IQRA CADET Academy

IQRA CADET Academy অভিজ্ঞ পরিচালক মন্ডলী দ্বারা পরিচালিত ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ।
লাঙ্গলবন্দ বাজার সংলগ্ন, বারপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ।
মোবাঃ ০১৮২৫-৮০৫৬৩৮।

"ইকরা-ক্যাডেট একাডেমি "এর ফেসবুক মুখপত্র "সন্তান আপনাদের তাকে সুশিক্ষিত নাগরিকরুপে গড়ে তোলার দায়িত্ব আমাদের" ইকরা-ক্যাডেট একাডেমি (স্থাপিত-২০২০ খ্রীস্টাব্দ) [আধুনিক ও ধর্মীয় শিক্ষার যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান] ♣অভিমতঃ বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে আপনাদের প্রাণপ্রিয় আদরের কোমলমতি সন্তানকে নিয়ে আপনার স্বপ্ন। আপনার সন্তান এক দিন সৎ, যোগ্য, আদর্শবান সুসন্তান হিসাবে বড় হবে, হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিষ্টার কিংবা শিক্ষক। সর্বোপরি সে একজন পরিপূর্ণ মানুষ ও যোগ্য নাগরিক রুপে নিজেকে গড়ে তুলবে। এ প্রত্যাশা আমার, আপনার, সবার। আজ যারা শিশু আগামী দিনে তারাই হবে সারা বিশ্বের চালিকা শক্তি। তাই শিশুদের দিকেই তাকিয়ে আছে আজকের বর্তমান বিশ্ব। কারণ "আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত"। কিন্তু শিশু কিশোরদের সাজঘর আজ নানা সমস্যায় আক্রান্ত। উপযুক্ত শিক্ষালয় পাওয়া আজ বড়ই দুষ্কর। তদুপরি পুঁজিবাদের এ যুগে পণ্যের মত শিক্ষা ব্যবস্থাতে চলছে চরম বাণিজ্যিকীকরণ। আর এ করণেই আপনিও হয়তো চিন্তিত ও উদ্বিগ্ন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আপনার সন্তানকে অথবা যেখানে সন্তানকে ভর্তি করিয়েছেন সেখানে সে আদৌ উপযুক্ত শিক্ষা পাচ্ছে কিনা? এরকম প্রেক্ষাপটে আপনি হয়তো দ্ধিধান্বিত হচ্ছেন প্রকৃত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাছায় করতে। এই ভাঙ্গা গড়ার স্বপ্নিল খেলায় আপনি যখন উদ্বিগ্ন ঠিক তখনই " ইকরা-ক্যাডেট একাডেমি "আপনার কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে এবং আপনাকে সহায়তা করতে এগিয়ে এসেছে। এখানে আপনার সন্তানকে অকৃত্রিম ভালবাসা, স্নেহপূর্ণ আন্তরিকতা এবং দক্ষতার সাথে যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত সফল মানুষরুপে গড়ে তোলা হবে।।।।
♣আমাদের বৈশিষ্ট্যসমূহ :
 জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে যুগোপযোগী কারিকুলাম।
 ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা নিশ্চিত করা।
 কোলাহল মুক্ত, স্বাস্থ্য সম্মত ও মনোরম পরিবেশের ব্যবস্থা।
 অভিনব পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দেওয়া হয়।
 প্রতিটি শ্রেণি কক্ষে আসন সংখ্যা ১৫-২০ জন।
 প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা মাতৃস্নেহে পাঠদান।
 সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই।
 অমনোযোগী ও অপেক্ষাকৃত দূর্বল ছাত্র-ছাত্রীদের উপর বিশেষ গুরুত্ব প্রদান।
 গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা।
 শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা।
 অভিভাবক সমাবেশের আয়োজন করা।
 অভিজ্ঞ পরিচালক মন্ডলী দ্বারা পরিচালিত।

