20/06/2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমণ্ডলে তারুণ্যের স্বর আয়োজিত “শিয়রে বাংলাদেশ” অনুষ্ঠানে রিয়াজ পাবলিক স্কুলের ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রখ্যাত আবৃত্তিকার মি. বিপ্লব আদিত্য-এর একক আবৃত্তি পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এটি ছিল সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা।
রিয়াজ পাবলিক স্কুল পরিবারের পক্ষ থেকে মি. বিপ্লব আদিত্যকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। তাঁর নিষ্ঠা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা আবৃত্তির সৌন্দর্য ও বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ গড়ে তোলার সুযোগ পাচ্ছে।
আমরা বিশ্বাস করি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে সংবেদনশীল, সৃজনশীল ও মানবিক আগামী প্রজন্ম।