দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, ব্যাচ-৯৪

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, ব্যাচ-৯৪

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, ব্যাচ-৯৪ প্রাণে প্রাণ মেলাবই, ব্যাচ-১৯৯৪

04/06/2021

থিম সং, ব্যাচ-৯৪
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।

কথাঃ জুয়েল বিন জহির
সুর ও সঙ্গীত ঃ যাদু রিছিল
কণ্ঠঃ যাদু রিছিল, শাওন, সেতু

আয় বন্ধু আয়
ভাললাগায়, ভালবাসায়
আয় বন্ধু আয়
আয় ছুঁটে আয়
মহিতোষের ঘন্টায়।

প্রাণে প্রাণ মেলাবই
ব্যাচ-৯৪।

নতুন আলোয় হাসব আবার
সাদা-নীল রংয়ের মেলায়
পুরনো স্মৃতি মাতাবে আসর
ভালবাসার আঙিনায়।

ক্লাসের ফাঁকে কত খুঁনসুটি
ভাসে আজো স্মৃতির ভেলায়
দেখো কত বাঁক পেরিয়ে ভালবাসা
বয়ে চলে মনযমুনায়।

কৈশোরের রংয়ে বন্ধু আমার
জীবন রাঙাতে আয়
এক পশলা ভালবাসা নেব
তৃষ্ণার্ত এই মনটায়।

সেই দুইটাকার আচারে মাখামাখি হাতে
পরশ বুলাবো হায়
স্কুল ফাঁকির কত মজার স্মৃতি
আজো মনটা দোলায়।

বন্ধুর জন্য ঘর বন্ধু কি কখনো পর!?এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৪ ব্যাচের...
26/05/2021

বন্ধুর জন্য ঘর
বন্ধু কি কখনো পর!?

এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৪ ব্যাচের বন্ধুরা নেমেছিলাম, মেতেছিলাম এক অবর্ণনীয় ভালবাসাময় কর্মযজ্ঞে। সেই কর্মযজ্ঞটা ছিল আমাদেরই বন্ধু হাবিবকে ঘিরে। গতবছর করোনা মহামারিতে বন্ধু হাবিবের বাড়িতে ব্যাচ-৯৪ এলামনাই এসোসিয়েশন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে গিয়েছিলাম বন্ধুত্বের ভালবাসা নিয়ে। দীর্ঘ ২৬ বছর পর বন্ধু হাবিবের বাড়িতে পৌঁছে মনটা মুষড়ে পড়েছিল। ওর জীর্ণ ঘরের অবস্থা দেখে সবারই হৃদয় নাড়া দিয়েছিল। হাবিবের ঘরের ছবি পোস্ট করেছিলাম - বন্ধুর জন্য ঘর, বন্ধু কি কখনো পর!? এই শিরোনামে। তারপরই সকল বন্ধুদের সর্বাত্মক সহযোগিতায় অবশেষে সেই শ্লোগানটি আজ সামান্যতম হলেও পূর্ণতা পেল। আজ আমরা বন্ধুরা মিলে বন্ধু হাবিবের জন্য সকল বন্ধুদের ভালবাসায় নির্মিত নতুন ঘরে উঠার অনুষ্ঠানিকতা সম্পন্ন করলাম সীমিত আয়োজনের মধ্য দিয়ে। আর আমাদের এই সীমিত আয়োজনকে অসীম উজ্জীবনীতে ভরিয়ে দিয়েছে আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব বাবুল কৃষ্ণ সাহা। সীমিত অনুষ্ঠানে বন্ধু আবুল কাশেম এর সঞ্চালনায়, বন্ধু হাবিব আর বাবুল স্যারের আবেগ তাড়িত কথায় দূর্দান্ত এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সকলের উপস্থিতিতে, সকলের দোয়া আর ভালবাসায় ভর করে বন্ধু হাবিব তার নতুন ঘরে উঠল। এই কাজটি হয়তো তেমন বড় কোন কাজ নয়, কিন্তু বেশ ভালবাসাময়। তাই এর তৃপ্তির রেশ থাকবে আজীবন। এই ছোট্ট কাজটিই ভবিষ্যতে আমাদের এলামনাই এসোসিয়েশনকে আরো বেশি ভাল কাজে সম্পৃক্ত হতে প্রেরণা যোগাবে।

