক্রয়)×১০০ 0
মোট লাভ=মোট বিক্রয়-বিক্রীত
পণ্যের ব্যয়।
আদর্শমানঃ২০%-৩০ %
৪) নীট লাভ অনুপাত = (নীট লাভ÷নীট
বিক্রয়)×১০০
নীট লাভ=নীট বিক্রয়-বিক্রীত
পণ্যের ব্যয়+পরোক্ষ পরিচালন
আয়-পরিচালন ব্যয়।
আদর্শমানঃ ১০%-২০%
৫)কার্যকারী/ চলতি মূলধন
অনুপাতঃ (কার্যকারী/ চলতি মূলধন÷চলতি
দায়)
কার্যকারী মূলধন=চলতি সম্পদ- চলতি দায়।
আদর্শমানঃ ১:১।
৬)মালিকানা অনুপাত/ মোট
সম্পত্তির তুলনায় মালিকানা অনুপাত=
(মালিকানা স্বত্ব÷মোট সম্পত্তি)
মালিকানা স্বত্ব=সাধারণ শেয়ার
মূলধন+অগ্রাধিকা র শেয়ার
মূলধন+সাধারণ সঞ্চিতি+লাভ
লোকসান হিসাব(লাভ)।
আদর্শমানঃ ৩:৪ বা, .৭৫:১।
৭) দায় মালিকানা অনুপাত=(মোট
বহির্দায়÷মালিকা না স্বত্ব)
বহির্দায়=ঋণপত্র +দীর্ঘমেয়াদী দায়+চলতি
দায় ।
আদর্শমানঃ১:২অথবা, ১:৩।
৮)মূলধন গিয়ারিং অনুপাত=(স্থির খরচযুক্ত
তহবিল÷সাধারণ শেয়ার মালিকানা
তহবিল)
স্থির খরচযুক্ত তহবিল=ঋণপত্র
+দীর্ঘমেয়াদী ঋণ+অগ্রাধিকার
শেয়ার মূলধন।
সাধারণ শেয়ার মালিকানা
তহবিল=মালিকানা তহবিল- অগ্রাধিকা র
শেয়ার মূলধন।
আদর্শমানঃ ১:২।
৯) মজুদ আবর্তন অনুপাত= (বিক্রীত পণ্যের
ব্যয়÷গড়
মজুদ)
অথবা,
(নীট বিক্রয়÷গড় মজুদ)
বিক্রীত পণ্যের ব্যয়=প্রাঃ মজুদ
+নীট ক্রয়+প্রত্যক্ষ ব্যয় সমূহ–
সমাপনী মজুদ পণ্য।
গড় মজুদ=(প্রাঃ মজুদ +সঃ মজুদ)÷২
বিঃদ্র- মজুদ পণ্য
একটা থাকলে ঐ মজুদ পণ্য গড় মজুদ।
আদর্শমানঃ ৮ বার।
১০)বিনিয়োজিত মূলধন আয়
অনুপাত (করবাদ নিট লাভ)= (করবাদ নিট
লাভ÷বিনিয়োজিত মূলধন)×১০০
বিনিয়োজিত মূলধন=মালিকানা স্বত্ব/
তহবিল +ঋণকৃত মূলধন বা স্থায়ী সম্পদ
+চলতি মূলধন
অথবা,
বিনিয়োজিত মূলধন=(শেয়ার
মূলধন+সঞ্চিতি ও উদ্বৃত্তসমূহ)- ( ভূয়া
সম্পত্তি ও অসম্পর্ষণীয় সম্পত্তি+দীর্ঘম
েয়াদি ঋণ)।
আদর্শমানঃ ১০%-২০%
১১) বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব
আয়ের হার=(সুদ ও করপূর্ব নিট
লাভ÷বিনিয়োজিত মূলধন)×১০০
সুদ ও করপূর্ব নিট লাভ= সুদ ও কর চার্জ করার
পূর্বের নিট লাভ
অথবা,
সুদ ও করপূর্ব নিট লাভ=সুদ ও করবাদ নিট লাভ
+আয়কর
সঞ্চিতি+সুদ।
আদর্শমানঃ১০%-২০ %
১২)বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত=
(নিট বিক্রয়÷বিনিয়োজি
ত মূলধন)
নিট বিক্রয়=মোট বিক্রয়-
আন্তঃফের ত-বিক্রয় বাট্টা)।
আদর্শমানঃ ৩ হতে ৪ বার।
১৩)অনাদায়ী পাওনা ও প্রাপ্য
হিসাব অনুপাত=(অনাদায়ী
পাওনা/দেনা/ কুঋণ÷মোট প্রাপ্য
হিসাব)×১০০
মোট প্রাপ্য হিসাব=প্রাপ্য
হিসাব+প্রাপ্য নোট।
আদর্শমান ৫%–৭.৫%
১৪) প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত=নিট
ধারে বিক্রয়÷(গড় প্রাপ্য হিসাব+গড় প্রাপ্য
বিল)।
গড় প্রাপ্য হিসাব=(প্রাঃপ্রাপ্য
হিঃ+সঃপ্রাপ্য হিঃ)÷২
গড় প্রাপ্য বিল=(প্রাঃপ্রাপ্যবিল
+সঃপ্রাপ্য বিল)÷২
আদর্শমানঃ ৪ বার।
১৫)প্রদেয় হিঃ আবর্তন অনুপাত=নিট ধারে
ক্রয়÷(গড়
প্রদেয় হিঃ+ গড় প্রদেয় বিল/দেয় বিল)
গড় প্রদেয় হিসাব=(প্রাঃপ্র দেয়
হিঃ+সঃপ্রদেয় হিঃ)÷২
আদর্শমানঃ ৬ বার।
১৬)গড় আদায় সময়=(৩৬৫
দিন÷প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত)
আদর্শমান ৬০–৯০ দিন অথবা,
২–৩ মাস।
১৭)গড় পরিশোধ সময়=(৩৬৫
দিন÷প্রদেয় হিসাব আবর্তন
অনুপাত)
আদর্শমান ৩০–৬০ দিন
অথবা,
১–২ মাস।
তোমারা যদি চাও এর পর থেকে আরো কিছু
বিষয় নিয়ে আলোচনা করতে পারি ।
বি, দ্রঃ স্টাডি গ্রুপে হেল্প দরকার তাই সেম ইয়ারের বন্ধুদের এড দিন শেয়ার ও মেনশন করে জানিয়ে দিন। খুব গ্রুত্বপূর্ণ নিয়ম শেয়ার করুন