18/12/2025
🎉🏆 বার্ষিক ক্রীড়া পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ 🏆🎉
গত ১৭ই ডিসেম্বর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রত্যাশা মডেল স্কুল–এর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আতিকুর রহমান
জেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ।
তার মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর জন্য ছিল অত্যন্ত গর্বের ও প্রেরণাদায়ক।
শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও আনন্দে ভরপুর।
এই সুন্দর আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন— সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
📸 অনুষ্ঠানের কিছু মুহূর্ত ছবিতে তুলে ধরা হলো—
প্রত্যাশা মডেল স্কুল
শিক্ষা • শৃঙ্খলা • মানবিকতা
16/12/2025
আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠব। শুভ জন্মদিন বাংলাদেশ।
30/11/2025
🎉 অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা! 🎉
প্রত্যাশা মডেল স্কুল পরিবার অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, আমাদের তিনজন মেধাবী শিক্ষার্থী জিনিয়াস ফাউন্ডেশনের “জিনিয়াস বৃত্তি প্রকল্প”-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে!
🏅 ১ জন ট্যালেন্টপুল বৃত্তি
🥇 ১ জন প্রথম গ্রেড বৃত্তি
🥈 ১ জন দ্বিতীয় গ্রেড বৃত্তি
এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়—এটি আমাদের স্কুল, শিক্ষক, অভিভাবক এবং পুরো সম্প্রদায়ের যৌথ পরিশ্রম ও অদম্য চেষ্টার প্রতিফলন।
👏 আমরা আন্তরিক অভিনন্দন জানাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে।
🌱 আশা করছি ভবিষ্যতেও তারা তাদের মেধা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে আরও বড় সাফল্য অর্জন করবে।
প্রত্যাশা মডেল স্কুল— জ্ঞানের আলোয় এগিয়ে চলি।
24/11/2025
📚 প্রত্যাশা মডেল স্কুল — সাপ্তাহিক কুইজ পরীক্ষার পুরস্কার বিতরণ 🎉
আজ আমাদের প্রত্যাশা মডেল স্কুলে সাপ্তাহিক কুইজ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের উৎসাহ, পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। চলুন দেখে নিই কে কোন অবস্থানে রয়েছে—👇
🏆 ৪র্থ শ্রেণি
🥇 ১ম — সাউদা
🥈 ২য় — শোভন
🥉 ৩য় — আবিহা
🏆 ৫ম শ্রেণি
🥇 ১ম — সাদিকা
🥈 ২য় — মনিকা
🥉 ৩য় — আরিয়ান
🏆 ৬ষ্ঠ শ্রেণি
🥇 ১ম — শুভা
🥈 ২য় — আরিয়ান খান রাজ
🥉 ৩য় — আনিকা
🏆 ৭ম শ্রেণি
🥇 ১ম — সারা
🥈 ২য় — সাদিয়া
🥉 ৩য় — রত্ন
🏆 ৮ম শ্রেণি
🥇 ১ম — সুরভী
🥈 ২য় — মীম
🥉 ৩য় — মুনিয়া
🏆 ৯ম শ্রেণি
🥇 ১ম — ঝর্ণা
🌟 সপ্তাহের সর্বোচ্চ স্কোরার
সকল শ্রেণির মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ৭ম শ্রেণির সারা অর্জন করেছে সপ্তাহের সেরা শিক্ষার্থী শিরোপা!
🎉 সারা — ৯৪.৫%
২য় সর্বোচ্চ নম্বর অর্জন করেছে—
✨ ৬ষ্ঠ শ্রেণির শুভা — ৮৯.৫%
একাডেমিক উৎকর্ষতায় তাদের অসাধারণ পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।
🎓 প্রত্যাশা মডেল স্কুল
আমরা বিশ্বাস করি—
“যে শেখে, সেই এগিয়ে যায়।”
শিক্ষার্থীদের প্রতিটি ছোট-বড় সাফল্য আমরা গুরুত্ব সহকারে উদযাপন করি, যাতে তারা আরও উৎসাহ পায় সামনে এগিয়ে যেতে।
সকল শিক্ষার্থীকে অভিনন্দন এবং আগামী সপ্তাহের কুইজে আরও ভালো করার জন্য শুভকামনা।
💙✨
#প্রত্যাশা_মডেল_স্কুল
#সাপ্তাহিক_কুইজ
#পুরস্কার_বিতরণ
#শিক্ষা #শিক্ষার্থী #উদ্দীপনা
11/11/2025
Prottasha Model School Website - ready to launch.
09/11/2025
বাংলাদেশে প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়, যার উদ্দেশ্য হলো গরিব ও অসহায় জনগণের জন্য বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
08/11/2025
প্রত্যাশা মডেল স্কুলের ছোট বিজ্ঞানাগার