গত বছরের মাত্র ১৭,৫০০/- ফান্ড নিয়ে এ বছরে ঘরের কাজ শেষ করতে সর্বমোট খরচ হলো ৩,১৮,৯৭৫/-। তার সাথে ফার্নিচার বাবদ আরো প্রায় ৫০,০০০/-। শুরুতে ভেবেছিলাম, টিন দিয়ে আপাতত ঘরে তুলে দেই। পরের ভাবনায় এলো সেমিপাকা ঘর। সর্বশেষ সেটা গিয়ে ঠেকল একতলা বাড়িতে। বাড়ির কাজ শেষে ঈদের আগে ভাবনা হলো-ঘরতো হল, নতুন ঘরে পুরনাো ঘর থেকে কী কী নিয়ে আসবে বন্ধু হাবিব। দেখলাম বন্ধু, বন্ধুর বউ আর তাদের একমাত্র সন্তানের তিনটা জীবিত দেহ আর লজ্জা নিবারণের পরিধেয় ছাড়া কিচ্ছুটি নেই ঘরে। আবারো হাত পাতলাম বন্ধুদের কাছে। আহ্বান জানালাম ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ভালবাসায়-ভালবাসায় আমার রিক্ত হাত ভেসে গেল। বন্ধুর নতুন ঘরের আসবাবের ব্যবস্থাও হয়ে গেল কোনরকমে। আর এই পুরো ব্যাপারটার শতভাগ কৃতিত্বের দাবিদার আমাদের ব্যাচের সকল বন্ধুরা। সেজন্য এলামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে কার্যকরী কমিটির পক্ষ থেকে সকল বন্ধুদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্যন্ত ছোট্ট কিন্তু ভালবাসায় অনন্য যে দৃষ্টান্ত স্থাপন করলে তোমরা সেটা চিরঞ্জীব থাকুক। পারস্পরিক ভালবাসায় নতুন নতুন এমন ভালবাসাময় কর্মযজ্ঞে এগিয়ে যাক দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচ।

প্রাণে প্রাণ মেলাবই
ব্যাচ ৯৪।

বন্ধুর জন্য ঘর,বন্ধু কি কখনো পর?!আলহামদুলিল্লাহ। সকল বন্ধুদের ভালবাসায় নির্মিত হচ্ছে আমাদেরই এক বন্ধুর জন্য নতুন ঘর।প্রা...
24/02/2021

বন্ধুর জন্য ঘর,
বন্ধু কি কখনো পর?!

আলহামদুলিল্লাহ। সকল বন্ধুদের ভালবাসায় নির্মিত হচ্ছে আমাদেরই এক বন্ধুর জন্য নতুন ঘর।

প্রাণে প্রাণ মেলাবই
ব্যাচ-১৯৯৪🥰🥰🥰

ব্যাচ-৯৪ অ্যালামনাই এসোসিয়েশন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রথম এজিএম আজ অনুষ্ঠিত হলো৤
08/01/2021

ব্যাচ-৯৪ অ্যালামনাই এসোসিয়েশন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রথম এজিএম আজ অনুষ্ঠিত হলো৤

প্রস্তুতি চলছে...
08/01/2021

প্রস্তুতি চলছে...

07/01/2021
ব্যাচ-৯৪ অ্যালামনাই এসোসিয়েশন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় এর প্রথম এজিএম আগামী ৮ জানুয়ারি, ২০২১। মুঘল-ই-আযম এ চল...
26/12/2020

ব্যাচ-৯৪ অ্যালামনাই এসোসিয়েশন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় এর প্রথম এজিএম আগামী ৮ জানুয়ারি, ২০২১। মুঘল-ই-আযম এ চলছে কার্যকরী পর্ষদের প্রস্তুতিমূলক সভা।

https://youtu.be/C3aVcNL0fKc
16/12/2020

https://youtu.be/C3aVcNL0fKc

আয় বন্ধু আয়...কথাঃ জুয়েল বিন জহিরসুর ও সঙ্গীতঃ যাদু রিছিলকণ্ঠঃ যাদু রিছিল, শাওন, সেতুআয় বন্ধু আয়...কথাঃ জুয়েল .....

ব্যাচ-৯৪ এলামনাই এসোসিয়েশন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় এর আজকের মিটিং এর কিছু মুহুর্ত।
12/12/2020

ব্যাচ-৯৪ এলামনাই এসোসিয়েশন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় এর আজকের মিটিং এর কিছু মুহুর্ত।

অনেকদিন পর আড্ডাবাজি...প্রাণে প্রাণ মেলাবই, ব্যাচ-৯৪
10/10/2020

অনেকদিন পর আড্ডাবাজি...

প্রাণে প্রাণ মেলাবই, ব্যাচ-৯৪

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, ব্যাচ-৯৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category