Lesson of Arabic

Lesson of  Arabic এখানে পবিত্র ক্বুরআনের ভাষা ও ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা হয়।

নিজেকে জানুন, বন্ধুর চোখে নিজেকে দেখুনএটা একটা ওয়েব পোর্টাল, যা ব্যবহার করে একজন ব্যক্তি নিজেকে মূল্যায়ন ও আত্মউন্নয়ন ক...
31/08/2025

নিজেকে জানুন, বন্ধুর চোখে নিজেকে দেখুন

এটা একটা ওয়েব পোর্টাল, যা ব্যবহার করে একজন ব্যক্তি নিজেকে মূল্যায়ন ও আত্মউন্নয়ন করার সুযোগ পাবেন। এটি আপনার কাজসমূহের ভুলগুলো ধরিয়ে দিতে সাহায্য করবে। এখানে আপনার সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নগুলোর উপর আপনি নিজেকে মূল্যায়ন করবেন বা মার্ক দেবেন। যদি সততার সাথে মার্ক দিতে পারেন, তাহলে আপনি নিজ সম্পর্কে একটি ফলাফল পাবেন এবং একজন ভালো মানুষ হওয়ার জন্য কোন কোন ক্ষেত্রে নিজের চারিত্রিক উন্নয়ন করা প্রয়োজন তা বুঝতে পারবেন। আপনার দেয়া উত্তর বা মার্ক সমূহ সম্পূর্ণ গোপনীয় থাকবে। উল্লেখ্য, এই প্রশ্নগুলো এআই দ্বারা তৈরী বা এআই এর সহায়তায় তৈরী।

সৃষ্টিগত ভাগে মানুষ নিজের ভুল বুঝতে পারেন না। আবার অন্যরা তার ভুল ধরিয়ে দিক, সেটাও সকলের পছন্দ নয়, অনেকের জন্য অসম্মানজনক। অথচ, নিজেকে সংশোধন করে ভালো একজন মানুষ হওয়াও জরুরী। এই পোর্টালের মাধ্যমে আপনাকে মূল্যায়ন করার জন্য পরিচিত কাউকে অনুরোধ করতে পারবেন। এবং অন্যরাও নিজ পরিচয় গোপন রেখে আপনার ভুল ধরিয়ে দিতে পারবে। উদ্দেশ্য আপনাকে ছোট করা নয়, বরং বন্ধুকে আত্মউন্নয়নে সহায়তা করা। এভাবে অন্যের চোখেও নিজেকে দেখতে পারবেন, অথচ, কে কাকে কত মার্ক দিল, কেউ জানল না। এতে অসম্মান বা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভবনা থাকলো না।

সাইটের ঠিকানা কমেন্টে দেয়া হয়েছে।

10/10/2024

(২৯:২) أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتْرَكُوٓا۟ أَن يَقُولُوٓا۟ ءَامَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
অর্থ : মানুষ কি মনে করে যে, আমরা বিশ্বাস করেছি, একথা বললেই ওদেরকে ছেড়ে দেয়া হবে, আর ওদেরকে পরীক্ষা করা হবে না ?

পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো ?

22/03/2024

প্রিয়জন থেকে পাওয়া মেসেজ ও জীবনের সমীকরণ
--------------------------------------------------------
স্কুলে থাকতে আমরা এক ধরণের অংক করতাম। কোন একটি অংকের ফল বের করার জন্য প্রথমে কল্পনা করতাম, মনে করি উত্তরটি এক্স (x)। এরপর অংকে দেয়া বিভিন্ন তথ্যের উপর সমীকরণ তৈরী করে এক্স (x) এর মান বের করা হতো। আমিও আমার লেখায় মাঝে মাঝে কল্পনা করতে বলি, যেন আমরা জীবনের সমীকরণের ফলাফল বের করতে পারি।

