জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়

জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয় Jalkuri Taltola Ideal High School

23/07/2020

সম্মানিত শিক্ষক / শিক্ষার্থীর অভিভাবকদের "Jalkuri Taltola Ideal High School" page টিকে follow and like করতে অনুরোধ করা হলো

জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি  জনাব মোঃ মোবারক হোসেন  কাতারি সাহেবের মা আজ ১৭/০৬/২০২০ইং রাত্র ২.৩০মিনিটে...
17/06/2020

জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ মোবারক হোসেন কাতারি সাহেবের মা আজ ১৭/০৬/২০২০ইং রাত্র ২.৩০মিনিটের সময় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন ।

শিক্ষাস্তরের ব্যাপক পরিবর্তন আসছে!~~~~~~~~~~~~~~~~~~~~~HSC পরীক্ষা হবে দুইবার! ফার্স্ট ইয়ারের পর একবার! সেকেন্ড ইয়ারের প...
04/06/2020

শিক্ষাস্তরের ব্যাপক পরিবর্তন আসছে!
~~~~~~~~~~~~~~~~~~~~~
HSC পরীক্ষা হবে দুইবার! ফার্স্ট ইয়ারের পর একবার! সেকেন্ড ইয়ারের পর একবার!
* ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না! হবে স্কুল পারফর্মেন্স অনুযায়ী মূল্যায়ন।
* ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অভিন্ন বই হবে ১০টি। সব শিক্ষার্থীকে একই বই পড়তে হবে। বইগুলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, জীবন ও জীবিকা, স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি।
* এসএসসি পরীক্ষা হবে শুধু ১০ম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী। (৯ম+১০ম বাদ)
* একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শাখা বিভক্ত হওয়ার সুযোগ থাকবে।
*একাদশে বাংলা, ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বাধ্যতামূলক। অপশনাল থাকবে বিজ্ঞান/কলা/ব্যবসার তিনটি বিষয়। (যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোনো তিনটি। তবে এর সাথে আর্টসের একটি বিষয় নেয়ারও সুযোগ থাকতে পারে।)
বিজ্ঞানের ছাত্র আবশ্যিক বাংলা, ইংলিশ ও আইসিটির সাথে বিজ্ঞানের পদার্থ-রসায়ন নিয়ে আরেকটি আর্টসের বিষয় (যেমন পৌরনীতি) নিতে পারবে!
* এইচএসসি হবে দুইটি পাবলিক পরীক্ষা। একাদশে ছয়টি পার্ট, দ্বাদশের শেষে বারোটি পার্ট।
*একাদশ দ্বাদশের বইগুলো হবে তিনপত্রের। যেমন পদার্থ বিজ্ঞান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পত্র।
পর্যায়ক্রমে আগামীবছর থেকে শুরু করে ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে। সময়ের চাহিদায় উপযুক্ত করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এই নতুন ধারার শিক্ষাস্তর ইতিবাচক ভূমিকা রাখবে।

- প্রথম আলো

জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে।০১৯৬৮৮০৮৫৪০০১৯১১৩৭৪১৩৬
03/06/2020

জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে।
০১৯৬৮৮০৮৫৪০
০১৯১১৩৭৪১৩৬

শিক্ষা প্রতিষ্ঠান আংশিক খোলা রাখা সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ।
02/06/2020

শিক্ষা প্রতিষ্ঠান আংশিক খোলা রাখা সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য, ০২/০৬/২০২০ইং থেকে স্কুলের অফিস খোলা থাকবে।
02/06/2020

রক্ষণাবেক্ষণ কাজের জন্য, ০২/০৬/২০২০ইং থেকে স্কুলের অফিস খোলা থাকবে।

01/06/2020

২০২০খ্রীঃপঞ্চম শ্রেণির ডিআর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। নাসিক ৯নং ওয়ার্ড প্রতিনিধি মোবাঃ ০১৯১১৩৭৪১৩৬

31/05/2020

জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এস.এস.সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

30/05/2020

নাসিক ৯নং ওয়ার্ডের সকল স্কুল কে জরিপ ছক ২০২০ সংগ্রহ করতে বলা হচ্ছে।
প্রতিনিধি ০১৯১১৩৭৪১৩৬

21/05/2020