♣ভর্তি সংক্রান্ত তথ্যাবলীঃ ♦প্রত্যেক ছাত্র/ছাত্রীকে (অভিভাবকবৃন্দকে স্কুল অফিস হতে ১০০/- (একশত টাকা ) জমা পূর্বক ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ♦যথাযথ তথ্য প্রদানের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করে ছাত্র/ছাত্রীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধনের ১ কপি এবং অভিভাবকের ১ কপি করে পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রের ১ কপি জমা দিতে হবে। ♦প্রাতিষ্ঠানিক সকল তথ্যাদি সংগ্রহ পূর্বক জমা রশিদ সংগ্রহ করতে হবে।
♣পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রম সমূহঃ ♦ জাতীয় শিক্ষানীতির উপর সর্বাধিক গুরুত্বারোপ। ♦একাডেমিক পাঠ্যক্রম প্রণয়নের জন্য ক্যাডেট কারিকুলাম অনুসরণ। ♦ শ্রেণী ভিত্তিক ধর্মীয় বিষয়বলী ছাড়াও প্রতিদিন স্কুল ক্লাসের প্রারম্ভে আলাদা তত্ত্বাবধানে ধর্মীয় শিক্ষা প্রদান। ♦নিয়মিত পাঠ্যক্রম ব্যাতিরেকে কম্পিউটার স্পোকেন ইংলিশ, সাংস্কৃতিক,চিত্রাংকন শরীরচর্চা, ইত্যাদি কার্যক্রম পরিচালন।
♣পরীক্ষা পদ্ধতিঃ ♦ সাপ্তাহিক, মাসিক, ও সাময়িক এই তিন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। ♦ সকল পরীক্ষার মান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী গ্রেডিং পদ্ধতিতে নির্ধারণ এবং ফলাফল প্রকাশ করা হয় ♦ আসন বিন্যাসের মাধ্যমে পরীক্ষা গ্রহণ। ♣ সাংস্কৃতিক ও বিনোদন মূলক কার্যক্রম সমূহঃ ♦ সাংস্কৃতিক কার্যক্রম: ১। অভিজ্ঞ শিক্ষক দ্বারা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা। রয়েছে ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, অভিনয়, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগীতার ব্যবস্থা ২। এ ছাড়া ধর্মীয় ও জাতীয় দিবস সমূহ উদযাপনের জন্য রয়েছে সুনির্দিষ্ট বাৎসরিক পরিকল্পনা। ♦বনভোজন / শিক্ষা সফর: লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও জ্ঞানার্জনের জন্য প্রতি বছর দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। ♣♣♣ ইকরা-ক্যাডেট একাডেমি তার যথার্থ জ্ঞান উম্মিলনের যাত্রা শুরু করেছে। শিক্ষার মানোন্নয়ন অত্যাধুনিক অবকাঠামোগত পাঠদান পরিবেশ এবং যুগোপযোগি জ্ঞান বিজ্ঞান ও ধর্মীয় চিন্তা- চেতনা শতভাগ পরিস্ফুটন করা হচ্ছে♣♣♣

ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা লামহা আজ আজা ফাউন্ডেশন মেধাবৃত্তি–২০২...
22/09/2026

ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা লামহা আজ আজা ফাউন্ডেশন মেধাবৃত্তি–২০২৬-এর বৃত্তি পরীক্ষার জন্য সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। 📚📝
তার এই উদ্যোগ জ্ঞান, মেধা ও স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি। 🌸
আজা ফাউন্ডেশন মেধাবৃত্তি–২০২৬
🎓 মেধার বিকাশ • প্রতিভার স্বীকৃতি • ভবিষ্যতের অনুপ্রেরণা
#মেধাবৃত্তি২০২৬ #আয়েশা_সিদ্দিকা_লামহা #মেধার_স্বীকৃতি #শিক্ষার_আলো

🌟 মেধা বৃত্তি কার্যক্রম চলছে 🌟📚 মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্...
22/09/2026

🌟 মেধা বৃত্তি কার্যক্রম চলছে 🌟

📚 মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬ কার্যক্রম।

🏫 বিভিন্ন স্কুলে সরাসরি গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে
✅ বৃত্তি পরীক্ষার তথ্য
✅ রেজিস্ট্রেশন ফরম
✅ সাজেশন ও সিলেবাস
📖 বিতরণ করা হচ্ছে।

মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে চলছে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম।

🎓 একটি বৃত্তি, একটি উৎসাহ—একটি সুন্দর ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।

🌱 মেধার বিকাশে, শিক্ষার প্রসারে—আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।

আয়োজনে:
🏫 ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ
🎓 AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬

#মেধাবৃত্তি২০২৬ #মেধারবিকাশ #শিক্ষারপ্রসার #বৃত্তিপরীক্ষা #ইকরাক্যাডেটস্কুলএন্ডকলেজ

15/09/2026

পবিত্র আমপাড়া সবক প্রদানের খন্ড চিত্র।
IQRA CADET Academy

📚 AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬🎓 শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে AZA FOUNDAT...
12/09/2026