তেমনি আজও একটু কল্পনা করি। মনে করুন, আপনার খুব প্রিয় একজন মানুষ আছেন। তার প্রতি আপনার গভীর ভালোবাসা, হৃদয়ের সম্পর্ক। একদিন সেই প্রিয় মানুষটির জন্য আপনি একটি চিঠি লিখলেন, বা একটি ইমেইল, বা সামান্য মেসেজও হতে পারে। পরম মমতায়। সেখানে হৃদয় নিংড়ানো নির্ঝাস ঢেলে আপনি কিছু কথা লিখলেন। আপনার ভালো-লাগা মন্দ লাগা, তাকে আপনি কত্তো ভালো বাসেন, তার কাছ থেকে কেমন ভালোবাসা আশা করেন, সব।

আপনি সেই চিঠি তাকে পাঠালেন। সেটি তিনি হাতেও পেলেন। কিন্তু আপনি জানলেন, সেই মানুষটি এর প্রতি কোন আগ্রহ দেখাচ্ছে না। আপনার কি খারাপ লাগবে না ?

কিংবা, তিনি মাঝে মাঝে বা বছরে একবার আপনার সেই আবেগকে অনুধাবন না করে, না বুঝে একটি রুটিন ওয়ার্ক হিসেবে শুধু মন্ত্রের মতো পড়ে যায়। দায় সারবার জন্য। ভুল বা হাস্যকর উচ্চারণে। তখন আপনার কেমন লাগবে।

কিংবা, আপনার সেই কথাগুলোকে জীবিকার জন্য বিক্রি করে। তখন, কেমন লাগবে ?

যদি আপনার ভালো লাগে, আমার কিছু বলার নেই। আর যদি কষ্ট লাগে, তাহলে আজই ক্বুরআনটা হাতে নিন। একটু একটু করে হলেও বুঝে পড়তে শুরু করুন। একেবারে প্রথম থেকে। সুন্দর উচ্চারণে। অনুভব করার চেষ্টা করুন, অনুসরণ করার চেষ্টা করুন। সম্পর্ক স্থাপন করুন। জীবনের সমীকরণটা বুঝার চেষ্টা করুন। সমাধান পেয়েও যেতে পারেন।

প্রভূ যদি আপনার প্রিয় হয়, তাহলে তাকে চেনার চেষ্টা করুন। তাঁকে ভালোবাসার চেষ্টা করুন, তাঁর ভালোবাসা পেয়ে যাবেন। জীবন পাল্টে যাবে। এই জীবন আর ওই জীবন, দুটোই।

যারা আরবি গ্রামারের ঝামেলা ত্যাগ করে ভিডিও দেখতে দেখতে আরবি শিখতে চান, তারা চাইলে এই ভিডিও দেখতে পারেন।
29/11/2023

যারা আরবি গ্রামারের ঝামেলা ত্যাগ করে ভিডিও দেখতে দেখতে আরবি শিখতে চান, তারা চাইলে এই ভিডিও দেখতে পারেন।

পাতাটি ডাউনলোড করার লিংক :

20/10/2023

আরবিতে অনুবাদ করুন :
একদিন কাপড়ের দোকানে
---------------------------------------
আসসালামু আলাইকুম, ভাই
ওয়া আইকুমুস সালাম, শুভেচ্ছা আপনাকে, আপনি কী চান, জনাব ?
আমি সাদা কাপড় চাই, দয়া করে, আপনার কাছে তা আছে ?
নিশ্চই, আপনি দামী চান, নাকি সস্তা ?
আমি ভালো কাপড় চাই, হোক তা দামী
অনুগ্রহ করে এটি দেখুন, এটি বেশ ভালো
দাম কতো, মেহেরবানী করে।
এটি ৫০০ টাকা মিটার বেচি, আপনি ৪৫০ টাকা দিন।
আমি ২ মিটার নিবো, ৮০০ টাকা দিবো, লাও সামাহত
আচ্ছা, নিন, তাফাদ্দল, আপনার কাপড়। ১৬০০ টাকা হয়েছে।
নিন টাকা। আল্লাহ উত্তম বিনিময় দিক।
আপনাকে ধন্যবাদ, আবার আসবেন, আপনার সেবায় আমরা।

