Mizmizi Hazi Abdus Samad Islamia Alim Madrasah

Mizmizi Hazi Abdus Samad Islamia Alim Madrasah দোলনা থেকে কবর প্রর্যন্ত জ্ঞান অন্নেষন কর।

18/05/2026

লিভার সিরোসিস, কিডনি ড্যামেজ কিংবা ক্যান্সারে প্রতিদিন অসংখ্য তরতাজা প্রাণ আমাদের চোখের সামনে থেকে ঝরে যাচ্ছে।

তারপরও থেমে নেই জাঙ্কফুড, ভাজাপোড়া, কোমল পানীয়, ধূমপান কিংবা মাদক সেবনের প্রবণতা।

এই নগরে, না শুধু এই নগরেই নয়, প্রতিটি জেলা শহরেই পাল্লা দিয়ে বাড়ছে অস্বাস্থ্যকর খাবারের দোকান। ঘরের খাবারের চেয়ে আমাদের প্রিয় হয়ে উঠছে বাইরের খাবার।

ছুটির দিনে আগে আমরা ঘাসের কাছে, গাছের কাছে, নদী কিংবা সমুদ্রের কাছে ঘুরতে যেতাম। এখন আমাদের ছুটির দিনের ঘোরাঘুরি মানেই দলবেঁধে রেস্টুরেন্টে যাওয়া।

আপনি খেয়াল করে দেখবেন, আপনার মহল্লার মুদি কিংবা কনফেকশনারির দোকানে বাইরের দিকে রাখা হয় কোমল পানীয় সাজানো ফ্রিজ, আপনার হাতের নাগালেই ঝোলানো থাকে চিপসের সারি সারি প্যাকেট।

কারণ, প্রতিদিন এইসব পণ্য এত পরিমাণ বিক্রি হয়, এগুলো বুঝে নেয়ার ভার ক্রেতার হাতেই ছেড়ে দেন দোকানি।

আর এর করুণ ফল আমরা প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করছি। দেশে বর্তমানে কিডনি রোগীর সংখ্যা এত বেশি যে ডায়ালাইসিসের জন্য সহজে স্লট খালি পাওয়া যায় না।

এই প্রজন্ম ফল খেতে চায় না। আবার যারা খায়, তাদের পছন্দের শীর্ষে থাকে বিদেশি ফল। অথচ আমাদের দেশি মৌসুমি ফলমূল অনেক বেশি সাশ্রয়ী, পুষ্টিকর এবং বিদেশি ফলের তুলনায় টাটকা।

একটা জনপদের প্রায় সকল মানুষ নিশ্চিত জানার পরও ক্ষতির দিকে দৌড়াচ্ছে, এটা বোধহয় শুধু বাংলাদেশেই সম্ভব।

স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা অনেক আগেই পার করে এসেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আজ পর্যন্ত কোনো সরকার জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার-পানীয় নিশ্চিত করতে পারেনি।

আমার এ শরীর আল্লাহর কাছ থেকে পাওয়া এক আমানত। এই আমানতের যত্ন নেয়া, সুস্থ রাখা আমার দায়িত্ব।

আসুন, আমাদের রসনাকে সংযত রাখি। মুখরোচক অস্বাস্থ্যকর খাবার নয়, বরং পরিমিতির সাথে স্বাস্থ্যকর খাবার খাই, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করি।

© শায়খ আহমাদুল্লাহ (হাফি.)