করোনাভাইরাস কারনে, শত দুঃখের মাঝেও সকলের মধ্যে বয়ে আনুক একরাশ ফুটন্ত গোলাপে হাসি। গোলাপে হাসির ন্যায়,সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুবেচ্ছা,অভিনন্দন ও মোবারক বাদ,অগ্রীম ঈদ মোবারক।

৩১ মে খুলছে স্কুল। মানতে হবে যে সব নির্দেশনা::::::=================================১৭ নির্দেশনা মানতে হবে শিক্ষা প্রতিষ্...
08/05/2020

৩১ মে খুলছে স্কুল। মানতে হবে যে সব নির্দেশনা::::::
=================================
১৭ নির্দেশনা মানতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর
৩০ মে’র পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ভাবনা নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩০ মে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় এবং খোলার পরে কী করতে হবে, এবার তা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য কারিগরি নির্দেশনা’ শীর্ষক পুস্তিকায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
শিক্ষক, শিক্ষাদান কর্মী ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণের ওপর জোর দিয়ে এই গাইডলাইনে বলা হয়েছে—

১. শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে মহামারী প্রতিরোধক মাস্ক, জীবাণুনাশক এবং নন-কন্ট্যাক্ট থার্মোমিটার সংগ্রহ করে জরুরি কাজের পরিকল্পনা প্রণয়ন করুন। প্রতিটি ইউনিটের জবাবদিহিতা বাস্তবায়ন এবং শিক্ষক ও শিক্ষাদান কর্মীদের প্রশিক্ষণ জোরদার করুন।

২. শিক্ষক, শিক্ষাদান কর্মী ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ জোরদার করুন। সকাল ও দুপুরে পরীক্ষার ব্যবস্থা বাস্তবায়ন এবং ‘প্রতিদিনের প্রতিবেদন’ এবং ‘শূন্য প্রতিবেদন’ পদ্ধতি প্রবর্তন করুন।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পথে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষার্থী এবং বহিরাগত শিক্ষাদানকর্মীদের শরীরের তাপমাত্রা নিন। যাদের শরীরের তাপমাত্রা বেশি পাওয়া যাবে, তাদের প্রবেশ নিষেধ করুন।

৪. শ্রেণি কক্ষ, খেলার মাঠ এবং পাঠাগারের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বায়ু চলাচল ব্যবস্থা শক্তিশালী করুন। দিনে ২-৩ বার প্রায় ২০-৩০ মিনিটের মতা উন্মুক্ত বায়ু চলাচল নিশ্চিত করুন। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রক ব্যবহারের ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রকের স্বাভাবিক মাত্রা নিশ্চিত করুন। বিশুদ্ধ বায়ু চলাচল বৃদ্ধি করুন এবং ফিরতি বায়ু চলাচল বন্ধ করুন।

৫. শ্রেণি কক্ষ, সর্বসাধারণ কর্তৃক ব্যবহৃত হয়, এমন জায়গাসহ অন্যান্য জায়গার মেঝে ও ঘরের দরজার হাতল, সিঁড়ির হাতল এবং যেসব বস্তু বারবার ব্যবহৃত হয়, সেসব বস্তুর তল পৃষ্ঠ ঘন ঘন পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন।

৬. খাবার থালাবাসন (পানির পাত্র) পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন এবং প্রতিবার পরিবেশনের পরে পুনরায় ব্যবহারযোগ্য খাবার থালাবাসন (পানির পাত্র) জীবাণুমুক্ত করুন।

৭. দূরে দূরে বসে খাবার গ্রহণ করুন এবং সম্পূর্ণ নিজস্ব থালাবাসন বা ওয়ানটাইম থালা বাসন ব্যবহার করুন।

৮. প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরের আবর্জনা পরিষ্কার এবং আবর্জনা সংরক্ষণকারী পাত্র জীবাণুমুক্ত করুন।

৯. অফিস কার্যালয়ে কাগজের সীমিত ব্যবহারকে উৎসাহিত করুন। শিক্ষাদানকর্মীদের পারস্পরিক শারীরিক যোগাযোগ কমান এবং দূরবর্তী বা অনলাইন শিক্ষাকে অগ্রাধিকার দিন।

১০. স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত কোনও প্রকার অভ্যন্তরীণ জমায়েত বা ক্রিয়াকলাপের আয়োজন করবেন না। যেকোনও বদ্ধ বা ঘন জনবহুল স্থান বা অন্যর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের ক্ষেত্রে এক মিটারের কম বা সমান দূরত্ব বজায় রাখুন।

১১. শিক্ষক, শিক্ষাদান কর্মী এবং শিক্ষার্থীদের বহির্গমন কমিয়ে দিন।