আমরা যারা জন্মগতভাবে মুসলিম হয়েছি, কিংবা নিজেদের মুসলিম মনে করছি, কিংবা দাবী করছি, আমাদের একটা জায়গায় একটু সমস্যা আছে। আ...
09/03/2023

আমরা যারা জন্মগতভাবে মুসলিম হয়েছি, কিংবা নিজেদের মুসলিম মনে করছি, কিংবা দাবী করছি, আমাদের একটা জায়গায় একটু সমস্যা আছে। আমরা অনেক কিছু শিখি, কিন্তু ইসলাম শিখি না। অথচ, ইসলাম বংশগত বা পারিবারিক ভাবে পাওয়া কোন বিষয় নয়। মুসলিম হতে হলে ইসলাম শিখতে হবে, এবং নিজেকেই।
হ্যাঁ, আমরা শিখেছি, কিন্তু কিভাবে ? ক্বুরআন-হাদীস বাদ দিয়ে বিভিন্ন বই থেকে, অন্যদের কাছ থেকে শুনে শুনে, দেখে দেখে। সবচেয়ে বেশী দরকার ছিল যেটা, সেটাই করা হয়নি। অথচ, ক্বুরআন ছাড়া হিদায়াত পাওয়া যাবে না, এটা আল্লাহর কথা, আমার নয়।
অন্যদের কথা বাদই দিলাম। যারা পাঁচ ওয়াক্ত স্বলাত আদায় করেন, তাদের মধ্যেও ক্বুরআন পাঠকারী কমই পাওয়া যায়। গুটি কয়েক পাওয়া যায়, শুধু সওয়াবের জন্য না বুঝে তিলাওয়াত করেন। সন্দেহ নেই, শুদ্ধ উচ্চারণে না বুঝে পড়লেও সওয়াব হবে, তবে ক্বুরআনের উদ্দেশ্যতো সেটা নয়, সেটা বোনাস মাত্র।
তবে, আমার দৃঢ় সন্দেহ আছে, যারা না বুঝে পড়েন অনেকেরই (হাফেয বাদ দিয়ে) উচ্চারণেও যথেষ্ট সমস্যা আছে। তাদের পড়া এমনও হতে পারে "আমাদে রদে শেরনা মবাং লাদেশ"। যেহেতু অর্থ জানেন না। বাংলা ভাষা না জানা শুধু অক্ষর চেনা একজন বিদেশীকে বাংলা পড়তে দেন না, প্রমাণ পেয়ে যাবেন।
এবার আসুন, ঘুরে দাঁড়াই। ক্বুরআনের সঙ্গী হই, আখেরাতে ক্বুরআন আমাদের সঙ্গী হবে।
যারা আরবি মোটামুটি পড়তে পারেন, তাদের জন্য একেবারে ফ্রী আরবি ভাষা শিক্ষা কোর্স চালু হতে যাচ্ছে ১০ মার্চ, ২০২৩ থেকে। নীচের লিংকের মাধ্যমে Whatsapp গ্রুপে জয়েন করতে পারেন। যাবতীয় আপডেট সেখানে দেয়া হবে।

WhatsApp Group Invite

বাংলাভাষীদের জন্য সুবর্ণ সুযোগ।
04/03/2023

বাংলাভাষীদের জন্য সুবর্ণ সুযোগ।

30/01/2023

সালাম বিনিময়ের পর কেউ যখন আপনাকে বলবে, কাইফাল হা-ল ? বা, কাইফা হা-লুক (কেমন আছো/আছেন) ? আপনি জবাব দেবেন, আনা বিখইর (আমি ভালো), আল হামদু লিল্লাহ। ওয়া আনত (আর আপনি/তুমি) ?