18/04/2026

🔵 আমি হাসিমুখে ক্লাস নিতে ভালোবাসি… কিন্তু এখন আর পারছি না।

২৪ বছরের শিক্ষকতা জীবনে আমি সবসময় বিশ্বাস করেছি—ভালোবাসা দিয়েই শেখানো যায়।
গল্প করতে করতে, হাসতে হাসতে, ছোট ছোট আনন্দের ভেতর দিয়ে বাচ্চাদের নতুন কিছু শেখানো—এটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি।

কিন্তু আজকাল ক্লাসে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারি না…

🔵 একটা অদ্ভুত পরিবর্তন চোখের সামনে ঘটছে

একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাসে যেতে মাত্র ২–৩ মিনিট সময় লাগে।
এই সামান্য সময়ের মধ্যেই পুরো বারান্দা ভরে যায় অস্থিরতা, চিৎকার, দৌড়াদৌড়িতে।
ধাক্কাধাক্কি, মারামারি—কেউ কাউকে শুনছে না।

যে বাচ্চারা আগে চুপচাপ বসে থাকত, ক্লাস ক্যাপ্টেন সবাইকে সামলে রাখত—
আজ তারা চোখের দিকে তাকায় না, ডাকে সাড়া দেয় না।

🔵 সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন?

ওদের মধ্যে যেন “সংযোগ” নেই।
না চোখের ভাষা বোঝে, না আদর বোঝে, না ধমক কাজ করে।

মোবাইলের গেম, স্ক্রিনের জগৎ—ওদের মনটাকে এমনভাবে নিয়ে গেছে,
বাস্তব মানুষ, বাস্তব সম্পর্ক—সব যেন দূরের কিছু।

🔵 শাসন করবো? সেটাও আজ আর সহজ না

আমরা ছোটবেলায় শুনতাম—
“শিক্ষক যা ঠিক মনে করেন, সেটাই করবেন।”

আর এখন?
সামান্য কিছু বললেই অভিভাবকরা প্রশ্ন তোলেন, বিচার করেন, চাপ তৈরি করেন।
শিক্ষক যেন পড়ানোর আগে হাজারবার ভাবেন—“এটা বলা ঠিক হবে তো?”

🔵 তাই এখন ক্লাসে কী করি জানেন?

হাসিমুখে ঢুকি,
আর কিছুক্ষণ পর নিজেকে দেখি কপাল কুঁচকে, দাঁতে দাঁত চেপে কথা বলছি…

এটা আমি না।
এটা আমি হতে চাইনি।

🔵 একটা কথা বলতে চাই—অভিভাবকদের কাছে

আপনার সন্তান শুধু বইয়ের পড়া শিখলেই মানুষ হবে না।
শিখতে হবে—
• শ্রদ্ধা
• শোনার অভ্যাস
• নিয়ম মেনে চলা
• অন্যকে বুঝতে পারা

এই জিনিসগুলো বাড়ি থেকে শুরু হয়। স্কুল শুধু সেটাকে গড়ে তোলে।

🔵 আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য

তোমরা খারাপ না…
কিন্তু তোমাদের মনটা খুব অস্থির হয়ে গেছে।

একটু থামতে শিখো,
একটু শুনতে শিখো,
একটু চোখে চোখ রেখে কথা বলতে শিখো।

🔵 শেষ কথা

শিক্ষকতা শুধু পেশা না—এটা একটা অনুভূতি।
কিন্তু সেই অনুভূতিটা যদি প্রতিদিন ভেঙে যায়,
তাহলে একসময় দাঁড়িয়ে ভাবতেই হয়—
“আমি কি সত্যিই পারছি?”

হয়তো এখন সময় এসেছে আমরা সবাই একটু থামি—
শিক্ষক, অভিভাবক, আর ছাত্রছাত্রী—
এবং নতুন করে ভাবি—
আমরা আসলে কোথায় যাচ্ছি…

# collected but visualised myself at a glance.

🌿 দাখিল 2026 ব্যাচের দোয়া অনুষ্ঠান 🌿আলহামদুলিল্লাহ, আজ আমাদের প্রিয় দাখিল 2026 ব্যাচের শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অত্যন...
12/04/2026