📚 AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬

🎓 শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬-এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্কুলে—

✅ বৃত্তি পরীক্ষার লিফলেট বিতরণ
✅ রেজিস্ট্রেশন ফরম বিতরণ
✅ সাজেশন ও সিলেবাস বিতরণ
✅ শিক্ষার্থী ও অভিভাবকদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহ প্রদান

📖 শিক্ষার আলো ছড়িয়ে দিতে, মেধার বিকাশ ঘটাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে আমাদের এই প্রয়াস।

আসুন, আমরা সবাই মিলে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগিতা করি।

আয়োজনে:
ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ

AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের অঙ্গীকার।

#মেধাবৃত্তি২০২৬ #শিক্ষারআলো #মেধারবিকাশ

🌙 পবিত্র আমপারা সবক প্রদান অনুষ্ঠান 🌙📖 ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজআলহামদুলিল্লাহ! আজ ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজে দ্বি...
12/09/2026

🌙 পবিত্র আমপারা সবক প্রদান অনুষ্ঠান 🌙

📖 ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ

আলহামদুলিল্লাহ! আজ ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪৮ জন শিক্ষার্থীদের পবিত্র আমপারা সবক প্রদান অনুষ্ঠান সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআনের জ্ঞানার্জনের মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের হৃদয় আলোকিত হোক, তাদের জীবন গড়ে উঠুক নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের আলোকে—এই আমাদের প্রত্যাশা।

পবিত্র কোরআন শিক্ষার এই শুভ সূচনায় সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

মহান আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীদের কোরআনের আলোয় আলোকিত করুন, সঠিক পথে পরিচালিত করুন এবং তাদের জ্ঞান ও আমলে বরকত দান করুন। আমিন। 🤲

কোরআনের আলোয় আলোকিত হোক প্রতিটি শিশুর জীবন। ✨


#পবিত্রআমপারা
#কোরআনশিক্ষা
#শিক্ষার্থীদের_সাফল্য
#ইসলামী_শিক্ষা

Admission going on,,, IQRA CADET Academy
06/09/2026

Admission going on,,,
IQRA CADET Academy

📚🌟 AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬ 🌟📚একটি স্বপ্ন, একটি অঙ্গীকার—মেধার সম্মান, শিক্ষার জয়গান।প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে ...
02/09/2026

📚🌟 AZA FOUNDATION মেধা বৃত্তি ২০২৬ 🌟📚

একটি স্বপ্ন, একটি অঙ্গীকার—মেধার সম্মান, শিক্ষার জয়গান।

প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে থাকে অসীম সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বিকশিত করা, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে মূল্যায়ন করা এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই AZA FOUNDATION আয়োজন করেছে "মেধা বৃত্তি ২০২৬"।

এই আয়োজন শুধু একটি বৃত্তি পরীক্ষা নয়—এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার এক অনন্য উদ্যোগ। আমরা বিশ্বাস করি, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে।

🗓️ পরীক্ষার সময়সূচি
৬ ও ৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার ও শনিবার)

🏅 যা থাকছে:
✅ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
✅ আকর্ষণীয় পুরস্কার
✅ সম্মাননা সনদ
✅ শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণামূলক স্বীকৃতি

👨‍🎓 অংশগ্রহণের সুযোগ:
সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী।

আসুন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলি। আপনার সন্তান, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও পরিচিতদের এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের সুযোগ করে দিন।

AZA FOUNDATION
"শিক্ষা • স্বাস্থ্য • মানবতা ও উন্নয়ন"

মেধার স্বীকৃতি, সাফল্যের অনুপ্রেরণা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

মোঃ রাজিব হোসাইন-01764-140041
মোঃ জাহিদ হাসান-+8801771489265

#মেধাবৃত্তি২০২৬ #শিক্ষাই_শক্তি #মেধার_সম্মান

29/08/2026
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি (স্কুলের নিকটবর্তী এরিয়া থেকে নিয়োগ দেওয়া হবে)
24/08/2026

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
(স্কুলের নিকটবর্তী এরিয়া থেকে নিয়োগ দেওয়া হবে)

Address

Our Campus : (1) LANGALBAND NAGAR, (2) AMOIR KANDAPARA, , BARPARA, BANDAR, NARAYANGANJ
Narayanganj

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 04:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801942255661

Alerts

Be the first to know and let us send you an email when IQRA CADET Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IQRA CADET Academy:

Shortcuts

Share

Category