Caregivers Institute of Narayanganj

Caregivers Institute of Narayanganj BTEB (Reg No:-50836) ও NSDA (Reg No:-STP_DHA_000026) থেকে নিবন্ধিত স্বাস্থ্যসেবা মূলক একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।

কোর্স শেষে কর্মসংস্থানের নিশ্চয়তার শতভাগ গেরান্টি...

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত স্বাস্থ্যসেবা মূলক ”কেয়ারগিভিং সার্টিফিকেট কোর্সে” ভর্তি চলছে। স্বল্প শিক্ষিত ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সরকারি সনদ অর্জনের মাধ্যমে স্বাস্থ্যকর্মী হিসেবে কেয়ারগিভার পেশায় কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে ”কেয়ারগিভার ইনিস্টিটিউট অব নারায়নগঞ্জ” ক্যাম্পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ প্রকল্পের আওতায় অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ, বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো ৬ মাসে কেয়ারগিভার বা স্বাস্থ্যকর্মীর বিভিন্ন বিষয়ের উপরে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞতার সনদও দিয়ে থাকে। দেশের বিভিন্ন জেলায় ৫০ টিরও বেশি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ”কেয়ারগিভিং সার্টিফিকেট কোর্স” এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। CIB Foundation ও কেয়ারগিভারস ইনিস্টিটিউট অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ বাসীদুল ইসলাম বলেন, ৬ মাসের এই কারিগরি প্রশিক্ষণ ও সনদ নিয়ে কেউ বেকার থাকেন না। এ সনদটি একজন কর্মীকে আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। সনদধারীরা এ সনদ দেখিয়ে দেশ-বিদেশে খুব সহজেই ভালো চাকরি করতে পারবেন। ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ বাসীদুল ইসলাম স্যার আরও বলেন, এ প্রশিক্ষণ নিয়ে নিজে উদ্যোগী হয়েও ব্যবসা প্রতিষ্ঠান করা সম্ভব।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলমান স্বাস্থ্যসেবা, ইপিআই, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন আর্থ-সামাজিক প্রকল্পের পরিচ...
15/06/2022

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলমান স্বাস্থ্যসেবা, ইপিআই, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন আর্থ-সামাজিক প্রকল্পের পরিচিতি ও আন্তঃ সমন্বয় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, ডা. সেলিনা হায়াৎ আইভী।

এই সভায় নারায়ণগঞ্জ নগরীতে স্বাস্থ্য সেবা, পরিবেশ ও জলবায়ু প্রকল্পে নিয়োজিত ১২টি প্রতিষ্ঠান যেমন-ইউএনডিপি,ইউনিসেফ বিএসএমএমইউ, আয়াত ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন, এফএও, ইকলি, ওয়েস্ট কনসার্ন, ইউনিলিভার, সিআইবি ফাউন্ডেশন, সোনার বাংলা ফাউন্ডেশন এর প্রতিনিধিবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম উপস্থাপন করেন।

মাননীয় মেয়র স্বাস্থ্য সেবায় মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে নার্স ও কেয়ারগিভার প্রশিক্ষণের জন্য গুরুত্ব আরোপ করেন। নিম্ন আয়ের মানুষের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলো-কে নির্দেশনা প্রদান করেন। এছাড়া খাদ্যে ভেজাল রোধে অভিযান পরিচালনা এবং সমন্বিতভাবে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য তাগিদ প্রদান করেন। সকলকে মানব কল্যাণে একসাথে কাজ করার জন্য আহবান করেন।
উক্ত সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন-নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা: মোঃ শেখ মোস্তফা আলী, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রকল্প ব্যবস্থাপক ডা: নেসার হাসান তমাল, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ। এছাড়া ইউএনডিপি প্রতিনিধি মাহবুবুর রহমান, ইউনিসেফ প্রতিনিধি ডা. এ.এন.এম হাসান ইমাম, সোনার বাংলা ফাউন্ডেশন প্রতিনিধি মোঃ আলীমুর রহমান, বিএসএমএমইউ এন্ড আয়াত ফাউন্ডেশন প্রতিনিধি ডা. মোস্তফা কামাল চৌধুরী, ইউনিসেফ প্রতিনিধি ডা. ফারহানা রহমান, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি ডা. মো: নিজাম আলী, এফএও প্রতিনিধি মো: আনোয়ারুল ইসলাম, ইএসডিও প্রতিনিধি মো: মাসুদ রানা, ওয়েষ্ট কর্নসার্ন প্রতিনিধি রাশেদুল হাসান, ইকলি প্রতিনিধি দীপক ভৌমিক, সিআইবি ফাউন্ডেশন প্রতিনিধি ব্রিঃ জেনারেল বাসিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Address

Narayanganj
1400

Telephone

+8801312899955

Website

Alerts

Be the first to know and let us send you an email when Caregivers Institute of Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Caregivers Institute of Narayanganj:

Shortcuts

Share