Zilalul Quran

Zilalul Quran An Academy for Quranic Studies.

আলহামদুলিল্লাহ, আমাদের হিফয হালাকার আরো দুজন বোনের সাফল্য। রব তাদের পূর্ণ কুরআনের হাফিজাহ হিসেবে কবুল করুন। এই যাত্রা অব...
05/07/2026

আলহামদুলিল্লাহ, আমাদের হিফয হালাকার আরো দুজন বোনের সাফল্য। রব তাদের পূর্ণ কুরআনের হাফিজাহ হিসেবে কবুল করুন। এই যাত্রা অব্যাহত রাখুন শেষ অব্দি। আমিন। 🤍💚

বহু প্রতীক্ষার পর....প্রিয় অপেক্ষমান বোনেরা,আপনাদের বহুল প্রতিক্ষীত প্র্যাক্টিক্যাল ও এপ্লাইড মাখরাজ কোর্স চলে এলো। গতবছ...
03/05/2026

বহু প্রতীক্ষার পর....
প্রিয় অপেক্ষমান বোনেরা,
আপনাদের বহুল প্রতিক্ষীত প্র্যাক্টিক্যাল ও এপ্লাইড মাখরাজ কোর্স চলে এলো। গতবছর মাখরাজ কোর্স শেষ করে প্রথমবারের মতো একটু সহজভাবে মাখরাজের এক্স্যাক্ট পয়েন্টগুলো বোঝার জন্য এই ব্লেন্ড কোর্সটা আনা হয়েছিলো। আপুরা খুব রিকোয়েস্ট করেছিলেন যেন সবগুলো হরফের ওপর এমন একটা কোর্স আনা হয়। আলহামদুলিল্লাহ, সময় সুযোগ মিলিয়ে এবার একাডেমি থেকে এই কোর্সটি আনা হলো।

কোর্সের মেয়াদ- ১-২ মাস
কোর্স শুরু - ১১ ই মে, সোমবার, ২০২৬ ইং
ক্লাস - প্রতি সোমবার
সময় : বিকেল -৩:০০ টা
ক্লাস মাধ্যম : যুম এপ

কোর্স ফি: ফি সাবিলিল্লাহ

ক্লাসটি বরাবরের মতোই যুম এপ দিয়ে কন্টিনিউ হবে। তবে ক্লাস লিংক ক্লাসের আগে আমাদের টেলিগ্রাম তাজওইদ গ্রুপে পাওয়া যাবে। তবে প্রাইভেসির জন্য গ্রুপ লিংক সরাসরি এখানে নয়, বরং আমাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করা হয়েছে। আগ্রহী বোনেরা আমাদের ফিমেল গ্রুপটিতে জয়েন হতে পারেন।

আমাদের বোনদের জন্য ফেইসবুক গ্রুপ👇👇

https://www.facebook.com/share/g/17yWkLG4HD/

13/04/2026

বোনদের জন্য আমলের সুরাগুলো হিফযের গ্রুপ খোলা হয়েছে। টেলিগ্রাম গ্রুপ লিংক কালেক্ট করতে কমেন্টে দেয়া লিংকে জয়েন হয়ে নিন।👇👇

السلام عليكم ورحمة الله وبركاتهপ্রিয় বোনেরা, আপনারা যারা ভালো কোনো একাডেমিতে হিফয শুরু করতে চাচ্ছেন তারা হয়তো অনেকেই জান...
07/04/2026

السلام عليكم ورحمة الله وبركاته
প্রিয় বোনেরা,
আপনারা যারা ভালো কোনো একাডেমিতে হিফয শুরু করতে চাচ্ছেন তারা হয়তো অনেকেই জানেন না, আমাদের প্রিয় যিলালুল কুরআন একাডেমিতে হিফয হালাকা চলমান রয়েছে। এটি কোন কোর্স নয় বরং সর্বদা চলমান একটি হালাকা। আমাদের হালাকাটি মদিনা হালাকার আলোকে পরিচালিত করা হচ্ছে। প্রতিদিন সবক শোনা ও পেছনের সবক বা মুরজার ওপর টেস্ট নেয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। হালাকাটি নতুন শুরু হওয়ায় খুব ছোট আকারে শুরু করলেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জুয আ'ম্মা (৩০ তম পারা) হিফয করেছেন ৭ জন বোন, আরো অনেকেই নতুন করে শুরু করেছেন। আরো কিছু বোনেরা জুয আ'ম্মা শেষ করে জুয আল মূলক(২৯ তম পারা) শুরু করতে যাচ্ছেন এখানে।

এই হালাকার বিশেষত্ব :
১। মদিনা হালাকার আলোকে পরিচালিত হচ্ছে।
২। মুরজার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং সবক শোনার পাশাপাশি কারেকশন দেয়া হয়।
৩। প্রতি সপ্তাহে রয়েছে সাপ্তাহিক এক্সাম দেয়ার সুব্যবস্থা।
৪। প্রতি দুই-তিন মাস অন্তর রয়েছে মান্থলি এক্সাম দেয়ার সুবর্ণ সুযোগ।
৫। হাফিজাহ বোনদের দ্বারা হালাকা পরিচালিত হচ্ছে। বর্তমানে ৬ জন দক্ষ উস্তাজাহ একাডেমীর হিফয হালাকার খিদমতে রয়েছেন।
৬। সবকের নির্দিষ্ট পরিমাণ নেই, যার যার স্মৃতিশক্তি এবং সুবিধা অনুযায়ী হিফয করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ ১ পৃষ্ঠার বেশি নয়।
৭। নতুন শুরু করায় আপাতত ২৯ এবং ৩০ তম পারা হিফয করানো হচ্ছে। আল্লাহ চাইলে সামনে পুরো কুরআন হিফযের সুব্যবস্থা করা হবে।

