Asian Islamic School

Asian Islamic School

Share

integrated education system combined of both knowledge for here and hereafter.

02/06/2024

Muslim people are sleeping!

06/10/2023

মৃত্যু নিশ্চিত। সময়টা অনিশ্চিত। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মৃত্যুর ফেরেশতার সাথে সাক্ষাৎ হতে পারে। অতএব, সাধু সাবধান!

08/10/2022

আমল ছাড়া ইলম, ফল ছাড়া বৃক্ষের মতো।

14/09/2022

একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কয়েকটি কথা শিখিয়ে দিন যা দ্বারা আমি সারা জীবন উপকার লাভ করতে পারি। আর অনেক বেশি কথা বলবেন না, আমি ভুলে যাব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না।
ইমাম তাবরানি উল্লেখ করেছেন, আবু দারদা রা. রাসূল সা.-কে জিজ্ঞেস করলেন, আমাকে এমন একটি কাজ বলুন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সা. বললেন, "রাগ করো না।" তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত।
ইমাম জুরদানি রহ. বলেন, এটি একটি অর্থবহুল তাৎপর্যপূর্ণ হাদীস। কারণ এখানে দুনিয়া ও আখেরাত—উভয় কল্যাণের ব্যাপারেই বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, কেউ যদি রাগকে বিসর্জন দিতে পারে তাহলে সে দুনিয়ার অনিষ্টতা এবং সম্পর্ক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পাবে এবং পরকালেও পুরস্কারপ্রাপ্ত হবে।
রাসূল সা. বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক কাজে বিনয় ও নম্রতা পছন্দ করেন।

يا رسول الله علمني كلمات أعيش بهن ولا تكثر علي فأنسى، فقال رسول الله صلى الله عليه وسلم: لا تغضب

فقد خرَّج الطبراني من حديث أبي الدرداء قال: قلت: يا رسول الله، دلني على عمل يدخلني الجنة، فقال: (لا تغضب ولك الجنة).

قال الجرداني - رحمه الله -: إن هذا الحديث حديث عظيم، وهو من جوامع الكلم؛ لأنه جمع بين خيري الدنيا والآخرة

Photos from Asian Islamic School's post 28/08/2022

ছোট ছোট আরবী বাক্য। বহুল ব্যবহৃত এবং চমৎকার আরবী বাক্যগুলো আয়ত্ত করে এবং নিয়মিত চর্চা করে সহজেই আরবী কথোপকথন শেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন এবং হাদীসের ভাষা শেখার তৌফিক দান করুন।

العربية للمبتدئين و الراغبين بها

23/08/2022

নিচের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একজন শিয়া স্কলার আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.) এবং হজরত আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.) এবং উম্মুল মুমিনিন হজরত আয়েশা রা.-কে অভিশাপ দিচ্ছেন এবং গালমন্দ করছেন।
এদের সম্পর্কে আমিরুল মুমিনিন ফিল-হাদীস ইমাম বুখারী রহ. যথার্থই বলেছেন।
তিনি বলেছেন, “ এদের (শিয়াদের) আকীদাহ এতই জঘন্য যে, আমার দৃষ্টিতে একজন রাফেজী শিয়ার পেছনে নামাজ পড়া আর একজন ইহুদির পেছনে নামাজ পড়ার মাঝে কোন পার্থক্য নেই।”
আল্লাহ তাআলা আমাদেরকে শিয়া সম্প্রদায়ের ষড়যন্ত্র এবং তাদের অনিষ্টতা থেকে হেফাজত করুক।

28/07/2022

"সে বলল, আমি আগামীকালই তওবা করব।
অতপর সে ঘুমিয়ে পড়ল এবং আর জাগল না।"