১২. শিক্ষাদান কর্মকর্তা এবং শিক্ষার্থীরা মাস্ক ব্যবহার করুন। হাত ধোয়াসহ অন্য সব স্বাস্থ্যবিধি শক্তিশালী করুন। দ্রুত হাত শুকানো জীবাণুনাশক বা জীবাণুনাশক টিস্যু ব্যবহার করুন। হাঁচি দেওয়ার সময় মুখ এবং নাক ঢাকতে টিস্যু বা কনুই ব্যবহার করুন।

১৩. মহামারী প্রতিরোধকে জোরদার করুন। শিক্ষক, শিক্ষাদানকর্মী ও শিক্ষার্থীদের শিক্ষাদানের সময় নিয়ন্ত্রণ করুন এবং মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শ প্রদান করুন।

১৪. শিক্ষক, শিক্ষাদানকর্মী বা শিক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ এর সন্দেহভাজন কোনও কেস থাকলে তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানান এবং যারা এই কেসের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন, তাদের দ্রুত শনাক্ত ও কোয়ারেন্টাইন করুন।

১৫. কোয়ারেন্টাইনে অবস্থানরত শিক্ষক, শিক্ষাকর্মী বা শিক্ষার্থীদের পিতামাতার স্বাস্থ্যের অবস্থা জানা এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার জন্য একজন বিশেষ ব্যক্তিকে নিয়োগ করুন।

১৬. কোনও নিশ্চিত কোভিড-১৯ কেস পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রণ এবং বায়ু চলাচল ব্যবস্থা পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন। মূল্যায়ন না হওয়া হওয়া পর্যন্ত এটির পুনরায় ব্যবহার শুরু করা থেকে বিরত থাকুন।

১৭. একত্রে বসে খাওয়ার মতো ডাইনিং পরিষেবা বন্ধ রাখতে হবে।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুমতোমরা সবাই আমার প্রীতি, শুভেচ্ছা ও সালাম গ্রহণ কর। আমরা এখন কঠিন সময় অতিবাহিত করছ...
05/05/2020

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম

তোমরা সবাই আমার প্রীতি, শুভেচ্ছা ও সালাম গ্রহণ কর। আমরা এখন কঠিন সময় অতিবাহিত করছি । তোমাদের সাথে দেখা সাক্ষাৎ না হওয়াতে খারাপ লাগছে। আশা করি এই কঠিন সময়ে তোমরা নিরাপদ আছো।
তোমরা নিশ্চয় জানো এপর্যন্ত প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত বেড়েই চলেছে
🚷 আক্রান্ত 😥
🔸৩ এপ্রিল - ৫ জন
🔹৪ এপ্রিল- ৯ জন
🔸৫ এপ্রিল - ১৮ জন
🔹৬ এপ্রিল- ৩৫ জন
🔸৭ এপ্রিল- ৪১ জন
🔹৮ এপ্রিল- ৫৪ জন
🔸৯ এপ্রিল - ১১২ জন
🔹১০ এপ্রিল - ৯৪ জন
🔸১১ এপ্রিল - ৫৮ জন
🔹১২ এপ্রিল - ১৩৯জন
🔸১৩এপ্রিল - ১৮২ জন
🔹১৪এপ্রিল - ২০৯জন
🔸১৫ এপ্রিল - ২১৯জন
🔹১৬এপ্রিল - ৩৪১ জন
🔸১৭এপ্রিল - ২৬৬জন
🔹১৮ এপ্রিল ৩০৬ জন
🔸১৯ এপ্রিল- ৩১২জন
🔹২০এপ্রিল - ৪৯২ জন
🔸২১ এপ্রিল- ৪৩৪ জন
🔹২২এপ্রিল- ৩৯০জন
🔹২৩এপ্রিল - ৪১৪জন
🔸২৪ এপ্রিল- ৫০৩জন
🔹২৫ এপ্রিল - ৩০৯জন
🔸২৬ এপ্রিল - ৪১৮ জন
🔹২৭ এপ্রিল - ৪৯৭ জন
🔸২৮ এপ্রিল - ৫৪৯ জন
🔹২৯ এপ্রিল- ৬৪১জন
🔸৩০এপ্রিল- ৫৬৪ জন
🔹১ মে - ৫৭১ জন
🔸২ মে - ৫৫২জন
🔹৩ মে - ৬৬৫ জন
🔸৪ মে ৬৮৮জন
৫। মে ৭৮৬জন
🚷মোট আক্রান্ত - ১০৯২৯জন

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।🕋🤲

তোমরা সবাই ঘরে থাকো, বাইরে যেও না, এবং সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলো।

ইনশাআল্লাহ
পরিস্থিতি ভালো হলে ঈদের পরে স্কুল খুলে যাবে
আল্লাহ বাচাইয়া রাখলে আবার দেখা হবে।
প্রিয় বিদ্যালয়ে।

সামনে ঈদ তাইনা!
বেচে থাকলে জীবনে অনেক শপিং করতে পারবা
এবার কিন্তু শপিং করতে মার্কেটে যেওনা
আল্লাহ না করুক যদি করোনাভাইরাসে আক্রান্ত হও তাহলে কেউ পাশে দাঁড়াবে না
আল্লাহ যেন এমন ভাইরাসে কাউকে আক্রান্ত না করে.
যেই লাশ দেখতে আত্নীয় স্বজন বাবা মা সন্তান কেউ সামনে জায়না
যেই জানাজায় মানুষ আসেনা।

মহান আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে, বাংলাদেশকে এবং গোটা মানবতাকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করুন।

আমিন।

মোঃজাকির হুসাইন
প্রতিষ্ঠাতা ও পরিচালক
জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when জালকুড়ী তালতলা আইডিয়াল উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category