Kalagachia Union High School

Kalagachia Union High School Official Page of Kalagachia Union High School

20/05/2026

উপবৃত্তির ফরম বিতরণ চলছে।

অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জরুরী ভিত্তিতে জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থীর পিতা অথবা মাতা নেই ...
19/05/2026

অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জরুরী ভিত্তিতে জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থীর পিতা অথবা মাতা নেই এবং আর্থিকভাবে অসচ্ছল তাদের আগামীকাল বুধবার বেলা ১২:০০ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া হলো।
যে সকল ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে।
০১। এক কপি রঙ্গিন ছবি
০২। অনলাইন ভেরিফাই করা জন্ম সনদের ফটোকপি।
০৩। শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৪। KYC করা নগদ একাউন্ট ( অবশ্যই পিতা অথবা মাতার নামে হতে হবে)

এতদ্বারা অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে জানানো যাচ্ছে যে, তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্র...
30/04/2026

এতদ্বারা অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে জানানো যাচ্ছে যে, তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নিম্নোক্ত কাগজপত্র নিয়ে পরবর্তী কার্য দিবসে শ্রেণী শিক্ষকের নিকট নির্ধারিত ফরম পূরণ করে জমা দিবে।
★ পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।
★ শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি । ( অনলাইন যাচাই কপি সহ)
★ শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সাদা ছবি)
★ নাম সঠিক আছে এই বিষয়ে অঙ্গিকারনামা।

ফরম জমা দেওয়ার শেষ তারিখঃ ০৭/০৫/২০২৬ ইং

আজ মঙ্গলবার  ২১ এপ্রিল, ২০২৬ তারিখ হতে দেশব্যাপী এসএসসি দাখিল/ এসএসসি(ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল)/সমমানের পরীক্ষা আরম্ভ হ...
21/04/2026

আজ মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ তারিখ হতে দেশব্যাপী এসএসসি দাখিল/ এসএসসি(ভোকেশনাল)/
দাখিল (ভোকেশনাল)/সমমানের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে।
এবারের এসএসসি-২০২৬ এর পরীক্ষায় অংশগ্রহণকারী বন্দর উপজেলার সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইলো। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা করছি ও সবার সহযোগিতা কামনা করছি।

#পরীক্ষার্থীদেরজন্যকিছুগুরুত্বপূর্ণবিষয়:

১/ অবশ্যই সকাল ৯.০০ টার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর মত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়া।

২/ প্রয়োজনীয় কাগজপত্রাদি যেমন: প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও উপকরণ যেমন: কলম, পেন্সিল, ইরেজার, কাটার, স্কেল ইত্যাদি সকল জিনিস আগেই গুছিয়ে রেডি রাখা ও সকালে নিয়ে বের হওয়া।

৩/ কেন্দ্র কোথায় তা আগেই নিশ্চিত হয়ে নেওয়া এবং কেন্দ্রে পৌঁছে সর্তকতার সাথে রুম নম্বর চেক করে নেওয়া যাতে ভূল না হয়।

৪/ কোন অনাকাঙ্খিত বিপদে খুব বেশি তাড়াতাড়ি করতে গিয়ে ভূল না করা, ধৈর্যের সাথে পরিস্হিতি মোকাবিলা।

৫/ উত্তরপত্র হাতে পেয়ে অতি সাবধানতার সাথে ওএমআর পূরণ করা যাতে ভূল না হয়।

৬/ সর্বোপরি, নিজের প্রতি আস্হা রাখা, প্যানিক না হয়ে ধীরে সুস্হে পরীক্ষার সময়ে উত্তর করা। যেকোন সমস্যা কক্ষ পরিদর্শক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানানো।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপ...
13/04/2026

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপনায় প্রথম স্থান অধিকার করেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষাার্থীবৃন্দ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এ ৫ম স্থান অধিকার করেছে ১০ম শ্রেণির নুসাইফা হাসান হৃদি।
বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

SSC Batch 2026 ( General)
09/04/2026

SSC Batch 2026 ( General)

এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ ইংগ্রুপঃ বয়েজ Boys
09/04/2026

এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ ইং
গ্রুপঃ বয়েজ Boys

এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ ইংগ্রুপঃ গার্লস
09/04/2026

এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ ইং
গ্রুপঃ গার্লস

আজ ২৬ মার্চ, ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়...
26/03/2026

আজ ২৬ মার্চ, ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলার মানুষ বিশ্বের মাঝে স্বাধীন দেশের স্বপ্ন দেখেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহ...
01/03/2026

কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ ওহাব সাহেবের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত মাহফিল পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আরিফুর রহমান।

مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
অনুবাদ:
---
মু’মিন হইয়া পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করিবে তাহাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করিব এবং তাহাদেরকে তাহাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করিব।
"আল কুরআন: আন নাহল/১৬:৯৭

"তোমার শেখানো দয়া. সততা ও মানবসেবার দীক্ষা নিয়ে আমরা চলেছি তোমার প্রদর্শিত পথে । বেহেশতের সুন্দর কাননে অক্ষয় হোক তোমার স্থান ।

আলহাজ্ব জনাব এম.এ. ওহাব সাহেব।
ম্যানেজিং ডাইরেক্টর এম.এ.ওহাব এন্ড সন্স রিয়েল এস্টেট লি.
বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজ সেবক বিশিষ্ট রোটারিয়ান ও প্রতিষ্ঠাতা
কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
বন্দর, নারায়ণগঞ্জ ।

জুনিয়র বৃত্তি পরীক্ষা" য়  সাধারণ বৃত্তি প্রাপ্ত  কৃতি শিক্ষার্থী মোঃ ইয়াসিন হোসেনশ্রেণিঃ ৯মবিজ্ঞান বিভাগ রোল: ০২
26/02/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা" য় সাধারণ বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী
মোঃ ইয়াসিন হোসেন
শ্রেণিঃ ৯ম
বিজ্ঞান বিভাগ
রোল: ০২

Address

Narayanganj
KALAGACHIA

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801846630661

Alerts

Be the first to know and let us send you an email when Kalagachia Union High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kalagachia Union High School:

Shortcuts

Share

Category