হালাকার সময়সূচি এবং ক্লাস মাধ্যম:

সময় : রাত ৮টা - ১০ টা
ক্লাস সপ্তাহে : ৫ দিন (শনি-বুধবার)
সাপ্তাহিক এক্সাম : শনিবার
ক্লাস মাধ্যম: টেলিগ্রাম লাইভ

বি.দ্র: কোর্সটি ফি সাবিলিল্লাহ পরিচালিত হচ্ছে তাই কোনো প্রকার হাদিয়া নেয়া হয়না।

রব আমাদের কবুল করুন দুনিয়ায় ও আখিরাতে এর উত্তম বদলা দিন।

হালাকায় জয়েন হতে চাইলে নিচের ফিমেইল গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ লিংক কালেক্ট করতে হবে। প্রাইভেসি রক্ষায় এমনটি করা হয়েছে।👇👇👇
https://www.facebook.com/share/g/14fdN1S2NAu/

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামিন.... 👑✨আমাদের জুয আ'ম্মা হিফয হালাকার ৩ জন বোন সার্টিফিকেট পেয়েছেন। মাশাআল...
09/02/2026

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামিন.... 👑✨

আমাদের জুয আ'ম্মা হিফয হালাকার ৩ জন বোন সার্টিফিকেট পেয়েছেন। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা বারিক। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের এই প্রচেষ্টা কবুল করুন। যাদের অক্লান্ত পরিশ্রমে হিফয হালাকা পরিচালিত হচ্ছে, আল্লাহ তাদেরকেও উত্তম জাযা দিন।
আমিন ইয়া রব!

মাঝে মাঝে দুআ কবুলের গল্পগুলো আমাকে খুব ভাবায়। আল্লাহ কত নিকটে উপলব্ধি করা যায়। তাহাজ্জুদের একটি ডাক, সিজদায় একটি চাওয়া ...
09/11/2025

মাঝে মাঝে দুআ কবুলের গল্পগুলো আমাকে খুব ভাবায়। আল্লাহ কত নিকটে উপলব্ধি করা যায়। তাহাজ্জুদের একটি ডাক, সিজদায় একটি চাওয়া জীবন বদলে দেয়। মাঝে মাঝেতো এমনও হয়, মুখেও বলা হয়নি কিন্তু মন কিছু একটা চাইছিলো, আর তা যখন বাস্তবে পরিণত হয় চোখের পানি আটকে রাখা যায় না.... মুখ যেন অস্ফুটে বলে ওঠে, রব্বী! তুমি এত নিকটে!

আমাদের বোনদের জন্য প্রাইভেট গ্রুপ লিংক এখানে শেয়ার করা হলো। শুদ্ধ করে কুরআন শেখার পাশাপাশি আরো কিছু জীবনঘনিষ্ঠ প্রয়োজনীয়...
07/11/2025

আমাদের বোনদের জন্য প্রাইভেট গ্রুপ লিংক এখানে শেয়ার করা হলো। শুদ্ধ করে কুরআন শেখার পাশাপাশি আরো কিছু জীবনঘনিষ্ঠ প্রয়োজনীয় কোর্স অফার করা হয়েছে, চাইলে জয়েন হতে পারেন। আর ভাইয়েরা আপনাদের মা বোন কিংবা আহলিয়াদের এই লিংকটি শেয়ার করে কুরআনের সাথে থাকার সুযোগ করে দিতে পারেন। ওও হ্যাঁ, আরো একটি কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের একাডেমির সবগুলো কোর্সই ফি সাবিলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

👑ফেইসবুক গ্রুপ 👇👇
https://www.facebook.com/groups/1122317965254482/?ref=share&mibextid=NSMWBT

17/07/2025

জীবনে কিছু বড় ধরনের বিপদ, দুঃখ-কষ্ট বা রোগ-শোক আসে বান্দার জীবনে সফলতা বা কল্যাণের পথ প্রশস্ত করতেই। তাই বিপদ এলে প্রথম ধাক্কাতেই কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত:
১। হয়তো পাপ মোচন হচ্ছে।
২। মর্যাদা বাড়ানো হচ্ছে।
৩। সাফল্যের পথ উন্মোচন করা হচ্ছে।

ধৈর্যের সাথে বিপদাপদ মোকাবিলা করতে কয়েকটা কাজ করা যেতে পারে :

১। বেশি করে ইস্তেগফার পাঠ।
২। বেশি করে দরূদ পাঠ।
৩। বেশি করে কুরআন তিলাওয়াত।
৪। নফল সালাত।
৫। দুআ।
৬। সর্বাবস্থায় আল্লাহর ওপর সুধারণা রাখা।

বিপদ যত বড়ই হোক, ইখলাসের সাথে এই কয়েকটা কাজ করতে পারলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।

05/07/2025

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zilalul Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share