Hazi Misir Ali University College - HMC

Hazi Misir Ali University College - HMC

Share

This is the official page of Hazi Misir Ali University College. Students will get all academic in

24/06/2026

হাজী মিছির আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬খ্রি. এর ২৫/০৬/২০২৬খ্রি. তারিখের অর্থনীতি ১ম পত্র পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের আসন বণ্টনের কক্ষ নির্দেশিকা:

23/06/2026

হাজী মিছির আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬খ্রি. এর ২৪/০৬/২০২৬খ্রি. তারিখের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের আসন বণ্টনের কক্ষ নির্দেশিকা:

Photos from Hazi Misir Ali University College - HMC's post 23/06/2026

এইচএসসি পরীক্ষা–২০২৬ পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ, বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন।
আজ ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকায় কলেজ মিলনায়তনে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষা–২০২৬-এর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ, বিদায় ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব হাজী আবু তাহের। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রশান্ত কুমার দাশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আইরিন পারভীন, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ এবং জনাব আশিকুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ। এছাড়াও কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. আলমাস আলী খান। তিনি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সময়ানুবর্তিতা, আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন, প্রশ্নপত্র মনোযোগসহকারে পড়া, উত্তরপত্র পরিচ্ছন্ন রাখা এবং পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সততার সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের ১মপর্বে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, কাঙ্ক্ষিত ফলাফল এবং সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের মেধা, পরিশ্রম ও প্রত্যাশার সর্বোত্তম প্রতিদান দান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও কল্যাণ দান করেন।
সাফল্যের পথে এগিয়ে যাও, প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের অর্জনেই আমাদের গর্ব।

21/06/2026

হাজী মিছির আলী ডিগ্রী কলেজ বার্ষিক পরীক্ষা- ২০২৬খ্রি. অংশগ্রগহণকারী ছাত্র-ছাত্রীদের ২৩/০৬/২০২৬খ্রি. তারিখের জন্য
আসন বন্টনের কক্ষ নির্দেশিকা:
মানবিক বিভাগ
বিষয়ঃ যুক্তিবিদ্যা ১ম পত্র

21/06/2026
Photos from Hazi Misir Ali University College - HMC's post 18/06/2026

আলহামদুলিল্লাহ!
পর পর ৬ বার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আবারো নারায়ণগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন, এই উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন হাজী মিছির আলী ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান।

তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং হাজী মিছির আলী ডিগ্রি কলেজ পরিবারের জন্যও এক অনন্য গর্বের বিষয়।

স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। মহান আল্লাহ তাঁকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন এবং তাঁর সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করুন।

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Delpara, Kutubpur, Fatullah
Narayanganj

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 00:00 - 16:00
Sunday 09:00 - 16:00