🌿 দাখিল 2026 ব্যাচের দোয়া অনুষ্ঠান 🌿

আলহামদুলিল্লাহ, আজ আমাদের প্রিয় দাখিল 2026 ব্যাচের শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিনের শিক্ষা জীবন শেষে তারা আজ নতুন পথচলার দ্বারপ্রান্তে। মাদ্রাসার প্রতিটি দিন, প্রতিটি স্মৃতি তাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে—ইনশাআল্লাহ।
আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি— 🤲 আল্লাহ তাআলা তাদের ইলমে বারাকাহ দান করুন।তাদের কে বোর্ড পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করুক।
🤲 নেক আমলের তাওফিক দিক।
🤲 দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন।
সকল শিক্ষার্থী যেন দ্বীন ও দুনিয়ার খেদমতে নিজেদের নিয়োজিত রাখতে পারে—এই কামনা রইলো।
🌸 সবার কাছে দোয়া প্রার্থনা। 🌸

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ এ মিজমিজি হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদরাসার অংশগ্রহ...
08/04/2026

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ এ মিজমিজি হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদরাসার অংশগ্রহণ।

আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ ২০২৬, আগামী ১২ ই এপ্রিল, রবিবার সকাল ৯ ঘটিকায় আপনাদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠ...
08/04/2026

আসসালামু আলাইকুম
প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ ২০২৬,
আগামী ১২ ই এপ্রিল, রবিবার সকাল ৯ ঘটিকায় আপনাদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।যথাসময়ে মাদরাসার নির্ধারিত পোশাক পরে মাদরাসায় উপস্থিত থাকার জন্য আদেশ দেয়া হলো।

আদেশক্রমে সন্মানিত
প্রিন্সিপাল স্যার(ভারপ্রাপ্ত)
অত্র মাদরাসা

26/02/2026

আলহামদুলিল্লাহ 🌿
আমাদের প্রিয় প্রতিষ্ঠান-এর কৃতি ছাত্র আব্দুল্লাহ আন নাফিস জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ পরিসংখ্যান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে।

এটি আমাদের মাদ্রাসা পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের সংবাদ। তার এই অর্জন প্রমাণ করে—ইলম ও মেহনত কখনো বিফলে যায় না।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তার জন্য দোয়া করি—
আল্লাহ যেন তাকে ইলমে নাফে’, তাকওয়া ও উত্তম চরিত্র দ্বারা সমৃদ্ধ করেন এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণে তাকে কবুল করে নেন। 🤲
সকলের কাছে তার জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।

🌙 পবিত্র মাহে রমজান মোবারক 🌙আলহামদুলিল্লাহ, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আবারও আমাদের মাঝে সমাগত।এই মহ...
18/02/2026

🌙 পবিত্র মাহে রমজান মোবারক 🌙

আলহামদুলিল্লাহ, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আবারও আমাদের মাঝে সমাগত।

এই মহিমান্বিত মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।
রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়।
সিয়াম, সালাত, তিলাওয়াত ও দো’আর মাধ্যমে আমরা যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি একজন প্রকৃত মু’মিন হিসেবে—এই হোক আমাদের অঙ্গীকার।

আমাদের প্রিয় মাদ্রাসা Mizmizi Hazi Abdus Samad Islamia Alim Madrasah র পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক রমজান মোবারক।

হে আল্লাহ,
এই রমজানকে আমাদের জন্য রহমত, বরকত ও ক্ষমার মাস হিসেবে কবুল করুন। আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদের প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতে কবুল করুন।আমিন।
🤲🌙 রমজান মোবারক 🌙🤲

23/01/2026

A pillow passing event of Female teachers arranged by Mizmizi Hazi Abdus Samad Islamia Alim Madrasah

23/01/2026

Hari vanga event is going on.

23/01/2026

তাহকীক প্রতিযোগিতা 🥰

23/01/2026

জাতীয় সংগীত 🇧🇩
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি!

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি।

Address

MFPW+67F, Mizmizi Madrasa Road, Shiddhirgonj
Narayanganj
1430

Telephone

+8801716199867

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizmizi Hazi Abdus Samad Islamia Alim Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mizmizi Hazi Abdus Samad Islamia Alim Madrasah:

Shortcuts

Share

Category