30/01/2023

একটা মানুষ জন্মের পর থেকেই কথা শিখতে শুরু করে। কীভাবে ? জন্মের পর থেকে কিন্তু কান চালু থাকে। সে শুনতে থাকে। যদিও সে মুখে দু-একটি শব্দ বলার ক্ষমতা অর্জন করে ১ বছর বয়স থেকে। ২ বছর থেকে মোটামুটি ছোট বাক্য বলার ক্ষমতা অর্জিত হয়। কারো ৪, কারো জন্য ৫ বছর বয়সে মোটামুটি বলা যায়, কথা শিখে গিয়েছে। ১০ বছর বয়স পর্যন্ত নতুন নতুন বহু কথা শেখে। যদিও শেখা সারাজীবন চলতেই থাকে।

মোটামুটি চলার মতো কথা বলার জন্য, একজন লোকের ১০০০ কথা শিখলেই যথেষ্ট। দিনে যদি ১টি কথা শেখা যায়, তাহলে ৩ বছরে ১০০০ কথা শেখা হয়ে যায়। এই কাজটির কথা বলা যত সহজ, করা তত সহজ নয়। কারণ, আজ আপনি হয়তো নতুন একটি কথা শিখলেন, কিন্তু গতকালেরটা ভুলে যাবেন। না ভুলার উপায় হচ্ছে, নতুন শেখার সাথে সাথে আগের গুলোও ব্যবহার/চর্চা করা। আমাদের জন্য এটাই বড় বাধা। কথা বলার লোক নেই, চর্চা করার জায়গা নেই।

আমি কয়েক বছর যাবত আরবি ভাষা শেখার সাথে সাথে অন্যদেরও শেখার ব্যাপারে উৎসাহ দিচ্ছি। যারা আগ্রহী, তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি। রেসপন্স কম হলেও গুটিকয়েক মানুষ আগ্রহ দেখিয়েছেন, কিছুটা হলেও শিখেছেন। আল্লাহ চাহেতো আরো শিখবেন।

আমার আগের উৎসাহ/সহায়তার জায়গাটি ছিল ভাষা ও ব্যাকরণ। এখন কিছুদিন যাবত আমি একটু কথা বলার দিকে ঝুঁকেছি। তাই এটার ব্যাপারেও সবাইকে উৎসাহ দিবো।

কথা দুই ভাবে শেখা যায়। এক, গ্রামার না জেনে, শুধু শুনে শুনে বলে বলে। অনেকটা মুখস্থ করা। পৃথিবীর বহুলোক এভাবেই বিদেশে গিয়ে ভাষা শেখে। আমরাও মাতৃভাষা এভাবেই শিখেছি। আরেক হচ্ছে, গ্রামার সহ। গ্রামার শিখতে একটু সময় লেগে যায়, আরবিতে নিয়মকানুন অনেক বেশী। তবে এই পথে গেলে জ্ঞানের গভীরতা বাড়ে।

তাই, যারা গ্রামার কিছুটা জানেন বা ভালো জানেন, তারাতো অবশ্যই কথা বলার চেষ্টা করবেন। আর যারা গ্রামার জানেন না, তারাও চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো, কথা বলার জন্য বেশী ব্যবহৃত জরুরী বাক্যগুলো এখানে পোস্ট করতে। দিনে অন্তত একটি নতুন শব্দ এবং একটি নতুন বাক্য শিখুন। তিন বছরে সব কথা শেখা হয়ে যাবে।

السلام عليكمশান্তি আপনাদের উপর
04/10/2022

السلام عليكم
শান্তি আপনাদের উপর

اقرأ باسم ربك الذي خلقপড়ুন আপনার প্রভূর নামে, যিনি সৃষ্টি করেছেন।
03/10/2022

اقرأ باسم ربك الذي خلق

পড়ুন আপনার প্রভূর নামে, যিনি সৃষ্টি করেছেন।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Lesson of Arabic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Lesson of Arabic:

Shortcuts

Share

Category