ধর্মশালা - Dharamshalaツ

ধর্মশালা - Dharamshalaツ কৃষ্ণ ভক্ত ��

25/10/2025

হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏  জয় সর্বনিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ
24/10/2025

হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏

জয় সর্বনিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ

17/10/2025

27/06/2025

গত ১০ বছরে (২০১৫-২০২৫) বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের উপর বেশ কিছু উল্লেখযোগ্য সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। নিম্নে কিছু উল্লেখযোগ্য ঘটনার বিবরণ দেওয়া হলো, যা বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত:

১. ২০১৬: নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ানাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও লুটপাট হয়। এই ঘটনায় বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করা হয় এবং অনেক হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

২. ২০২১: কুমিল্লা ও অন্যান্য জেলাকুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার গুজবের পর হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক হামলা শুরু হয়, যা দ্রুত চট্টগ্রাম, নোয়াখালী, রংপুরসহ অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এই হামলায় বহু মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। ইসকন মন্দিরে একটি হামলায় একজন তরুণকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

৩. ২০২২: নড়াইলনড়াইলে ধর্মীয় অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার খবর পাওয়া যায়। মন্দির ও বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং বেশ কিছু পরিবার নির্যাতনের শিকার হয়।

৪. ২০২৩: বিভিন্ন জেলায় সংখ্যালঘু নির্যাতনবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুসারে, এই সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর ৩,৫০০-এর বেশি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা অন্তর্ভুক্ত।

৫. ২০২৪: দোয়ারাবাজার, সুনামগঞ্জধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

৬. ২০২৪: দেশব্যাপী গণ-অভ্যুত্থানের পরবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর ২৭টি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। এতে ১১৭টি মন্দির-পূজামণ্ডপ ভাঙচুর এবং ৩০১টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

৭. ২০২৫: লালমনিরহাটলালমনিরহাট সদর উপজেলায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে একজন ৬০ বছর বয়সী হিন্দু বৃদ্ধ (পরেশ চন্দ্র শীল) ও তার ছেলে (বিষ্ণু চন্দ্র শীল) নির্যাতনের শিকার হন। তাদের পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পর্যবেক্ষণ:
এই হামলাগুলো প্রায়শই ধর্মীয় অবমাননার গুজব বা অভিযোগের প্রেক্ষিতে ঘটেছে, যা দ্রুত সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে।হামলার ধরনের মধ্যে মন্দির ভাঙচুর, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, শারীরিক নির্যাতন এবং কিছু ক্ষেত্রে হত্যা অন্তর্ভুক্ত।বিচার প্রক্রিয়ায় অগ্রগতি কম;

২০১৮-২০২৪ সালের মধ্যে ৩০৭টি মামলার মধ্যে মাত্র ৭টির বিচার সম্পন্ন হয়েছে।দ্রষ্টব্য:এই তথ্যগুলো বিভিন্ন ওয়েব সূত্র এবং এক্স পোস্ট থেকে সংগৃহীত।

27/06/2025
ইসলাম মত গ্রহণ না করায় পাকিস্তানে নাদিম নাথ নামে এক হিন্দুকে গু-লি করে হ-ত্যা করেছে মুস্তাক নামে এক উগ্র মুসলিম ব্যক্তি।...
31/03/2025

ইসলাম মত গ্রহণ না করায় পাকিস্তানে নাদিম নাথ নামে এক হিন্দুকে গু-লি করে হ-ত্যা করেছে মুস্তাক নামে এক উগ্র মুসলিম ব্যক্তি।

এই ঘটনা ঘটেছে পেশোয়ারের আমিন কলোনি এলাকায়। অভিযোগ গত ২৯ মার্চ নাদিম নাথ নামে ওই যুবককে গুলি করে হত্যা করে মুস্তাক নামে এক ব্যক্তি। মৃতের ভাইয়ের অভিযোগ, গত কয়েকমাস ধরে নাদিমকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিচ্ছিল মুস্তাক। তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি। যার জেরেই নাদিমকে খুনের ছক কষে অভিযুক্ত। শনিবার নাদিমের সঙ্গে সাক্ষাৎ করে মুস্তাক। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে গুলি করে অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় নাদিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন নাদিমের ভাই সাগর নাথ। যদিও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের তরফে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।

সূত্র: বিবিসি উর্দু -

আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না 🔥১। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য "দ্রুত বিচার ট্রাইব্যু...
26/11/2024

আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না 🔥

১। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য "দ্রুত বিচার ট্রাইব্যুনাল" গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

২। অনতিবিলম্বে "সংখ্যালঘু সুরক্ষা আইন" প্রণয়ন করতে হবে।

৩। "সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়" গঠন করতে হবে।

৪। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে "হিন্দু ফাউন্ডেশন" এ উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।

৫। "দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন" প্রণয়ন এবং "অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন" যথাযথ বাস্তবায়ন করতে হবে।

৬। সরকারি/ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ করতে হবে।

৭। "সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড" আধুনিকায়ন করতে হবে।

৮। শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে।

জয় শ্রী রাম❤️❤️

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে!!"!!জয় হোক সকল ভক্তদের!!!!জয় শ্রীকৃষ্ণ!! জয় রাধ...
28/07/2023

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে!!"
!!জয় হোক সকল ভক্তদের!!
!!জয় শ্রীকৃষ্ণ!! জয় রাধে!!

আজ শুক্রবার প্রত্যেকজন ভক্ত জয় শ্রী কৃষ্ণ বলে যান🙏🙏🙏

26/07/2023

এক ভক্ত শিষ্য তাঁর গুরুদেবকে জিজ্ঞেস করছেন,
"গুরুদেব, একটা কথা আজ কয়েকদিন যাবত মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু আপনাকে বলার সাহস পাচ্ছিনা।"
'তা কি কথা বল', গুরুদেব জানতে চাইলেন।
"গুরুদেব, ভক্তি করার সর্বোত্তম দিন কোনটি ?" শিষ্য জিজ্ঞেস করলেন।
গুরুদেব তখন শিষ্যের কথায়, খুব মিষ্টি ভাষায় বললেন, "ভক্তি করার সঠিক এবং সর্বোত্তম দিন, মৃত্যুর ঠিক একদিন পূর্বে।"
গুরুদেবের উত্তর শুনে শিষ্য তখন বললেন, "গুরুদেব এটা আবার কেমন কথা?" '
কেন? গুরুদেব পাল্টা জানতে চাইলেন।
শিষ্য বললেন, "গুরুদেব, মৃত্যুর তো কোন নির্দিষ্ট সময় নেই, মৃত্যু তো কোন দিনক্ষন দেখে আসে ও না, যে কার ও জীবনে যে কোন সময় মৃত্যু আসতেই পারে। তা হলে কখন কোন সময় যে মৃত্যু হবে, সেইটা বুঝব কি ভাবে ?"

শিষ্যের এ'কথা শুনে গুরুদেব মৃদু হেসে বললেন, "তাহলে জীবনের প্রত্যেকটা দিনকেই জীবনের শেষদিন হিসেবে বুঝে নাও এবং প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা সময়কে সমান মূল্য দাও।"
শিষ্যতার বুঝ সে বুঝে গিয়েছেন গুরুদেবের এক কথাতেই।
তাই এই শিষ্যের মতন আমাদেরকেও প্রত্যেকটা দিনকেই শেষদিন মনে করে চলতে হবে এবং প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত কৃষ্ণ নাম জবতে হবে... হরে কৃষ্ণ 🙏🙏

পরমকরুণাময় গোলোকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর একান্ত হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারাণী আর জ্ঞানের পূজারীসহ সকল বৈ...
25/07/2023

পরমকরুণাময় গোলোকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর একান্ত হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারাণী আর জ্ঞানের পূজারীসহ সকল বৈষ্ণব ভক্ত পর্ষদদের শ্রীচরণকমলে সবার মঙ্গলময়, কল্যানময়, প্রেমময়, ভক্তিময়, মুক্তিময়, শান্তিময়, সুন্দরময় এবং আনন্দময় জীবনের জন্য প্রার্থনা আমাদের নিরন্তর।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে🙏🙏🙏❤️❤️❤️

23/07/2023

হরে কৃষ্ণ কৃষ্ণভাবনার দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় । কৃষ্ণ বলেছেন, 'আমি তোমাকে তোমার পাপময় জীবনের ফল থেকে মুক্তি দিব ।' এটা ভাগ্য পরিবর্তন । যখন তুমি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবে তখন তিনি তোমার সবরকমের পাপকর্মের ফলাফলের দায়িত্ব নিবেন । কৃষ্ণের কাছে আত্মসমর্পণ কর তাহলেই তোমার ভাগ্য পরিবর্তন হবে।"

- শ্রীল প্রভুপাদ

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধর্মশালা - Dharamshalaツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share