07/08/2022
আশুরার দিনে বর্জনীয় কাজসমূহ ♥
আশুরা উপলক্ষে শিয়ারা যে সকল গর্হিত কাজ করে থাকে যেমন তাজিয়া বানানো, মিছিল করা, মাতম করা, বুক চাপড়ানো, শরীরে ছুরি মারা, লোক জনের মধ্যে খিচুড়ি বিতরণ করা ইত্যাদি শরীয়ত অসমর্থিত কাছ থেকে দূরে থাকা একান্ত কর্তব্য।
এ সকল কাজে জড়িত হওয়া যাবে না। এমনকি তামাশা দেখার জন্য এই সকল কাজের দিকে তাকানোও ঠিক না। কারণ গুনাহের কাজের দিকে তাকানোও গুনাহ।
করণীয় আমল : ♥
♦ ৯ মুহাররম সূর্যাস্তের পর থেকে পরবর্তী দিনের সূর্যাস্তের আগ পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার করা।
(তিরমিযী হাদীস নং ৭৪১)
♦ আশুরার দিনে (রবিবার) রোজা রাখা। এর সঙ্গে শনি বা সোমবার আরেকটি রোযা রাখা উত্তম।
♦ নিজ পরিবারের উপর খরচের ব্যাপারে অন্য দিনের তুলনায় প্রশস্ততা দেখানো। (তাবরানী শরীফ)
♦ আশুরার দিনে সংঘটিত বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা।
শিক্ষা সমূহ- ♥
১. হকের বিজয় সুনিশ্চিত।
২. যারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের ধ্বংস অনিবার্য।
৩. আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মালের কোরবানি পেশ করা।