বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল, মিজমিজি

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল, মিজমিজি

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল, মিজমিজি এম. এ. হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন দ্ব?

অদম্য মেধাবীদের সংবর্ধনা এম. এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এম এ হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশন পরিচালিত পাঁ...
24/08/2026

অদম্য মেধাবীদের সংবর্ধনা
এম. এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এম এ হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশন পরিচালিত পাঁচটি স্কুলের এসএসসি-২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস আর্দশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব ওবায়দুল ইসলাম স্যার, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মুসাদ্দেক হোসেন স্যার, স্কুল ও কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং ফাউন্ডেশনের অধীনে পরিচালিত পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিশেষ
গৌরবের অর্জন
ফাউন্ডেশন পরিচালিত পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এসএসসি-২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ ১১৭৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের মেধাবী শিক্ষার্থী তাসনিম তাবাসসুম চৌধুরী।
তাসনিমের এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। একইসঙ্গে সকল কৃতি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
মেধার স্বীকৃতি হোক অনুপ্রেরণার শক্তি,
সাফল্যের পথ হোক আরও দীপ্তিময়। 🌟

আমরা গর্বিত
12/08/2026

আমরা গর্বিত

11/08/2026
এস এস সি - ২০২৬ এর জিপিএ ফাইভ প্রাপ্তদের প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।।আগামীর পথচলা হোক আরও সাফল্যময়, সুন্দর ও আলোকিত...
10/08/2026

এস এস সি - ২০২৬ এর জিপিএ ফাইভ প্রাপ্তদের প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।।

আগামীর পথচলা হোক আরও সাফল্যময়, সুন্দর ও আলোকিত।তোমাদের স্বপ্নগুলো পূর্ণ হোক—এই কামনাই রইল। ❤️
অভিনন্দন কৃতী শিক্ষার্থীরা! তোমরাই আমাদের গর্ব, তোমরাই আগামীর ভবিষ্যৎ।

10/08/2026

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল
ওয়ার্ড নং ২
এস এস সি ২০২৬ ফলাফল
বিজ্ঞান বিভাগ
পরীক্ষার্থী ১৫ জন
A+ = ৫জন (গোল্ডেন ৩ জন)
A = ৮ জন
A-= ২ জন
ব্যবসায় শিক্ষা বিভাগ
পরীক্ষার্থী ১৯ জন
A+ = ৩ জন
A = ১০ জন
A- = ০৫জন
F. = ‌‌ ০১
পাশের হার ৯৭%

👁️ চোখের যত্নে সচেতন হোন, সুস্থ দৃষ্টির নিশ্চয়তা গড়ুন। 💙সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে বিশ্বমানের চক্ষু চিকিৎসা সে...
08/08/2026

👁️ চোখের যত্নে সচেতন হোন, সুস্থ দৃষ্টির নিশ্চয়তা গড়ুন। 💙

সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে বিশ্বমানের চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প।

🩺 চোখের বিভিন্ন সমস্যা নির্ণয় ও চিকিৎসা
💧 চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দৃষ্টি ও চোখ লাল হওয়ার চিকিৎসা
👓 প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা ও পরামর্শ
✨ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন চক্ষু চিকিৎসা

📅 তারিখ: ১০-০৮-২০২৬, সোমবার
⏰ সময়: সকাল ১০টা – বিকাল ৪টা
📍 স্থান: বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ইসলামিক সিটি স্কুল, মোঁচাক মদিনা মসজিদ রোড, মিজমিজি কান্দাপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

👉 আপনার নিজের ও প্রিয়জনদের চোখের সুস্থতার জন্য এই সুযোগটি কাজে লাগান।
সুস্থ চোখ, সুন্দর ভবিষ্যৎ। 👁️💙

#চক্ষু_চিকিৎসা_ক্যাম্প #চোখের_যত্ন #চক্ষু_সেবা #স্বল্পমূল্যে_চিকিৎসা #সুস্থ_চোখ #সামাজিক_সেবা #নারায়ণগঞ্জ #সিদ্ধিরগঞ্জ

08/08/2026

মৌনিয়া মানহা কে অভিনন্দন! দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল আয়োজিত "ইংলিশ মেলা" ও" বিতর্ক প্রতিযোগিতা" আজ চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করার মাধ্যমে সম্পন্ন হলো। মৌনিয়া মানহা Amateur group থেকে ১ম স্থান অধিকার করেছে। তার জন্য অনেক শুভকামনা।

মৌনিয়া মানহা কে অভিনন্দন! দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল আয়োজিত "ইংলিশ মেলা" ও" বিতর্ক প্রতিযোগ...
07/08/2026

মৌনিয়া মানহা কে অভিনন্দন! দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল আয়োজিত "ইংলিশ মেলা" ও" বিতর্ক প্রতিযোগিতা" আজ চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করার মাধ্যমে সম্পন্ন হলো। মৌনিয়া মানহা Amateur group থেকে ১ম স্থান অধিকার করেছে। তার জন্য অনেক শুভকামনা।

🕊️ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন 🕊️শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গ...
05/08/2026

🕊️ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন 🕊️

শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হয়েছে।

এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। স্বাধীনতা, ন্যায়, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত নতুন প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ বীর সন্তানদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাআলা শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমাদের সবাইকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শে জীবন গড়ার তাওফীক দান করুন। আমীন।

বীর মুক্তিযোদ্ধা পিয়ারউদ্দিন ইসলামিক সিটি স্কুল
জ্ঞান • সততা • নৈতিকতাই আমাদের লক্ষ্য

#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস #জুলাইগণঅভ্যুত্থান #শহীদদের_প্রতি_শ্রদ্ধা #স্মরণ_ও_সম্মান #দেশপ্রেম #ন্যায় #গণতন্ত্র #শিক্ষাই_শক্তি #নৈতিক_শিক্ষা

Address

Mouchak, Madina Masjid Road, Ward: 02
Narayanganj
1361

Opening Hours

Monday 09:00 - 16:30
Tuesday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:30
Thursday 09:00 - 16:30
Saturday 09:00 - 16:30
Sunday 09:00 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল, মিজমিজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category