–একটি ছোটগল্প।

12/07/2022

১৯৩৬ সালের ১১ জুলাই কবিগুরু আল মাহমুদ (রহ.) এর জন্ম। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি আল্লাহর রহমত পানে পাড়ি জমান।
ব্যক্তি আল মাহমুদের মৃত্যু হলেও তার কবি ব্যক্তিত্বের প্রভা ও সাহিত্য মনীষার দ্যুতি নক্ষত্রের মতোই দীপ্তিমান। বাংলাভাষার মুসলিম প্রতিনিধিত্বশীল কবি হিসেবে তার অসংখ্য সৃষ্টি দীপ্তি ও সৌরভ ছড়িয়ে যায় কাল থেকে কালান্তরে। যা তাকে সূর্যের আলোর মতো প্রদীপ্ত করে রাখবে যুগ থেকে যুগান্তরে।

Photos from Asian Islamic School's post 10/07/2022

رضينا قسمة الجبار فينا لنا لحم ولبن وللاعداء بول و روث

23/06/2022

বাহলুল নামে এক পাগল ছিল ।
যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো ।
কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ
হারুনুর রশীদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন.....
বাদশাহ তাকে ডাক দিলেন: বাহলুল ! ওই
পাগল ! তোর কি আর জ্ঞান ফিরবে না ?
বাহলুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে
গাছের উপরের ডালে চড়লেন এবং
সেখান থেকে ডাক দিল: হারুন ! ওই পাগল !
তোর কি কোনদিন জ্ঞান ফিরবে না ?
বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন,
আমি পাগল নাকি তুই, যে সারা দিন
কবরস্থানে বসে থাকে ?
বাহলুল বলল, আমিই বুদ্ধিমান ।
বাদশাহ: কীভাবে?
বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে
বললেন: আমি জানি এই রঙ্গীলা দালান
ক্ষণিকের আবাসস্থল, এবং এটি (কবরস্থান)
স্থায়ী নিবাস;
এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু
করেছি । অথচ তুই গ্রহণ করেছিস ঐ
রঙ্গশালাকে আর এই স্থায়ীনিবাসকে (কবর)
এড়িয়ে চলছিস ।
রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ
করছিস !
যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য ।
এবার বল, আমাদের মধ্যে কে পাগল ?
বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর
অন্তর কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন। তাঁর
দাড়ি ভিজে গেল ।
তিনি বললেন: আল্লাহ'র কসম ! তুমিই সত্যবাদী
। আমাকে আরও কিছু উপদেশ দাও !
বাহলুল: তোমার উপদেশের জন্য আল্লাহর
কিতাবই যথেষ্ট ।
তাকে যথার্থভাবে আকড়ে ধর ।
বাদশাহ: তোমার কোন কিছুর অভাব থাকলে
আমাকে বল, আমি তা পূরণ করব ।
বাহলুল: হ্যা, আমার তিনটি অভাব আছে, এগুলো
যদি তুমি পূরণ করতে পার তবে সারা জীবন
তোমার কৃতজ্ঞতা স্বীকার করব ।
বাদশাহ: তুমি নিঃসঙ্কচে চাইতে পার ।
বাহলুল: মরণের সময় হলে আমার আয়ূ বৃদ্ধি
করতে হবে ।
বাদশাহ: আমার পক্ষে সম্ভব নয় ।
বাহলুল: আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা
করতে হবে ।
বাদশাহ: আমার পক্ষে সম্ভব নয় ।
বাহলুল: আমাকে জান্নাতে স্থান করে দিতে
হবে এবং
জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে ।
বাদশাহ: আমার পক্ষে সম্ভব নয় ।
বাহলুল: তবে জেন রাখ, তুমি বাদশাহ নও বরং
তুমি অন্য কারও অধীনস্থ ।
অতএব তোমার কাছে আমার কোন চাওয়া বা
প্রার্থনা নেই ।
"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে
হবে..."
[ সূরা আল-ইমরান, আয়াত - ১৮৫ ]
হে মহান আল্লাহ আমাদের নেক আমল করার ও
হায়াতে তাইয়্যেবাহ দান করুন, আমীন!

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Zilla Parishad, Tolla, Fatulla
Narayanganj
99939